এনআরবিসি ব্যাংকের ‘বাজেয়াপ্তযোগ্য’ শেয়ারও বিক্রি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত চতুর্থ প্রজন্মের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের এক উদ্যোক্তার ‘বাজেয়াপ্তযোগ্য ও বিক্রয় নিষেধাজ্ঞার’ শেয়ার বিক্রি হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই উদ্যোক্তার শেয়ার বিক্রি এবং সুবিধাভোগীদের নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর ব্যাংকটির উদ্যোক্তা এ বি এম আবদুল মান্নান তাঁর হাতে থাকা ৪ কোটি ৭০ লাখ শেয়ারের মধ্যে প্রায় সাড়ে ৪ কোটি শেয়ার বিক্রির ঘোষণা দেন। ওই দিনই ডিএসইর ব্লক মার্কেটে প্রতিটি ১৫ টাকা ২০ পয়সায় দরে সব শেয়ার বিক্রি হয়ে যায়।
ঘোষণা করা ওই শেয়ারের মোট বিক্রয়মূল্য ছিল প্রায় ৬৮ কোটি টাকা। কিন্তু শেয়ারগুলো কারা কিনেছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শেয়ারবাজারসংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ব্যাংকটির একাধিক পরিচালকই বেনামে সব শেয়ার কিনে নিয়েছেন।
এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা এম এ মান্নানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি শর্ত সাপেক্ষে লক-ইনের শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে। এই ক্ষেত্রে যাঁরা এই শেয়ার কিনেছেন, তাঁদের শেয়ারের ওপর নির্ধারিত সময় পর্যন্ত লক-ইনের শর্ত আরোপ থাকবে।
এ বি এম আবদুল মান্নানের নামে শেয়ার কেনার ক্ষেত্রেও বড় ধরনের অনিয়ম হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের এক তদন্তে বলা হয়েছে, অত্যন্ত ‘সন্দেহজনক’ আর্থিক লেনদেনের মাধ্যমে আবদুল মান্নানের নামে শেয়ার কেনা হয়েছে। সে জন্য ওই সব শেয়ারকে ‘বাজেয়াপ্তযোগ্য’ বলে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে মন্তব্য করা হয়।
এর কারণ হিসাবে বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকটির প্রতিষ্ঠাকালে ওই ব্যক্তির নামে যে শেয়ার বরাদ্দ করা হয়, তার বিপরীতে তিনি কোনো অর্থ জমা করেননি। বরং তাঁর নামে অন্য এক ব্যক্তি অর্থ বিনিয়োগ করেছিলেন।
আবার বিনিয়োগের বিপরীতে প্রাপ্ত ডিভিডেন্ডের অর্থও তাঁর অনুপস্থিতিতে দেশ থেকে তুলে নিয়েছেন অন্য ব্যক্তি। অর্থাৎ শুরু থেকেই এ বি এম আবদুল মান্নানের এসব শেয়ারের মালিকানা নিয়ে একধরনের ধোঁয়াশা ছিল।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা শেয়ারধারী আবদুল মান্নানের শেয়ারের সুবিধাভোগী ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান শহিদুল আহসান। এনআরবিসি ব্যাংক প্রতিষ্ঠাকালে শহিদুল আহসান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবদুল মান্নানের নামে এসব শেয়ার কেনা হয়।
প্রতিবেদনে বলা হয়, আবদুল মান্নান যুক্তরাষ্ট্রের নাগরিক এবং পরিবারসহ সেখানেই বসবাস করেন। এনআরবিসি ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে দেশে তাঁর নামে মার্কেন্টাইল ব্যাংকের গুলশান শাখায় দুটি হিসাব খোলা হয়। যদিও তিনি ওই সময় দেশে ছিলেন না। তাঁর একটি ব্যাংক হিসাবের পরিচয়দাতা ব্যক্তি ছিলেন শহিদুল আহসানের মালিকানাধীন আহসান গ্রুপের (এজি) এক কর্মকর্তা। ব্যাংক হিসাবটিতে জমা হওয়া অর্থও তুলে নেন ওই কর্মকর্তা।
বাংলাদেশ ব্যাংকের তদন্ত অনুযায়ী, এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা শেয়ার কেনার জন্য আবদুল মান্নানের ব্যাংক হিসাবে প্রায় সাড়ে ৩৭ লাখ মার্কিন ডলার জমা হয়। এসব অর্থ জমা হয়েছিল দুবাই থেকে। ফলে ওই শেয়ারের প্রকৃত মালিকানা নিয়েও ছিল বিভ্রান্তি।
এনআরবিসি ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০২১ সালের ২২ মার্চ। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নিয়ম অনুযায়ী, কোম্পানিটির উদ্যোক্তা–পরিচালকদের শেয়ারের ওপর তিন বছরের বিক্রয় নিষেধাজ্ঞা বা লক–ইন রয়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্তির দিন থেকে নিষেধাজ্ঞার সময় গণনা শুরু হয়। সেই হিসাবে আবদুল মান্নানের শেয়ারের ওপর আগামী বছরের মার্চ পর্যন্ত বিক্রয় নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বিক্রয় নিষেধাজ্ঞায় থাকা এসব শেয়ার বিএসইসির অনুমোদন নিয়ে সম্প্রতি ব্লক মার্কেটে হাতবদল হয়ে গেছে।
বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, এম এ মান্নানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি শর্ত সাপেক্ষে লক–ইনের শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে। এ ক্ষেত্রে যাঁরা এ শেয়ার কিনেছেন, তাঁদের শেয়ারের ওপর নির্ধারিত সময় পর্যন্ত লক–ইনের শর্ত আরোপ থাকবে। বিনিয়োগকারী ও শেয়ারবাজারের স্বার্থে এই অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, আবদুল মান্নানের বিক্রি করা ৪ কোটি ৪৯ লাখের বেশি শেয়ার কিনেছেন তিন ব্যক্তি। তাঁরা হলেন, এনআরবিসি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান এস এম পারভেজ তমালের ব্যবসায়িক অংশীদার ও ঘনিষ্ঠ ব্যক্তি শফিকুল আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের স্ত্রী নাদিয়া মোমিন ইমাম এবং মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান শহিদুল আহসানের মেয়ে রেহনুমা আহসান।
তাদের মধ্যে শফিকুল আলম ১ কোটি ৬৫ লাখ, রেহনুমা আহসান ১ কোটি ৪৫ লাখ ও নাদিয়া মোমিন ইমাম ১ কোটি ৩৮ লাখের বেশি শেয়ার কিনেছেন।
ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, আবদুল মান্নান ব্লক মার্কেটের মাধ্যমে ৪ কোটি ৫০ লাখ শেয়ার বিক্রি করেছেন, যা ব্যাংকটির মোট শেয়ারের প্রায় সাড়ে ৫ শতাংশ। এর মধ্যে নাদিয়া মোমিন ইমাম ১.৬৭ শতাংশ, শফিকুল আলম প্রায় দুই শতাংশ ও রেহনুমা আহসান পৌনে দুই শতাংশ শেয়ার কিনেছেন।
গত নভেম্বরের তথ্য অনুযায়ী, এনআরবিসি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের হাতে এখন ব্যাংকের প্রায় ১ কোটি ৯৪ লাখ শেয়ার রয়েছে, যা ব্যাংকের শেয়ারের ২.৩৩ শতাংশ। এর সঙ্গে তাঁর স্ত্রী নাদিয়া মোমিন ইমামের শেয়ার যুক্ত হলে এই পরিবারের শেয়ার দাঁড়ায় প্রায় ৪ শতাংশ।
ব্যাংকটির চেয়ারম্যান পারভেজ তমালের হাতে আছে প্রায় পৌনে ৫ শতাংশ শেয়ার। এর সঙ্গে তাঁর ব্যবসায়িক অংশীদার শফিকুল আলমের নামে থাকা প্রায় সোয়া দুই শতাংশ শেয়ার যুক্ত করলে ব্যাংকের মোট শেয়ারের ৭ শতাংশ রয়েছে এই দুজনের কাছে। পারভেজ তমাল, শফিকুল আলম, আদনান ইমাম ও তাঁর স্ত্রী নাদিয়া মোমিন ইমাম—এই চারজনের হাতেই রয়েছে ব্যাংকটির প্রায় ১১ শতাংশ শেয়ার।
সংশোধিত ব্যাংক কোম্পানি আইনে ব্যাংকের শেয়ার ক্রয়ে বাধা–নিষেধের বিষয়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি, কোম্পানি বা একই পরিবারের সদস্যদের মধ্যে ব্যাংকের শেয়ার কেন্দ্রীভূত করা যাবে না। আইনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোম্পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, একক বা অন্যের সঙ্গে যৌথভাবে কোনো ব্যাংকের শতকরা ৫ ভাগের বেশি শেয়ার ধারণ করতে পারবে না।
শেয়ারনিউজ, ২৭ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


