ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ভোটার উপস্থিতি না, ইসির কাজ নির্বাচনের আয়োজন করা : সিইসি

২০২৪ জানুয়ারি ০৭ ১১:০৭:২২
ভোটার উপস্থিতি না, ইসির কাজ নির্বাচনের আয়োজন করা : সিইসি

নিজস্ব প্রতিবেদক : ভোটারের উপস্থিতি কম নাকি বেশি সেগুলোর আমি কিছুই জানি না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমি এসে আমার ভোটটা দিয়ে গেলাম। ইসির কাজটা হচ্ছে ভোট আয়োজন করা।

রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্‌ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, কেউ ভোট দিতে আসবেন কি আসবেন না সেটা দেখা আমাদের কাজ নয়। আর নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা ঘটলে সেটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দেখবেন।

তিনি বলেন, আমি আপনাদের অনুরোধ করব ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমন্বয়ে কেটে যায়।

শেয়ারনিউজ, ০৭ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে