ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

আ.লীগের সঙ্গে কী কথা হলো কমনওয়েলথ প্রতিনিধি দলের

২০২৪ জানুয়ারি ০৫ ১১:৪১:৩৬
আ.লীগের সঙ্গে কী কথা হলো কমনওয়েলথ প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রতিনিধিদল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে কমনওয়েলথের প্রতিনিধি দলকে সুষ্ঠু ভোটের অঙ্গীকার করেছে আওয়ামী লীগ। শুক্রবার (০৫ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে প্রতিনিধি দলকে এ অঙ্গীকার করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন । আজ সকাল ৮টা ৭ মিনিটে হোটেলে প্রবেশ করেন তিনি। তার আগে হোটেলে উপস্থিত হন দলটির অন্যান্য নেতারা। অন্যদিকে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং।

বৈঠকে ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।

এ ছাড়া, প্রধানমন্ত্রী জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

শেয়ারনিউজ, ০৫ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে