ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

শুক্রবার থেকে টানা ৩ দিনের ছুটি

২০২৪ জানুয়ারি ০৪ ১৯:০৫:৩১
শুক্রবার থেকে টানা ৩ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন (৭ জানুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের একটানা তিনদিন ছুটি শুরু হচ্ছে শুক্রবার থেকে।

৭ জানুয়ারি রোববারের আগে ৫ ও ৬ জানুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে একটানা ৩ দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা। তবে নির্বাচনী কাজে জড়িত নন এমন চাকরিজীবীরাই একটানা ৩ দিন ছুটি ভোগ করার সুযোগ পাচ্ছেন।

গত ২৪ ডিসেম্বর ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠান। চিঠিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রোববার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ অবস্থায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রোববার সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এরপর সাধারণ ছুটি ঘোষণা করে গত ২৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৭ জানুয়ারি (রোববার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

শেয়ারনিউজ, ০৪ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে