পরিস্থিতি বিবেচনায় ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হবে: বিএসইসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার সংশ্লিষ্টদের কিছু অংশ বেশ কিছু দিন ধরে ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে বিদ্যমান ফ্লোর প্রাইসের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে শেয়ারবাজার সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা করেছে।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে ডিএসই ব্রোকাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) পরিচালনা পর্ষদ সদস্যদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএসএস’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
জানা গেছে, সংশ্লিষ্টরা সবাই ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়ে নিজেদের মতামত দিয়েছে। তবে ঠিক কোন পদ্ধতিতে ফ্লোর প্রাইস প্রত্যাহার হবে সে বিষয়ে কমিশন চূড়ান্ত কোনো দিকনির্দেশনা দেয়নি। তবে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর দ্রুত সময়ের মধ্যে শেয়ারবাজার পরিস্থিতি বুঝে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া হবে।
শেয়ারবাজারের মধ্যস্থতাকারীদের ১০০ কোটি টাকা দেবে সিএমএসএফ
এ প্রসঙ্গে মোহাম্মদ রেজাউল করিম বলেন, ফ্লোর প্রাইসের বিষয়ে বিএমবিএ ও ডিবিএ তাদের মতামত দিয়েছে। তারা জানিয়েছেন, বিদ্যমান ফ্লোর প্রাইসের কারণে স্বাভাবিক লেনদেন হচ্ছে না। ফলে শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ অনেক কমেছে। দুই পক্ষই জানিয়েছে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হলে লেনদেনের পরিমাণ বাড়বে। বর্তমান প্রেক্ষাপটে তাদের সমস্যা ও সুবিধা-অসুবিধা বিষয়ে কমিশনকে অবহিত করা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র জানান, বিএসইসির চেয়ারম্যান দুই পক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জানিয়েছে, শেয়ারবাজার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য ফ্লোর প্রাইস প্রত্যাহার করা একমাত্র সমাধান নয়। তাই নির্বাচন পরবর্তী শেয়ারবাজার পরিস্থিতি বিবেচনা করে দ্রুত বিএসইসি ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে সেটা একবারে হবে না ধাপে ধাপে হবে সেটা শেয়ারবাজার পরিস্থিতির উপর নির্ভর করবে।
ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, কমিশন বিদ্যমান ফ্লোর প্রাইসের বিষয়ে শেয়ারবাজার সংশ্লিষ্টদের মতামত নিয়েছে। বাজার পরিস্থিতিতে প্রায় সবাই ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়ে মতামত দিয়েছে। তবে নিদিষ্ট কোন সময় এখনও চূড়ান্ত হয়নি। আমরা বলেছি, যত দ্রুত সময়ে সম্ভব, ফ্লোর প্রাইস প্রত্যাহার করা প্রয়োজন। নির্বাচনের পর কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে বলে আমরা প্রাথমিক ধারণা পেয়েছি। বিষয়টি কমিশনের এখতিয়ারে রয়েছে।
সভায় যে যার অবস্থান থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে শেয়ারবাজার পরিস্থিতির বিষয়ে মতামত তুলে ধরেন জানিয়ে বিএমবিএ সভাপতি মাজেদা খাতুন বলেন, বিএমবিএ মনে করে, বিদ্যমান ফ্লোর প্রাইস যৌক্তিকভাবে প্রত্যাহার হওয়া উচিৎ। তবে কখন কীভাবে প্রত্যাহার হবে সে বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। সব পক্ষ মনে করছে, বাজারকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া প্রয়োজন।
শেয়ারনিউজ, ০৪ ডিসেম্বর ২০২৪
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ







.jpg&w=50&h=35)



