এটা স্যাংশন নয়, ভিসা রেস্ট্রিকশনঃ সালমান এফ রহমান
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কিছু রাজনৈতিক নেতা, আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপর স্যাংশন দিয়েছে বলে যে খবর রটেছে এটা স্যাংশন নয়, ভিসা রেস্ট্রিকশন।
গতকাল বুধবার (০৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সিএসআর সেন্টার কর্তৃক আয়োজিত ‘চক্রাকার অর্থনীতি: স্থায়িত্বের নতুন গন্তব্যের পথে’ শীর্ষক অনুষ্ঠানে সিএসআর প্রতিবেদন প্রকাশনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সালমান এফ রহমান অভিযোগ করে বলেন, বিষয়টি (মার্কিন নিষেধাজ্ঞা) নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। তিনি বলেন, নিষেধাজ্ঞা বিষয়টিই তো ভুল ধারণা। নিষেধাজ্ঞা তারা শুধু একবার দিয়েছে র্যাবের ওপর। এরপর আইন অনুযায়ী আমাদের যে যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তা আমরা নিচ্ছি।
তিনি জানান, র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রেক্ষিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নষ্ট হয়নি। আমাদের ব্যবসা-বাণিজ্য যেভাবে চলার ঠিক ভাবেই চলছে।
বিএনপি নেতা-কর্মীরা যেটাকে স্যাংশান হিসেবে ভাবছে তা মূলত ভিসা রেস্ট্রিকশন জানিয়ে তিনি আরও বলেন, তাও একটা উদ্দেশ্য নিয়ে। তারা বলেছে, নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধেই এই ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র বলে এসেছে তারা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন চায়। এটা তো এখন চায় না, আগে থেকেই বলে এসেছে। আমরাও একই জিনিস চাই। এখানে কারো দ্বিমত নেই। সরকার ও স্বাধীন নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী দেশে একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ ও ভিসা রেস্ট্রিকশনকে উনারা (বিএনপি) ইউটিউব আর ফেসবুক দিয়ে বড় জিনিস করেছে। তাদের ভাব দেখলে মনে হবে ভিসা নিষেধাজ্ঞা শুধু আমাদের বিরুদ্ধে দিয়েছে। অথচ তারা বারবার বলছে, এ নিষেধাজ্ঞা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে দেয়া হয়নি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চাইলে তার দেশের আইন অনুযায়ী ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তাদের একটা সিস্টেম আছে, আইন আছে, তারা সে অনুযায়ী কাজ করবে। আমি যদি তার দেশে যেতেই না চাই তাহলে নিষেধাজ্ঞার প্রশ্নই আসে না৷ বিএনপিসহ বিভিন্ন অপশক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই ভিসা নিষেধাজ্ঞা সম্পর্কে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে, জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। তারা (বিএনপি) শুধু বাস মিস করে যাচ্ছে। নির্বাচন হয়ে গেলে জনগণই তাদের দোষ দেবে।
শেয়ারনিউজ, ০৫ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- সিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন
- সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা
- তৌহিদ আফ্রিদির জন্য এলো বড় স্বস্তি, আদালতের নতুন সিদ্ধান্ত
- মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন ডা. জাহেদ
- বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ, আমানত ফেরতে আলটিমেটাম
- আন্দোলনের মুখে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি
- পকেট কমিটির অভিযোগে কুমিল্লার এনসিপিতে ভাঙন
- ১৮০ দিন পর মন্ত্রিসভায় রদবদল; মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- অন্তরঙ্গ ভিডিও ফাঁসের পর নীরব সংসদ সদস্য, মুখ খুলল জেলা জামায়াত
- স্থানীয় নির্বাচনে নতুন সিদ্ধান্তের ইঙ্গিত, যা বললেন মির্জা ফখরুল
- দুই প্যাকেজে ২০২৭ সালের হজ, খরচ জানাল ধর্ম মন্ত্রণালয়
- ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ
- কানাডাকে নতুন ধাক্কা, ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প
- ২১ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মার্জিন ঋণ নীতির ইতিবাচক প্রভাবে চাঙা বাজার
- রূপালী লাইফের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের বাজারে ফের উলটপালট
- গোল্ডকাপ ঘিরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশ
- দাবি না মানলে রাজপথ ছাড়বে না, দাবিতে উত্তাল রাজধানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: দগদগে ক্ষত, অপেক্ষা শুধু বিচারের
- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বড় নিয়োগ
- বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা, মার্জিন বিধিমালার খসড়া প্রকাশ
- এই তিন উপাদানেই চুল হবে সিল্কি ও মজবুত
- নতুন সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
- শিক্ষার্থীদের জন্য বড় চমক! পাঠ্যবইয়ে আসছে নতুন চার বিষয়
- বাড়ছে ডলারের দর কারণ খুঁজছে বাংলাদেশ ব্যাংক
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা
- ইউনিফর্ম পরে রাজনীতির মাঠে, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি
- সরকারি হাসপাতালই হবে ভরসার একমাত্র জায়গা: প্রধানমন্ত্রী
- ল্যাব পরীক্ষায় ধরা পড়ল ত্রুটি, নিষিদ্ধ ৮ ধরণের পণ্য
- প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না যে ইসলামী দল
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- মেসিকে থামানোর গোপন কৌশল ফাঁস করলেন স্পেনের কোচ
- শুধু গালি দিলেই অশ্লীলতা নয়, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
- খেলা দেখা নিয়ে মনোমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
- বিএসইসির ব্যাপক আর্থিক সাক্ষরতা উদ্যোগ: এক বছরে প্রশিক্ষণ পেলেন ২১ হাজারের বেশি বিনিয়োগকারী ও শেয়ারবাজারকর্মী
- ইতালি-ব্রাজিলের পাশে উঠতে পারল না আর্জেন্টিনা
- সরকারি ভাষায় বড় পরিবর্তন, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন নিয়ম
- খসড়া বিধিমালা নিয়ে বিভ্রান্তি নয়, স্বচ্ছ প্রক্রিয়ায় চূড়ান্ত হবে নতুন মার্জিন বিধিমালা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- আগস্টেই মন্ত্রিসভায় বড় রদবদল: দুই মন্ত্রী বাদ
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













