যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা
পরবাস ডেস্ক : যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের এক সভায় বাংলাদেশে আসন্ন নির্বাচনের পূর্বাপর সময়ে অতীতের মত সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
নিউইয়র্কের ফ্লোরাল পার্কের একটি রেস্তোরাঁয় গত ২৩ ডিসেম্বর শনিবার রাতে অনুষ্ঠিত ঐক্য পরিষদের এক সভায় এই আশঙ্কা প্রকাশ করা হয়।
সংগঠনের অন্যতম সভাপতি রণবীর বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডক্টর দ্বিজেন ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন শিতাংশু গুহ, প্রদীপ মালাকার, অসীম সাহা, চন্দন সেনগুপ্ত, বিষ্ণু গোপ, রিণা সাহা, পরেশ সাহা, রণজিৎ ভাদুড়ী, দিলীপ চক্রবর্তি, সুশিল সিনহা, সুকান্ত দাস টুটুল, হরিগোপাল বর্ম্মণ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ইতিমধ্যে বরিশাল নেত্রকোনা ও অন্যান্য স্থানে সংখ্যালঘু প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর আক্রমণের খবর মিডিয়ায় আসছে, যা উৎকণ্ঠার কারণ। নির্যাতনের এই ধারা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং নির্বাচনের পরও অব্যাহত থাকবে বলে তাঁরা আশংকা প্রকাশ করেন।
তাই, কেন্দ্রীয় ঐক্য পরিষদ নির্বাচনের পরেও তিনি সপ্তাহ সেনাবাহিনী মাঠে রাখার যে অনুরোধ জানিয়েছে এর প্রতি যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের পক্ষ থেকে জোর সমর্থন জানানো হয়।
বক্তারা বলেন, অতীতে বারবার নির্বাচনের আগে-পরে সংখ্যালঘুর ওপর নির্যাতন হয়েছে, কিন্ত আজ পর্যন্ত একটিরও বিচার হয়নি, যার ফলে সাম্প্রদায়িক শক্তি নির্ভয়ে সংখ্যালঘু নির্যাতন করে।
বক্তারা দু:খের সঙ্গে বলেন যে, ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন বিলটি পাশ হলে সংখ্যালঘু নির্যাতকরা সাম্প্রদায়িক সহিংসতায় লিপ্ত হতে সাহস পেত না; এবং আওয়ামী দলীয় জোট সরকার বিলটি পাশ করেনি বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তাঁরা এই ব্যাপারে দৃঢ়মত প্রকাশ করেন যে, সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িত কোন প্রার্থীকে সংখ্যালঘু নাগরিকদের ভোট দেওয়া উচিৎ হবে না।
সভায় হিজলায় পঙ্কজ দেবনাথের নির্বাচনী অফিস ভেঙ্গে ফেলা ও তাঁর সমর্থকের মারধরের সংবাদটি বিশেষ গুরুত্ব পায়; এছাড়া, বরিশাল, নেত্রকোনা, ও মুন্সিগঞ্জে সংখ্যালঘু বিরোধী বক্তব্যের নিন্দা জানানো হয়।
সভার পক্ষ থেকে সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে প্রয়োজনীয় অগ্রীম ব্যবস্থা গ্রহন করতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, বি.জি.বি. প্রধান, র্যাব প্রধান ও পুলিশের আইজিকে সনির্বন্ধ অনুরোধ জানানো হয়। বক্তারা অভিমত প্রকাশ করেন যে, পঙ্কজ দেবনাথ ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হলে সংসদ অধিকতর গণতান্ত্রিক হবে, বিশ্বের কাছে গ্রহনযোগ্য হবে এবং তা দেশের জন্যে মঙ্গলময় হবে।
শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সংখ্যালঘু প্রার্থীদের নিরাপত্তা জোরদার করার জন্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানানো হয় সভায়। -সংবাদ বিজ্ঞপ্তি।
শেয়ারনিউজ, ৩১ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












