তথ্য গোপন করে দুই কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি!
নিজস্ব প্রতিবেদক: নিয়ম অনুযায়ি প্রায় প্রতি মাসেই শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ধারণ বাড়ে ও কমে। বিশেষ করে কোম্পানির শেয়ারদর যখন বেশি ওঠা-নামা করে, তখন কোম্পানির প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ধারণের পরিমাণ বেশি করে ওঠা-নামা করে। শেয়ারদর যখন বেশি ওঠা-নামা করে, তখন কোম্পানির উদ্যোক্তা পরিচালক এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ধারণেও বেশ হেরফের দেখা যায়।
তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাসভিত্তিক শেয়ার ধারণের তথ্য বিশ্লেষণে করে এমন তথ্য পাওয়া গেছে।
কিন্তু গত কয়েক মাসে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারদর বেড়েছে লাফিয়ে লাফিয়ে। কোম্পানি দুটি এই সময়ে ডিভিডেন্ড এবং মুনাফার তথ্য প্রকাশের উদ্যোগ নিলেও শেয়ার ধারণের তথ্য হালনাগাদ করেনি।
অভিযোগ রয়েছে, কারসাজি করার কৌশল হিসাবেই কোম্পানি দুটির শেয়ার ধারণের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়নি। কোম্পানি দুটি হলো-খান ব্রাদার্স পিপি ব্যাগে ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ও বীচ হ্যাচারি লিমিটেড
খান ব্রাদার্স পিপি ব্যাগইন্ডাষ্ট্রিজ
৩১ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত শেয়ার ধারণের তথ্য প্রকাশ করেছে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। আগের মাসে ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার ছিল ৩০.১৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৩৮.০২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৩১.৮৫ শতাংশ।
খান ব্রাদার্সের শেয়ার ধারণের চিত্র:

পরের মাসে কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার পরিবর্তন না হলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারে বড় পরিবর্তন এসেছে। যার ফলে ৩১ জুলাই, ২০২৩ তারিখে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ১৮.৯২ শতাংশে। পক্ষান্তরে, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ৩১.৮৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫০.৯৫ শতাংশে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুলাই মাসে কোম্পানিটির শেয়ার সাড়ে ১২ টাকায় লেনদেন হয়েছে। যা জুলাই মাসে ৩৯ টাকায় উঠে যায়। এই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার থেকে মুনাফা তুলেছে। এই কারণেই জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটির ১৯.১০ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছে।
এরপর কোম্পানিটির শেয়ারদর ব্যাপক ওঠা-নামা করেছে। সর্বশেষ আজ রোববার (১২ নভেম্বর) কোম্পানিটির শেয়ার ৬২ টাকায় ক্লোজিং হয়েছে। এরমধ্যে কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণার জন্য দুবার তারিখও জানিয়েছে। কিন্তু গত তিন মাস যাবত শেয়ার ধারণের হালনাগাদ তথ্য প্রকাশ করেনি।
গত ৯ মাসে কোম্পানিটির শেয়ারদর:

জানা গেছে, কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। সহযোগি একটি কোম্পানির পণ্য উৎপাদন করে কোনো রকমে টিকে রয়েছে। সমাপ্ত অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ০১ পয়সা লোকসান, দ্বিতীয় প্রান্তিকে ০১ পয়সা লোকসান এবং তৃতীয় প্রান্তিকে ০১ পয়সা লোকসান দিয়েছে কোম্পানিটি। তিন প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০৩ পয়সা। তারপরও মতিঝিল পাড়ায় ডিভিডেন্ড ঘোষণার গুঞ্জন জোরেসোরে প্রচার হচ্ছে। যার কারণে কোম্পানিটির শেয়ারদর কেবল উড়ছেই উড়ছে।
উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন নিয়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ১৪টি কোম্পানির উৎপাদন কার্যক্রম খতিয়ে দেখতে মাঠে নেমেছে। এরমধ্যে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজও রয়েছে।
বীচ হ্যাচারি লিমিটেড
৩১ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত শেয়ার ধারণের তথ্য প্রকাশ করেছে আলোচিত কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেড। আগের মাসে ৩১ মে, ২০২৩ তারিখে কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার ছিল ৩৪.৯৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৪.৬২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৫০.৪১ শতাংশ।
বীচ হ্যাচারির শেয়ার ধারণের চিত্র:

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার পরিবর্তন না হলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারে কমেছে। এই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ১২.৩২ শতাংশে। পক্ষান্তরে, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ৫০.৪১ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫২.৭১ শতাংশে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুন মাসে কোম্পানিটির শেয়ার ৪১ টাকার নিচে লেনদেন হয়েছে। বর্তমানে কোম্পানিটির শেয়ার ৫৩ টাকার ওপরে লেনদেন হচ্ছে।
বীচ হ্যাচারির ৯ মাসে শেয়ারদর চিত্র:

কোম্পানিটি ইতেমধ্যে মুনাফা প্রকাশ করেছে এবং ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং শেয়ারপ্রতি মুনাফা প্রকাশ করেছে ৯৩ পয়সা।
অথচ কোম্পানিটি দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। কারণ এর প্রজেক্টের জমি সরকার অধিগ্রহণ করেছে। কোম্পানিটি অধিগ্রহণের জন্য নির্ধারিত অর্থও পেয়েছে। কিন্তু তা বিনিয়োগকারীদের জানায়নি।
আবার মুনাফা কোথা থেকে এসেছে, সেই বিষয়েও খোলাসা করেনি। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, স্টক এক্সচেঞ্জ ও বিনিয়োগকারীদের সাথে কোম্পানিটি রীতিমতো লুকোচুরি খেলছে বলছে বিনিয়োগকারীরা কোম্পানিটির বিরুদ্ধে আঙ্গুল তুলেছে। কোম্পানিটির জমি অধিগ্রহণ এবং উৎপাদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের দাবি করেছেন বিনিয়োগকারীরা।
শেয়ারনিউজ, ১২ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


