সিএন্ডএ টেক্সটাইলের জবরদস্ত খেল!
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিএন্ডএ টেক্সটাইল ৩০ জুন, সমাপ্ত অর্থবছরের জন্য ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ১৯ পয়সা। যা আগের বছর ছিল ১০ পয়সা।
কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের ইপিএস-ও প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ পয়সা। যা আগের বছর একই সময়ে লোকসান ছিল ৩ পয়সা।
দীর্ঘদিন বন্ধ থাকা কোম্পানিটির এমন জবরদস্ত পারফরমেন্সে আজ সোমবার লেনদেনের শুরুতেই শেয়ারটির অন্য রকম ক্রেজ দেখা যায়। দিনের শুরুতেই আজ শেয়ারটি লেনদেন তালিকায় শীর্ষ স্থানে দাঁড়িয়ে যায়। এরপর সময় যত গড়াচ্ছিল, শেয়ারটির লেনদেনও পাল্লা দিয়ে ততো বাড়ছিল। পাশাপাশি শেয়ার দামেও দেখা যাচ্ছিল ধারাবাহিক ঊর্ধ্বগতি।
লেনদেনের কিছুক্ষণের মধ্যেই শেয়ারটি বিশাল লেনদেনের চ্যালেঞ্জ ছুড়ে বড় শক্তিমত্তা নিয়ে সামনে অগ্রসর হতে থাকে। দীর্ঘদিন ফ্লোর প্রাইস ১০ টাকা ২০ পয়সায় গড়াগড়ি খাওয়া শেয়ারটির পালে আজ প্রথম থেকেই নতুন হাওয়া দেখা যায়। এক পর্যায়ে শেয়ারটির দাম ১১ টাকা ২০ পয়সায় উঠে যায়। এই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারটির প্রতি ভিন্ন ধরনের আগ্রহ দেখা যায়। তারা শেয়ারটির প্রতি বেশ মনোযোগি হয়ে উঠে।
কিন্তু কিছুক্ষণ দিনের সর্বোচ্চ দামে থাকার পর ফের নিম্নগতি দেখা যায়। তারপর যেখান থেকে শেয়ারটি ছুটেছিল, সেদিকে ফের ছুটতে থাকে। অর্থাৎ ফ্লোর প্রাইসের দিকে শেয়ারটি ফের ধাবিত হয়। লেনদেন শেষ হওয়ার আগেই শেয়ারটি ফের ফ্লোর প্রাইসে এসে গড়াগড়ি খেতে থাকে। যা শেষ পর্যন্ত অচ্ছেদ্য থাকে।
আজ সিএন্ডএ টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৮৭১টি। এটি কোম্পানিটির এযাবত কালের মধ্যে সর্বোচ্চ রেকর্ড লেনদেন। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৯৩ লাখ। তারমধ্যে লেনদেনযোগ্য শেয়ার রয়েছে ১৮ কোটি ৬৩ লাখ। আজ ডিএসইতে ২৯৪টি কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৮৫ লাখ টাকার। আর সিএন্ডএ টেক্সটাইল একাই লেনদেন করেছে ৫০ কোটি ৮৫ লাখ টাকার। ডিএসইতে আজ দ্বিতীয় সর্বোচ্চ শেয়ার লেনদেনকারী কোম্পানি ফু-ওয়াং সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ১৫ লাখ টাকার।
আবদুর রহমান নামের এক প্রবীণ বিনিয়োগকারী বলেন, শেয়ারটি যেভাবে ঊর্ধ্বশ্বাসে সামনে এগুচ্ছিল, সেটি ফের ফ্লোর প্রাইসে ফিরে আসবে--তা একবারও মনে হয়নি। তিনি বলেন, কোম্পানিটির ডিভিডেন্ড ও আর্থিক চমক দেখিয়ে সাধারণ বড় বিনিয়োগকারীদের কাছে দীর্ঘদিন আটকে থাকা শেয়ারগুলো সাধারণ বিনিয়োগকারীদের কাঁধে কৌশলে গছিয়ে দিয়েছে।
শফিউর রহমান নামের আরেক বিনিয়োগকারী বলেন, শেয়ারবাজারে অনেক আজব শেয়ার দেখেছি। কিন্তু সিএন্ডএ টেক্সটাইলের মতো শেয়ার খুব একটা দেখিনি। বহুল আলোচিত এই শেয়ার বার বার বিনিয়োগকারীদের ঠকিয়েছে। আজ আবারও বিনিয়োগকারীদের ‘এপ্রিল ফুল’ দেখিয়ে পালাল।
শেয়ারনিউজ, ২০ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


