তালিকাভুক্তিতে উৎসাহ, কর ছাড়ে স্বস্তি—বাজেটে ইতিবাচক বার্তা দেখছে সিএসইসই
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ২০২৫–২৬ অর্থবছরের বাজেট শেয়ারবাজারে প্রাণচাঞ্চল্য ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
মঙ্গলবার (০৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, বাজেটে ঘোষিত নীতিগত প্রণোদনা, কর হ্রাস ও তালিকাভুক্তির উৎসাহ বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে সহায়ক হবে।
সিএসই জানায়, সোমবার (০২ জুন) উপস্থাপিত অন্তর্বর্তী সরকারের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রথম বাজেটে শেয়ারবাজারের উন্নয়নে তিনটি মূল প্রণোদনা এসেছে-
১. তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির কর ব্যবধান ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫০ শতাংশ করা।
২. মার্চেন্ট ব্যাংকের করহার ৩৭.৫০ শতাংশ থেকে কমিয়ে ২৭.৫০ শতাংশ করা।
৩. লেনদেনে উৎসে কর ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০৩ শতাংশ নির্ধারণ করা।
এসব উদ্যোগ ভালো কোম্পানিকে তালিকাভুক্তিতে আগ্রহী করবে এবং বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর করের বোঝা কমাবে বলে মনে করছে সিএসই।
বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১১ মে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পাঁচটি নির্দেশনা বাস্তবায়নে গুরুত্বারোপ করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
যদিও এবার বাজেটে সাধারণ বিনিয়োগকারীর জন্য সরাসরি কোনো নতুন প্রণোদনা আসেনি, তবুও ২০২৩ সালের একটি নির্দেশনার আওতায় তালিকাভুক্ত কোম্পানি থেকে অর্জিত ৫০ লাখ টাকা পর্যন্ত মূলধনি আয় করমুক্ত রয়েছে। ৫০ লাখের ঊর্ধ্বে আয়েও করহার ১৫ শতাংশে হ্রাস পেয়েছে।
এছাড়া, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্ত অনুযায়ী বিও অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি ৭৫ শতাংশ কমানো এবং সুদের ২৫ শতাংশ ইনভেস্টর প্রোটেকশন ফান্ডে ব্যয়ের সিদ্ধান্তও বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে সিএসই।
বাজেটের অন্যান্য প্রাসঙ্গিক দিক তুলে ধরে সিএসই জানিয়েছে—
শেয়ার হস্তান্তরে করমুক্ত দানের সুবিধায় ভাই-বোনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ট্রেজারি বিল-বন্ডে উৎস কর দ্বিগুণ হওয়ায় শেয়ারে বিনিয়োগ আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
তবে স্পনসর বা পরিচালকদের শেয়ার হস্তান্তরে উৎসে কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করায় তারা হতাশ, যা পুনর্বিবেচনার দাবি রাখে।
সিএসই আরও বলেছে, বাজেটে তালিকাভুক্ত কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড আয়ের ওপর পূর্ণ করমুক্তির প্রস্তাব থাকলে সাধারণ বিনিয়োগকারীরা সরাসরি উপকৃত হতেন। এছাড়া, আবাসন খাতের মতো শেয়ারবাজারেও অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিলে বাজারে গতি ফিরত।
এদিকে সম্প্রতি বিএসইসি “চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (কমোডিটি ডেরিভেটিভ) প্রবিধানমালা, ২০২৫” অনুমোদন করায় দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর পথ তৈরি হয়েছে। সিএসই আশা করছে, এর বিকাশে কর অবকাশ সুবিধা দেবে সরকার।
তবে বাজার উন্নয়নে সরকারের সদিচ্ছা ও উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সিএসই বলেছে, সংকট উত্তরণে কৌশলগত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি।
মামুন/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর









