পুঁঞ্জিভুত লোকসানে থেকেও খুলনা প্রিন্টিংয়ের অস্বাভাবিক দাপট!
নিজস্ব প্রতিবেদক : ভালো ডিভিডেন্ড দিয়েও অনেক কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে না। যে কারণে ভালো ডিভিডেন্ড দেয়া কোম্পানিগুলোর শেয়ারদর তলানীতে গিয়ে ঠেকেছে। অথচ পুঁঞ্জিভূত লোকসানে থেকেও এবং ডিভিডেন্ড না দিয়েও বন্ধ থাকা কোম্পানি খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দরে ধারাবাহিক দাপট দেখা যাচ্ছে।
ডিএসই সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর থেকেই কোম্পানিটির দর ধারাবাহিকভাবে বাড়ছে। গত ৮ কার্যদিবসের মধ্যে মাত্র একদিন এই কোম্পানির শেয়ারদর কমতে দেখা গেছে। গত ২৯ তারিখে কোম্পানিটির শেয়ারদর ছিল ৯ টাকা ৮০ পয়সা। যা আজ ০৭ নভেম্বর দাঁড়িয়েছে ১৫ টাকা ৪০ পয়সায়। যা গত ২ বছরের মধ্যে সর্বোচ্চ।
গত ৮ কার্যদিবসে কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৬০ পযসা বা ৫৭.১৪ শতাংশ। গত এক মাসের মধ্যে সর্বনিম্ন দর ছিল ৯ টাকা ৩০ পয়সা।
গত এক মাসে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দামের চিত্র:

অস্বাভাবিক হারে ধারাবাহিকভাবে এই কোম্পানিটির দর বেড়ে প্রায় প্রতিদিনই হল্টেড হতে দেখা যাচ্ছে। আজও কোম্পানিটির দর হল্টেড দেখা গেছে।
বর্তমানে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। কোম্পানিটির মালিকপক্ষ ঋণ খেলাপি হয়ে দেশের বাইরে অবস্থান করছেন। যে কারণে গত ২০২১ থেকে বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড দিচ্ছে না। উৎপাদন বন্ধ থাকায় প্রতিটি প্রান্তিকেই কোম্পানিটি ধারাবাহিকভাবে লোকসান দেখিয়ে আসছে।
এদিকে, মালিকপক্ষ দেশে না থাকায় কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের তৃতীয় প্রান্তিকে আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেনি। যার ফলে অর্থবছর শেষ হলেও কোম্পানিটি ডিভিডেন্ড সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এই রকম অচল অবস্থায় থাকা লোকসানী একটি কোম্পানির শেয়ারদর বৃদ্ধি স্বাভাবিকভাবে দেখছে না বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, একটি দুষ্টু চক্র নিজেদের ফায়দা হাসিলের জন্য কারসাজির মাধ্যমে কোম্পানিটির শেয়ারদর বাড়াচ্ছে। নিয়ন্ত্রন সংস্থার উচিত কোম্পানিটির শেয়ার নিয়ে যারা কারসাজি করছে, তা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেয়া।
এদিকে, ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি ও ৭৩ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পুঁঞ্জিভূত লোকসানের পরিমাণ ৮৬ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ লোকসানের পরিমাণ পরিশোধিত মূলধনেরও বেশি।
সর্বশেষ প্রকাশিত কোম্পানিটির দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) পর্যন্ত অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি লোকসান ১১ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ৯৯ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে নেগেটিভ ১ টাকা ৯৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল নেগেটিভ ১ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ কোম্পানিটির কোনো সম্পদ মূল্য নেই। দায় রয়েছে ১ টাকা ৯৮ পয়সা।
কোম্পানিটির ৭ কোটি ৩০ লাখ ৪০ হাজার শেয়ারের মধ্যে ৩৯.৭৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১.১১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫৯.১৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
শেয়ারনিউজ, ০৭ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ







.jpg&w=50&h=35)



