ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

পাপিয়ার জামিন নিয়ে নতুন জটিলতা

২০২৩ নভেম্বর ০২ ১১:৪৮:৩২
পাপিয়ার জামিন নিয়ে নতুন জটিলতা

নিজস্ব প্রতিবেদক : যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর ওরফে পাপিয়াকে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (০২ নভেম্বর) আপিল বিভাগে এ আবেদন করেছে দুদক।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, আগামী রোববার (৫ নভেম্বর) এ আবেদনের ওপর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে শুনানি হতে পারে। এ মামলায় সাক্ষ্যগ্রহণ পর্যায়ে তাকে জামিন দেওয়া সঠিক হয়নি বলে আমরা মনে করি।

এর আগে বুধবার (০১ নভেম্বর) এ মামলায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ পাপিয়াকে ৬ মাসের জামিন দেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৪ আগস্ট ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অভিযোগে বলা হয়, ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার সম্পদ তাদের জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ উপায়ে অর্জিত বলে প্রতীয়মান হওয়ায় এবং জ্ঞাতসারে অপরাধলব্ধ আয়ের মাধ্যমে অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ তাদের ভোগ দখলে রেখে অভিযুক্ত শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান ‘দুর্নীতি দমন কমিশন আইন’ ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই এই মামলাটি দায়ের করা হয়।

শেয়ারনিউজ, ০২ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে