২০২৩ সালে তালিকাভুক্ত ব্যাংকের মুনাফায় চমক
নিজস্ব প্রতিবেদক : ব্যাংক খাতে বৈদেশিক মুদ্রার তীব্র সংকট, ঋণ আদায় কম, মাত্রাতিরিক্ত খেলাপি ঋণ, নগদ অর্থের অভাবসহ নানা প্রতিকূলতার মধ্যেও ২০২৩ সালে বেশিরভাগ ব্যাংকের পরিচালন মুনাফা আগের বছরের চেয়ে অনেক বেড়েছে।
নানা সংকটের মধ্যেও ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বেড়ে যাওয়া এক রকম চমক মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নানা উপায়ে ব্যাংকগুলো ভালো পরিচালন মুনাফা দেখালেও সাম্প্রতিক বছরগুলোর তুলনামূলক চিত্র থেকে দেখা যাচ্ছে প্রকৃত মুনাফা খুব ভালো অবস্থায় নেই। কারণ পরিচালন মুনাফা ব্যাংকের চূড়ান্ত মুনাফা নয়। পরিচালন মুনাফা থেকে আয়কর ও ঋণের মান অনুযায়ী নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) রাখতে হয়। যেসব ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে তার মধ্যে সবার উপরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ২০২৩ সালে (জানুয়ারি-ডিসেম্বর) ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে দুই হাজার ৭৮১ কোটি টাকা। আগের বছর ২০২২ সালে ব্যাংকটির মুনাফা ছিল দুই হাজার ৬৪৬ কোটি টাকা।
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল) পরিচালন মুনাফা করেছে ৬০০ কোটি টাকা। আগের বছর করেছিল ৫২০ কোটি টাকা।
শেয়ারবাজারের কোম্পানি সম্পর্কে টেকনিক্যাল অ্যানালাইসিস পেতে এখানে ক্লিক করুন
পূবালী ব্যাংক পিএলসি ২০২৩ সালে রেকর্ড ১ হাজার ৭৫৬ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০২২ সালে যা ছিল ১ হাজার ১১৩ কোটি টাকা।
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক মুনাফা করেছে ৭০০ কোটি টাকা; ২০২২ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১০৬ কোটি টাকা।
চতুর্থ প্রজন্মের ইউনিয়ন ব্যাংকের ২০২২ সালে পরিচালন মুনাফা ছিল ৪১৫ কোটি টাকা। শরিয়াহ্ভিত্তিক এই ব্যাংকটি বিদায়ী বছরে ৪৫৫ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে।
শেয়ারবাজারের এই পাঁচ ব্যাংকের মতো প্রায় সব ব্যাংকেরই পরিচালন মুনাফায় প্রবৃদ্ধির তথ্য পাওয়া গেছে।
ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, বিদায়ী বছরে ব্যাংক খাতে অনেক সমস্যা ছিল। বিশেষ করে ডলার সংকট ছিল। বিনিয়োগও তেমন বাড়েনি আবার বৈদেশিক বাণিজ্যও কম হয়েছে। তারপরও অনেক ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। এটা বাড়ার কারণ হলো নানা সুযোগ-সুবিধা দিয়ে ঋণ আদায় না করেও নিয়মিত দেখানো হয়েছে। এসব ঋণের সুদ আদায় হয়নি তারপরও আয় খাতে দেখিয়ে দিচ্ছে। তার মানে তার আয় বাড়ছে। এছাড়া আমানতের সুদও কম দিতে হয়েছে। পাশাপাশি সুদহার বেড়ে যাওয়ায় ট্রেজারি বন্ডে ব্যবসা ভালো হয়েছে
ব্যাংকাররা বলছেন, ঋণ পরিশোধে নীতি ছাড়ের কারণে অনেক ব্যাংকেরই আদায় কমেছে। কিছু ব্যাংক কৌশলে অনাদায়ী সুদও আয়ের খাতে নিয়ে আসায় পরিচালন মুনাফা বেশি দেখাচ্ছে।
আপাতদৃষ্টিতে ব্যাংকের পরিচালন মুনাফায় উল্লম্ফন হলেও দীর্ঘমেয়াদে দেশের ব্যাংক খাতের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে বলে দাবি করেছেন খাতসংশ্লিষ্টরা।
শেয়ারনিউজ, ০১ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- তালাক চুক্তিতে উঠে এলো সজীব ওয়াজেদ জয়ের কোটি ডলারের তথ্য!
- কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- আসামি সোহেলের স্বীকারোক্তি
- আইপিডিসির স্টক ডিভিডেন্ড বিএসইসির অনুমোদন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- প্রতারণা মামলায় দণ্ডিত এরশাদের সাবেক স্ত্রী
- রাষ্ট্রপতি বনাম সেনাপ্রধান: উত্তপ্ত হয়ে উঠেছিল পুরো দেশ
- ঈদ সামনে রেখে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা
- একবার ওয়াশিং মেশিন চালালে যত টাকা বিদ্যুৎ বিল আসে
- লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- ২০ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের স্থিতিশীলতায় অর্থমন্ত্রীর দ্বারস্থ ব্যাংকাররা
- সিএসই টিমের পরিদর্শনে ফ্যামিলিটেক্সে উৎপাদন কার্যক্রম বন্ধের তথ্য
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- ইউনিয়ন ক্যাপিটালের প্রথম প্রান্তিক প্রকাশ
- “মাথা কেটে আনলে ১ কোটি”— ভাইরাল ভিডিওতে তুমুল বিতর্ক
- সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য হতাশার খবর
- মোটরসাইকেল নিয়ে নতুন সিদ্ধান্ত
- সিএসইর শরীয়াহ সূচকে যুক্ত ৩ কোম্পানি, বাদ ১২টি
- এক ঘোষণায় বদলে গেল সোনার বাজার, কমল সব ক্যারেটের দাম
- স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্ত্রী স্বপ্না
- রামিসার মৃত্যুতে শোকাহত জামায়াত আমির, দিলেন কড়া হুঁশিয়ারি
- বাংলাদেশে ভূমিকম্পের কম্পন, যা জানালো আবহাওয়া অফিস
- যুক্তরাষ্ট্রকে যেসব কঠিন শর্ত দিল ইরান
- ১০৪ বছরের বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলে
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- বাথরুমে মিললো শিশুর বিচ্ছিন্ন মাথা, বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য
- শিক্ষিকার মৃত্যুর ভিডিও দেখে শিক্ষার্থীর মৃত্যু
- ‘চিকেনস নেক’ নিয়ে বড় পরিবর্তন আনছে শুভেন্দু সরকার
- ট্রাম্প ও নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান
- ইসলামী ধারার ব্যাংকে সর্বোচ্চ চাপ, সিআরএআর নেমেছে ঋণাত্মকে
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বোর্ডরুমে নারীর উপস্থিতি জোরদারে আইএফসি ও ডিএসইর উদ্যোগ
- ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
- বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
- নেগেটিভ ও ডেভেলপিং আউটলুকসহ নতুন রেটিং পেল তিন প্রতিষ্ঠান
- ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ
- ঈদুল আজহায় যত দিন ছুটি থাকছে অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান
- সূচকের ইতিবাচক প্রবণতা, কম লেনদেনেও বাজারে আশাবাদ
- ১৯ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর
- শেয়ারাবাজারে জেড কোম্পানির ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- সঞ্চয়কারীদের জন্য বড় ঘোষণা আসছে বাজেটে
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- পরিবারের বর্তমান অবস্থা নিয়ে যা বললেন মাশরাফির বাবা
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে তিন মেয়াদি পরিকল্পনা নিয়েছে বিএসইসি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে সুশাসন জোরদারে করপোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ জারি










