৪৬ স্টার্টআপ কোম্পানির জন্য ১০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রায় চার ডজন স্টার্টআপ প্রতিষ্ঠানে আরও ১০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকারের একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান- স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।
৪৬টি স্টার্টআপ প্রতিষ্ঠানে নতুন এই বিনিয়োগ করতে চাচ্ছে কোম্পানিটি। এজন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে সম্প্রতি টাকা চেয়ে চিঠি দিয়েছেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সামি আহমেদ।
২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে ২৮ কোম্পানিতে মোট ৭৩.৫০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্টার্টআপ বাংলাদেশ। এর মধ্যে এপর্যন্ত ৬৪ কোটি টাকা ছাড় করা হয়েছে। কৌশলগত এসব বিনিয়োগ– হেলথটেক, এগ্রিটেক, এডটেক, লজিস্টিকস, ফিনটেক, ই-কমার্স ও নবায়নযোগ্য জ্বালানি খাতে করা হয়েছে।
অর্থ বিভাগে পাঠানো চিঠিতে সামি আহমেদ বলেছেন, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের বিনিয়োগ প্রক্রিয়া চলমান রাখতে এবং কোম্পানির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে আরও ১০০ কোটি টাকা প্রয়োজন। তিনি আগের বিনিয়োগ– কোথায় কত টাকা করা হয়েছে, সে তথ্য জানিয়ে নতুন বিনিয়োগের তহবিল চেয়েছেন।
এই বিষয়ে অর্থ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, বিনিয়োগ চাহিদা পূরণে স্টার্টআপ বাংলাদেশকে অর্থায়ন করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। 'দ্রুত অর্থ ছাড় করা হবে।' এর মাধ্যমে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে সরকারের উদ্যোগ নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
২০২০ সালে অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা মূলধন নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করলেও– তা বর্তমানে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে।
সরকারের এই ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের বিনিয়োগ যেসব কোম্পানি পেয়েছে তারা বলছে, স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগের ফলে তাদের আর্থিক সক্ষমতা যেমন বেড়েছে, তেমনি দেশি-বিদেশি সেবাগ্রহীতা ও বিনিয়োগকারীদের কাছে কোম্পানির গ্রহণযোগ্যতাও বেড়েছে।
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের এমডি জানান, স্টার্টআপগুলোয় মূলধন বিনিয়োগের সাথে সাথে সরকার থেকেও পর্যায়ক্রমে তহবিল ছাড় পাওয়ার আশা করা হচ্ছে। শুরুতে অর্থ মন্ত্রণালয় থেকে যে ৫০ কোটি টাকা দেওয়া হয়েছিল, তা এরমধ্যেই বিনিয়োগ করা হয়ে গেছে। 'পরবর্তী ধাপের ১০০ কোটি টাকা বরাদ্দটি পেতে আমরা অর্থ মন্ত্রণালয়ে আগের বিনিয়োগের রিপোর্ট জমা দিয়েছি'- বলেন তিনি।
তিনি আরও বলেন, 'যেসব কোম্পানি তাদের সিড (যাত্রা শুরুর মূলধন) বা গ্রোথ (আয়ে প্রবৃদ্ধি থাকাকালীন) পর্যায়ে আমাদের বিনিয়োগ পেয়েছে, অর্থনৈতিকভাবে এটা তাদেরকে বড় হতে সাহায্য করেছে। এসব স্টার্টআপ বিকশিত হয়ে তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে, অতিরিক্ত জনবল নিয়োগ করেছে, এবং সৃজনশীল পণ্য ও সেবা বাজারে এনেছে।'
ভবিষ্যত বিনিয়োগ পরিকল্পনা
২০২৫ সালের মধ্যে পাঁচটি ইউনিকর্ন তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে স্টার্টআপ বাংলাদেশ। একইসাথে এই সময়ের মধ্যে ১৫০টি বিনিয়োগে ৫০০ কোটি টাকা অর্থায়ন করতে চায় প্রতিষ্ঠানটি। এ ছাড়া, সরকার অনুমোদন দিলে তারা একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, প্রাইভেট ইক্যুইটি ফান্ড, ইমপ্যাক্ট ইনভেষ্টমেন্ট ফান্ড এবং ফান্ড অব ফান্ড প্রতিষ্ঠা ও পরিচালনা করতে চায়। যা থেকে ম্যানেজমেন্ট ফি বাবদ আয় করা সম্ভব হবে বলে অর্থ বিভাগকে জানিয়েছে কোম্পানিটি।
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড সম্পর্কে
২০২০ সালের মার্চ মাসে প্রতিষ্ঠানটি কোম্পানি আইনে নিবন্ধন নিয়ে মাত্র ৭ কোটি টাকা মূলধন নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এই কোম্পানির মালিকানা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের। শুরুতে কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থাকলেও– তা বর্তমানে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সরকার স্টার্টআপগুলোর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখে। যা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডকে ফান্ড হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়। ২০২২ সালের জানুয়ারিতে ওই বরাদ্দ থেকে ৫০ কোটি টাকা ছাড় করে অর্থ মন্ত্রণালয়।
বাংলাদেশে স্টার্টআপ কার্যক্রম
দেশে স্টার্টআপ ইকোসিস্টেমের বয়স এক দশকের কাছাকাছি মাত্র। দেশে বর্তমানে সক্রিয় স্টার্টআপের সংখ্যা ২,৫০০। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আর্থিক অন্তর্ভূক্তি, লজিস্টিকস, ই-কমার্স, পরিবহন-সহ বিভিন্ন খাতে স্টার্টআপদের মাধ্যমে ব্যাপক পরিবর্তন এসেছে।
স্টার্টআপদের মাধ্যমে দেশে বিদেশি বিনিয়োগ আসছে। ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত ৩৭৭টি স্টার্টআপ কোম্পানিতে ৯০৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে, যেখানে বিদেশি বিনিয়োগ ৮৪১ মিলিয়ন মার্কিন ডলার। বাকি ৬৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন অভ্যন্তরীণ বিনিয়োগকারীরা। অর্থাৎ, স্টার্টআপে দেশীয় বিনিয়োগের পরিমাণ মাত্র ৭ শতাংশ। ২০২১ সালে স্টার্টআপ খাতে সবচেয়ে বেশি ৪৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়। এরমধ্যে ওই বছর মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ- এ ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ পায়।
শেয়ারনিউজ, ১৩ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!













