কবি আসাদ চৌধুরী আর নেই
নিজস্ব প্রতিবেদক : বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি ও বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরী বৃহস্পতিবার (০৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে টরন্টোর কাছে অশ্বহার লেক রিজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
কবির একমাত্র মেয়ে নিসরাত জাহান শাঁওলী গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
অন্যদিকে কবির জামাই সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে লিখেছেন, ‘মৃত্যু হায়নাদের মতো তার পিঁছু লেগেছিল অনেকদিন ধরেই কিন্তু তিনি ছিলেন সিংহরাজ। সহজে হার মানেননি, তার নামের অর্থও তাই। সবার টান টান উত্তেজনা আর শুভ প্রত্যাশার অগুনিত তারগুলো ছিঁড়ে গেছে। (ইংরেজিতে) হি লিভড এ গ্রেট লাইফ। প্লিজ প্রে ফর হিজ ডিপার্টেড সউল।’
২০২২ সালের নভেম্বরে আসাদ চৌধুরীর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এছাড়াও শ্বাসকষ্ট, কিডনিসহ নানান জটিল রোগে আক্রান্ত কবি দীর্ঘ কয়েক মাস ধরে প্রায় হাসপাতাল থেকে হাসপাতালেই সংকটজনক অবস্থায় অবস্থান করছিলেন।
তিনি ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বাকেরগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য পড়াশোনা শেষ করে ১৯৬৪-১৯৭২ পর্যন্ত শিক্ষকতা করেন। পরবর্তীকালে ঢাকায় থিতু হওয়ার পর একাধিক খবরের কাগজে সাংবাদিকতা করেছেন তিনি। ১৯৮৫-১৯৮৮ সাল পর্যন্ত ভয়েজ অব জার্মানির বাংলাদেশ সংবাদদাতার দায়িত্ব পালন করেন। ঢাকায় বাংলা একাডেমিতে দীর্ঘকাল চাকরির পর এর পরিচালক হিসেবে অবসর নেন তিনি।
১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন কবি আসাদ চৌধুরী। পাশাপাশি, আবুল হাসান স্মৃতি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার, বঙ্গবন্ধু সম্মাননা, আলাওল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেন।
১৯৭৫ সালে কবির প্রথম কাব্যগ্রন্থ 'তবক দেওয়া পান' প্রকাশের পর বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তার গ্রন্থের সংখ্যা শতাধিক।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে- বিত্ত নাই বেসাত নাই, প্রশ্ন নেই উত্তরে পাহাড়, জলের মধ্যে লেখাজোখা, যে পারে পারুক, মধ্য মাঠ থেকে মেঘের জুলুম পাখির জুলুম, দুঃখীরা গল্প করে, নদীও বিবস্ত্র হয়, বৃন্তির সংবাদে আমি কেউ নই, কিছু ফল আমি নিভিয়ে দিয়েছি, ঘরে ফেরা সোজা নয়, কবিতা-সমগ্র প্রভৃতি।
এছাড়াও শিশু-কিশোরদের জন্য লিখেছেন- রাজার নতুন জামা, রাজা বাদশার গল্প, গ্রাম বাংলার গল্প, ছোট্ট রাজপুত্র, সোনার খড়ম, ভিন দেশের মজার লোককাহিনী, তিন রসরাজের আড্ডা, কেশবতী রাজকন্যা, মুচি-জীবনী ও ইতিহাসভিত্তিক গ্রন্থগুলো হচ্ছে- সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু, রজনীকান্ত সেন, স্মৃতিসত্তায় যুগলবন্দী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
অনুবাদগ্রন্থ বাড়ির কাছে ‘আরশিনগর: বাংলাদেশের উর্দু কবিতা’ এবং ‘প্যালেস্টাইন ও প্রতিবেশী দেশের প্রতিবাদী কবিতা’। লেখালেখি ছড়াও আবৃত্তি এবং উপস্থাপনার জন্য অনেক জনপ্রিয় ছিলেন।
তার মৃত্যুতে দেশে-বিদেশে সাহিত্যাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে কানাডা প্রবাসী বাঙালিরা শোকের সাগরে নিমজ্জিত। তাকে কোথায় দাফন-কাফন করানো হবে, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
শেয়ারনিউজ, ০৫ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- মার্চে জমবে মিরপুর: বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
- জামায়াতে ইসলামীর নতুন কমিটি, নেতৃত্বে যাঁরা
- শেয়ারবাজারে বৈপ্লবিক পরিবর্তনের আভাস অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর
- বিমা খাতে বড় সংস্কার: তল্লাশি ও সম্পদ জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ
- মোহরম সিকিউরিটিজের পরিচালকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- বাসায় ফিরলেন মেঘমল্লার বসু, যা বলছে স্বজন-পুলিশ
- ধামরাইয়ে দেখা গেল রহস্যময় ঘূর্ণিপাক
- আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর
- নবগঠিত সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন
- জাইমার পোস্টে উঠে এলো তারেক রহমানের অজানা দিক
- শেয়ারবাজারে নতুন স্বপ্ন: নিয়ন্ত্রক সংস্থায় আমূল পরিবর্তনের দাবি তুঙ্গে
- কানের কাছে মশা গুনগুন করছে জানুন বৈজ্ঞানিক কারণ
- ইউনূস সরকারের শেষ মুহূর্তের চুক্তি নিয়ে অর্থনৈতিক চাপে বাংলাদেশ
- রমজানে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেসব দেশে
- গণভোটে বিজয়ী ‘হ্যাঁ’– তবুও কার্যকর হয়নি যেসব দেশে
- কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের নিয়ম বদলে গেল
- ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ
- বাংলাদেশের আকাশপথে ভারতকে নিষেধাজ্ঞা
- নতুন শিক্ষামন্ত্রীর কঠোর ঘোষণা, জানুন বিস্তারিত
- গাজায় নতুন ফুটবল স্টেডিয়াম: ফিফা দিচ্ছে ৬১২ কোটি টাকা
- এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন
- ৫ হাজার কোটির লাইফলাইন পেল প্রিমিয়ার ব্যাংক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩ দিনের মাথায় নতুন সরকারই দিতে যাচ্ছে নির্বাচন
- পৃথিবীতে প্রথম রোজা পালনকারী যিনি ছিলেন
- ঈদের ছুটি নিয়ে সুখবর দিলো সরকার
- বাংলাদেশে এসে বিশ্বকাপজয়ী ওজিলের গাড়িবহর দুঘটনার মুখে
- আলোচিত ডিসি সারোয়ারকে কারণ দর্শানোর নোটিশ
- ১৭ বছর পর জুতা পরলেন সুরুজ পাঠান—পেছনের গল্প চমকপ্রদ
- এক ছোট ভুলই পুরো ফোন ভেঙে দিতে পারে!
- নির্বাচনের কারণে ইমামের চাকরিচ্যুতি, জাহাঙ্গীর আলমের নেপথ্য
- ইতালির ক্লিক ডে নিয়ে প্রবাসীদের জন্য সুখবর
- টানা ২ দিন বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
- জামিনে কারামুক্ত আ.লীগের সাবেক সংসদ সদস্য
- ভোটকর্মীদের ভাতা কর্তন নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউএনও
- যে কারণে বাসা ছাড়তে কষ্ট হচ্ছে আসিফ নজরুলের
- ঢাকার বাসিন্দাদের জন্য দুঃসংবাদ
- রবি অজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা
- খতিয়ান ও মৌজা ম্যাপের ফিতে নতুন রুলস
- তারকা জুটির বিয়েতে চুক্তিতে সই না করলে ঢোকা যাবে না
- তারেক রহমানকে ট্রাম্পের বিশেষ বার্তা
- বাংলাদেশিদের জন্য সুখবর দিলো ভারত
- ভিডিওতে ধরা পড়ল হামলার দৃশ্য; যা জানালেন মনিরা মিঠু
- সড়কের ‘চাঁদা’ আসলে চাঁদা নয়—মন্ত্রী শেখ রবিউল আলমের দাবি
- শেয়ারবাজারে পেশাদারিত্ব বাড়াতে আইসিএম-ডিবিএ’র সমঝোতা চুক্তি
- বিনিয়োগকারীদের টাকা না দিয়ে ডিলিস্টিং নয়: কেন্দ্রীয় ব্যাংককে বিএসইসি’র কড়া চিঠি
- পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন
- ফ্যামিলি কার্ডে নগদ টাকা – চমকপ্রদ পরিকল্পনা
- রমজানে স্কুল বন্ধ নাকি খোলা—জানালেন মাউশি ডিজি
- মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা প্রকাশ-এক নজরে দেখুন সম্পূর্ণ তালিকা
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রিসভায় থাকতে পারেন যারা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে দুই কোম্পানি
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তির মুখে আরও দুই কোম্পানি
- তোপের মুখে অভিযান বন্ধ করে যা বললেন জব্বার মন্ডল
- রবি অজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা
- রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি
- শেয়ারবাজারে বড় সুযোগ; মেয়াদি মিউচুয়াল ফান্ডে ২০০% রিটার্নের সম্ভাবনা!
- ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ঈদের ছুটি নিয়ে সুখবর দিলো সরকার
- সচিবালয়ে প্রথম দিনেই দুই বড় অঙ্গীকার দিলেন অর্থমন্ত্রী
- শেয়ার কারসাজির দায়ে সিটি ব্যাংক ও সংশ্লিষ্টদের বড় অঙ্কের জরিমানা
- ৪ বছর পর ভারতের বড় সিদ্ধান্ত: রপ্তানি আবারও শুরু
- ৩০-এর নিচে নামছে মন্ত্রণালয়; স্থান পেলেন যারা














