ব্রিটেনে ব্রিটিশ রাজার খেতাব পেলেন ড. এম জি মৌলা
নিজস্ব প্রতিবেদক : ব্রিটেনে ব্রিটিশ রাজার ‘এমবিই’ (মেম্বার অব দ্যা মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্যা ব্রিটিশ অ্যাম্পায়ার) খেতাব পেয়েছেন বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী ড. এম জি মৌলা মিয়া।
গত ৩০ ডিসেম্বর, ২০২৩ তারিখে কমিউনিটির সেবা, সমাজকল্যাণে অসামান্য অবদানের জন্য ড. এম জি মৌলাকে এই খেতাব প্রদান করা হয়।
ড. মৌলা বার্মিংহাম এবং সলিহলের একজন সফল উদ্যোক্তা-ব্যবসায়ী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট। তিনি যুক্তরাজ্য এবং বাংলাদেশে সফল ব্যবসায়িক গ্রুপ রাজনগর বিজনেস গ্রুপ এবং মৌলা ফাউন্ডেশনের চেয়ারম্যান।
মৌলা ফাউন্ডেশনটি ড. মৌলার পারিবার দ্বারা পরিচালিত একটি চ্যারিটি সংস্থা। এই সংস্থার কার্যক্রম পরিচালিত হয় যুক্তরাজ্য এবং বাংলাদেশে।
ড.মৌলার রাজনগর ব্যবসায়ী গ্রুপের অধীনে ব্যবসাসমূহের মধ্যে রয়েছে— রেস্টুরেন্ট, হোটেল, প্রোপার্টিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, সুরমার ঢেউ নিউজপেপার পাবলিকেশন্স, এমবিএম এগ্রো ইন্ড্রাস্টিজ, এমবিএম বিল্ডার্স মার্ট সুপারস্টোর, এমবিএম ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রাভেল এজেন্সি।
১৯৮৭ সাল থেকে রাজনগর ইন্টারন্যাশনাল, সলিহল স্বতন্ত্র ভূমিকার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। সলিহল এবং বার্মিংহামের মানুষের মাঝে মৌলা মিয়ার রেস্টুরেন্ট স্বতন্ত্র ইমেজ তৈরি করে ব্যাপক সামাজিক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে।
এমজি মৌলা ‘ডাইন বাংলাদেশি ক্যাম্পেইনের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। যুক্তরাজ্যে ইন্ডিয়ান খাবার হিসেবে ব্যাপক পরিচিত বাংলাদেশি খাবারের স্বতন্ত্র পরিচিতি প্রতিষ্ঠিত করতে এই ক্যাম্পেইন শুরু হয়েছিল।
ওয়েস্ট মিডল্যান্ডসএর বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের মধ্যে মৌলা মিয়া একজন নেতৃস্থানীয় ব্যবসায়ী। তিনি গিল্ড অব বাংলাদেশি রেস্টুরেটার্স অ্যাসোসিয়েশন, ওয়েস্ট মিডল্যান্ডসের প্রেসিডেন্ট ছিলেন। এই সংগঠন বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় দেখাশুনা করতো।
এমজি মৌলা মিয়ার নেওয়া বিভিন্ন পদক্ষেপ মিডিয়ায় ফলাওভাবে প্রচারিত হয় বিশেষভাবে হসপিটালিটি খাতে স্টাফ সংকটে মৌলা মিয়ার পদক্ষেপ পার্লামেন্টসহ মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়।
মৌলা মিয়া বর্তমানে যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটালিস্টস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি মূলধারার ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়িক সংস্থা যার সদর দপ্তর লন্ডনে অবস্থিত। এই সংগঠনের উদ্দেশ্য বাংলাদেশ ও যুক্তরাজ্যের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থের জন্য কাজ করা এবং ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও দুই দেশের মধ্যে সেতুবন্ধন তৈরি করা।
জাতীয় প্ল্যাটফর্মে ব্রিটেনের বাংলাদেশিদের প্রতিনিধিত্বের জন্য নেতৃত্ব দেওয়া এবং উদ্যোগ নেওয়া মৌলা মিয়ার আজীবনের স্বপ্ন ছিল। এই সংগঠনে নেতৃত্ব প্রদানের মাধ্যমে তিনি তার সেই লালিত স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাচ্ছেন।
সোশ্যাল ডাইভার্সিটি এবং কমিউনিটির পারস্পরিক যোগাযোগ সম্পর্ক বৃদ্ধিতে ১৯৮০ সাল থেকে মৌলা মিয়ার রেস্টুরেন্টসমূহ স্থানীয় কাউন্সিলের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছে।
দীর্ঘদিন মৌলা মিয়া প্রাচীনতম বাংলাদেশি কমিউনিটি সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে যুক্তরাজ্যে নতুন স্থায়ীভাবে বসবাস করতে আসা লোকদের সহায়তা করতে ভূমিকা রেখেছেন।
মৌলা মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানসমূহ সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জোরালো ভূমিকা রাখেন। বিশেষ করে দাতব্যমূলক তৎপরতা বিশেষ করে— সলিহলে স্থানীয় স্কুলে সহায়তা, ওক্সফাম, পিহ্যাব, সিআরপি, শাইন, দ্যা আলজাইমাস/সোসাইটি, ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট, ফ্লাড রিলিফ এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য অর্থসংগ্রহে ফান্ডরেইজিং ডিনার আয়োজন করে ব্যাপকভাবে সহায়তা করেছেন মৌলা মিয়া।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের বাসিন্দা মরহুম মোস্তফা মিয়া ও ময়মুনা খাতুনের সন্তান ড. মৌলা মিয়া ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার স্ত্রী ফারহানা বেগম চৌধুরী। তিনি দুই মেয়ে ও দুই ছেলের জনক।
খেতাব পাওয়ায় এক প্রতিক্রিয়ায় এমজি মৌলা মিয়া জানান, ইতিবাচক প্রভাব প্রতিষ্ঠায় আমি আমার ব্যবসা এবং পেশাগত জীবনে সবসময় সচেতন ছিলাম। বাংলাদেশি কমিউনিটির মাঝে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ব্রিটেনের মাল্টি কালচারাল সোসাইটির কল্যাণে প্রভাববিস্তারমূলক কাজ করতে উৎসাহ বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রেখেছি।
সমাজসেবায় এবং বাংলাদেশি কমিউনিটির কল্যাণে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আমি এমবিই খেতাবে ভূষিত হয়েছি। আমি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য আমার ভূমিকা আরও জোরালো করব এবং যুক্তরাজ্য এবং বাংলাদেশে সমাজসেবামূলক কর্মকাণ্ডও অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করছি।
শেয়ারনিউজ, ০১ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












