প্রবাসীদের বিমানের টিকিটের ফাঁদে ফেলে যা করত ওরা
নিজস্ব প্রতিবেদক : একটি সংঘবদ্ধ চক্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের ফ্রি টিকিট দিয়ে স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান মালামাল বহন করাত। পাশাপাশি লাগেজ পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে আসা প্রবাসীর স্বজনদের নিজেদের জিম্মায় নিত চক্রটি। এই চক্রের সদস্যরা দেশ-বিদেশে অবস্থান নিয়ে দীর্ঘদিন যাবত এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এক প্রবাসীর বাবাকে জিম্মি করার অভিযোগে চক্রের তিন সদস্য খোরশেদ আলম (৫২), জুয়েল রানা মজুমদার (৪০) ও মাসুম আহমেদকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শান্তিনগর থেকে অপহৃত প্রবাসীর বাবাকে উদ্ধার ও জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।
এ সময় বিপুল পরিমাণ স্বর্ণ, ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী, অন্যান্য মূল্যবান পণ্যসামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গত ৯ অক্টোবর রাতে যশোরের চৌগাছা থেকে সৈয়দ আলী মন্ডল (৬৫) সৌদি ফেরত ছেলেকে নেওয়ার জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে নিখোঁজ হন। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে।
এ ছাড়াও পরিবার র্যাব-৪ এ উদ্ধারের জন্য আবেদন করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-৩ এবং র্যাব-৪ এর একটি যৌথ অভিযানে রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসা থেকে নিখোঁজ ও অপহৃত সৈয়দ আলীকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা অপহরণের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।
কমান্ডার মঈন বলেন, সৈয়দ আলীর ছেলে নুরুন্নবী চলতি বছরের ২০ আগস্ট উন্নত জীবন যাপনের আশায় সৌদি আরবে যান। কিন্তু সেখানে ভালো চাকরির সুযোগ-সুবিধা না পাওয়ায় দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
সেই সময় গ্যাংয়ের মাঝখানে আবু ইউসুফ এবং তার সহযোগীরা নুরুন্নাবির আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বাংলাদেশে বিনামূল্যে ফ্লাইটের টিকিট দেওয়ার প্রস্তাব দেয়।
এ জন্য চক্রের দেওয়া স্বর্ণালংকারসহ বেশকিছু দামি কসমেটিক্স পণ্য, ইলেকট্রনিকস আইটেম, চকলেটভর্তি লাগেজ দেশে নিয়ে আসতে হবে। বিমানবন্দর এসে এই লাগেজ চক্রের দেশীয় অন্যতম মূলহোতা খোরশেদ আলমের কাছে পৌঁছে দেওয়ার শর্ত দেওয়া হয়। এতে রাজি হন প্রবাসী নুরুন্নবী।
গত ৯ অক্টোবর তার দেশে আসার কথা। প্রবাসী নুরুন্নবীর বাবা সৈয়দ আলী একই তারিখ রাতে ছেলেকে রিসিভ করতে ঢাকায় আসেন। কিন্তু চক্রের সদস্যরা অভিনব কৌশলে তাকে অপহরণ করে। এরপর তারা ইউসুফের পাঠানো পণ্যের নিরাপত্তার স্বার্থে সৈয়দ আলীকে জামানত হিসেবে জিম্মি করে।
গ্রেফতারদের বরাত দিয়ে কমান্ডার মঈন বলেন, বাংলাদেশ ও মধ্যপ্রাচ্য কেন্দ্রিক চক্রে ১২ থেকে ১৫ জন সদস্য রয়েছে। চক্রটি একজন বিমানযাত্রীর যে পরিমাণ মালামাল বহনের সুযোগ থাকে তার সম্পূর্ণটাই তারা ব্যবহার করত। শুল্ক ফাঁকি দিতে তারা এমন কৌশলে ৫-৬ বছর ধরে এভাবে স্বর্ণালংকারসহ বিভিন্ন পণ্য দেশে আনত।
যা দেশের মার্কেটে বিক্রি করত। চক্রটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী বসবাস করে এমন এলাকাগুলোসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিত। এটা দেখে কেউ যোগাযোগ করলেই তাকে কব্জা করত তারা। তাদের দেওয়া স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রীতে পূর্ণ ২৫ থেকে ৩০ কেজির ওজনের লাগেজ দিত। লাগেজে আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকা মূল্যের পণ্য থাকে। এ ছাড়াও যারা ফ্রি টিকিটে দেশে আসতে চান, প্রথমে তাদের পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজ নিজেদের জিম্মায় নিয়ে নেয় চক্রটি। এরপর প্রবাসী বিমানে ওঠার পরে তার অজান্তেই নানান কৌশলে স্বজনদের অপহরণ করে জিম্মি করত। এরপর প্রবাসী ব্যক্তি ঢাকায় পৌঁছানোর পর চক্রের কয়েকজন সদস্য বিমানবন্দরে উপস্থিত থেকে মালামাল বুঝে নিত। মালামাল বুঝে পাওয়ার পরই জিম্মায় থাকা ওই ব্যক্তিকে মুক্তি দিত তারা।
কমান্ডার মঈন বলেন, গ্রেফতার হওয়া চক্রের সদস্যরা এসব স্বর্ণালংকারসহ মূল্যবান পণ্য রাজধানীর গুলিস্তান ও পল্টনসহ দেশের বিভিন্ন মার্কেটে বিক্রি করত। বিদেশ থেকে নিয়ে আসা একটি লাগেজের পণ্য বাংলাদেশের বিভিন্ন মার্কেটে ১৫-২০ লাখ টাকায় বিক্রি হত। এরপর মালামালের বিক্রিত টাকার লভ্যাংশ একটি অংশ খোরশেদ নিজে রেখে বাকি একটি বড় অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে ইউসুফের কাছে পাঠাত।
তিনি বলেন, গ্রেফতার খোরশেদ ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সৌদি প্রবাসী ছিলেন। বিদেশে বসে চক্রটি গড়ে তোলেন তিনি। এরপর চলতি বছরের শুরুতে দেশে এসে চক্রের মূলহোতা হিসেবে দায়িত্ব নেন। গ্রেফতার জুয়েল শুল্ক ফাঁকি দিয়ে দেশে আসা পণ্যগুলো নিজেদের কাছে রাখতেন।
তিনি আরও বলেন, জুয়েলের গাজীপুরে সাইকেল ও রিকশার পার্টসের ব্যবসা আছে। বিদেশ থেকে আনা মালামাল বিক্রির জন্য ক্রেতা খুঁজে বের করার কাজও করতেন তিনি। তার বিরুদ্ধে বিমানবন্দর ও ওয়ারি থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার মাসুম জুয়েলের কসমেটিক্সের দোকানে কর্মচারি হিসেবে কাজ করতো। একটা সময় গাড়িচালক ছিল সে। পাশাপাশি মাদক ব্যবসায় জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।
শেয়ারনিউজ, ১৩ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- ইউনিফর্ম পরে রাজনীতির মাঠে, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি
- সরকারি হাসপাতালই হবে ভরসার একমাত্র জায়গা: প্রধানমন্ত্রী
- ল্যাব পরীক্ষায় ধরা পড়ল ত্রুটি, নিষিদ্ধ ৮ ধরণের পণ্য
- প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না যে ইসলামী দল
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- মেসিকে থামানোর গোপন কৌশল ফাঁস করলেন স্পেনের কোচ
- শুধু গালি দিলেই অশ্লীলতা নয়, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
- খেলা দেখা নিয়ে মনোমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
- বিএসইসির ব্যাপক আর্থিক সাক্ষরতা উদ্যোগ: এক বছরে প্রশিক্ষণ পেলেন ২১ হাজারের বেশি বিনিয়োগকারী ও শেয়ারবাজারকর্মী
- ইতালি-ব্রাজিলের পাশে উঠতে পারল না আর্জেন্টিনা
- সরকারি ভাষায় বড় পরিবর্তন, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন নিয়ম
- খসড়া বিধিমালা নিয়ে বিভ্রান্তি নয়, স্বচ্ছ প্রক্রিয়ায় চূড়ান্ত হবে নতুন মার্জিন বিধিমালা
- জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
- ২০ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা, সূচক বাড়লেও কমেছে লেনদেন
- ডেটলাইন ২৩ জুলাই : ১০ থেকে ১৫ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- খেলাপি ঋণ নিয়ন্ত্রণে নতুন রোডম্যাপ, বিশেষ নজরদারিতে শেয়ারবাজারের ৮ ব্যাংক
- কামালকে দেশে ফেরানো নিয়ে সরকারের নতুন উদ্যোগ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান প্রাইম ইসলামী লাইফের
- প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন, যা জানা গেল
- সন্তানকে বা দত্তক সন্তানকে জাকাত দেওয়া নিয়ে ইসলামের বিধান
- ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ালো সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
- শুধু ট্রফি নয়, টাকার বন্যাও—বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনার প্রাপ্তি যত
- যে কারণে ট্রাম্পের সঙ্গে করমর্দন না করেই চলে গেলেন ইয়ামাল
- প্রগতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- আর্জেন্টিনার হারের শোক সইতে না পেরে দুজনের মৃত্যু
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, বিনিয়োগকারীদের জন্য বার্তা
- আগে দেখে নিন আবহাওয়া অফিসের সর্বশেষ সতর্কতা
- বিশ্বকাপ ফাইনালে অবিশ্বাস্য লজ্জার রেকর্ড আর্জেন্টিনার
- ফাইনালের পর মেসির কথায় আবেগে ভাসছে ফুটবল বিশ্ব
- টানা দুই জয়ে সফর রাঙিয়ে দেশে ফিরছে বাংলাদেশ
- জাবেদের ফ্ল্যাটে শতাধিক পোশাক, রোলেক্সের বক্সসহ নানা সামগ্রী
- উৎপাদনে ফিরেছে তমিজউদ্দিন টেক্সটাইল
- মেয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবা, ১০ বছর পর গ্রেপ্তার
- ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি
- আর্জেন্টিনার পক্ষেই নেতানিয়াহু, ফাইনালের আগে প্রকাশ্যে ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- চার অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ করলো ডিএসই
- ডিএসইর ব্যাখ্যা চাওয়ার পর কারখানা বন্ধের বিষয়ে জানালো তমিজ টেক্সটাইল
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিক্রির চাপ বাড়লেও স্থিতিশীল বাজার
- ১৯ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- আগস্টেই মন্ত্রিসভায় বড় রদবদল: দুই মন্ত্রী বাদ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













