বিএটির ফাঁকির ২০৫৪ কোটি টাকা আদায়ের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) ফাঁকি দেওয়া ২ হাজার ৫৪ কোটি টাকা আদায়ের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর জানিয়েছে, প্রায় ৬ বছর ধরে সরকারের এই পাওনা আটকে রয়েছে। পাওনা আদায়ে এনবিআর সদস্যকে প্রধান করে কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে বহুজাতিক কোম্পানিটির ফাঁকি দেওয়া ভ্যাটের টাকা আদায়ের নির্দেশ দিয়েছে।
এর আগে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট এলটিইউর (ভ্যাট) গঠিত কমিটি আর্থিক প্রতিবেদনসহ সার্বিক বিশ্লেষণ করে ২ হাজার ৫৪ কোটি টাকার চূড়ান্ত দাবিনামা জারি করে। পরবর্তী সময়ে একই অফিসের আরেক কমিটি পাওনা নেই বলে আরেকটি প্রতিবেদন দেয়। এর পরিপ্রেক্ষিতে এনবিআর উচ্চপর্যায়ের আরেকটি কমিটি গঠন করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেয়।
তদন্ত কমিটি সংশ্লিষ্ট কমিশনারেটের কমিশনার, যুগ্ম কমিশনার থেকে যারা দাবি নেই বলে প্রতিবেদন দিয়েছিলেন সবার বক্তব্য গ্রহণ করে। উচ্চপর্যায়ের কমিটির সদস্যরা এনবিআরের পাওনার বিষয়ে একমত পোষণ করেন। যদিও বহুজাতিক কোম্পানির কাছে ভ্যাটের টাকা পাবে না বলে যে যুগ্ম কমিশনার প্রতিবেদন দিয়েছিলেন, সেই যুগ্ম কমিশনার ইমতিয়াজ এই কমিটির কাছে পাওনা বাতিল করার ব্যাখ্যা আমলে নেওয়ার মতো নয় বলেও কমিটিকে মতামত দিয়েছেন।
এনবিআরের একটি সূত্র বলছে, যাদের কারণে ঘটনা ঘটেছে বা কারা এই পাওনা বাতিল করেছেন বা এই ঘটনায় কোনো কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এনবিআরের গঠিত কমিটি কর্মকর্তাদের শুনানি গ্রহণ করলেও কোম্পানিকে চিঠি দিয়ে শুনানিতে নিয়ে আসা যায়নি। প্রতিষ্ঠানটি এই বিষয়ে শুনানিতে অংশ নেয়নি। তারা আদালতে রিট করবে বলে জানিয়েছে।
এর আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর চূড়ান্ত দাবিনামার বিষয়টি পুনঃপরীক্ষণের বিষয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে এনবিআর। এতে এনবিআরের মূসক নিরীক্ষার দায়িত্বপ্রাপ্ত সদস্য ড. শহিদুল ইসলামকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি করা হয়। কমিটিতে সদস্য সচিব ছিলেন ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুর রউফ। কমিটির অন্য সদস্যরা ছিলেন ঢাকা উত্তর ভ্যাটের কমিশনার নেয়াজুর রহমান, দক্ষিণ ভ্যাটের কমিশনার শওকত আলী সাদী, পশ্চিমের অতিরিক্ত কমিশনার কাজী জিয়া উদ্দিন, পূর্বের উপকমিশনার মোস্তাফিজুর রহমান।
ওই কমিটি গত সপ্তাহে এনবিআর চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দেয়। এনবিআর চেয়ারম্যান অনুমোদনের পর বিষয়টি আদেশ আকারে জারি করা হয় ২১ সেপ্টেম্বর। এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে এলটিইউ ভ্যাট।
এই বিষয়ে জানতে চাইলে বৃহৎ করদাতা ইউনিটের (ভ্যাট) মুখপাত্র ও যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ভ্যাট-সংক্রান্ত এনবিআরের একটি আদেশের কপি এলটিইউতে এসেছে। এনবিআরের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।
এলটিইউ ভ্যাট সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২০১৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে স্থানীয়ভাবে সংগ্রহ করা (ওভারহেড কস্ট) তামাক পাতার সংগ্রহের খরচ প্রতিষ্ঠানটির আর্থিক বিবরণীতে ছিল না। সেই হিসাবে স্থানীয় তামাক পাতা সংগ্রহের খরচ হলেও সেই ভ্যাট প্রতিষ্ঠানটি ভ্যাট অফিসকে দেয়নি।
পরে এলটিইউ ভ্যাটের পক্ষ থেকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ভ্যাট নির্ধারণে কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি বহুজাতিক এই সিগারেট কোম্পানির কাছে ২ হাজার ৫৪ কোটি টাকা ভ্যাট বাবদ পাওনা আদায়ের সুপারিশ করে। পরবর্তী সময়ে ভ্যাট আইনে ৫৫-এর ৩ ধারা অনুযায়ী চূড়ান্ত দাবিনামা জারি করা হয় এলটিইউ থেকে। এতে নড়েচড়ে বসে প্রতিষ্ঠানটি। পরে এলটিইউ ভ্যাটে আসেন কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী। তিনি বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেন এবং বিএটির শুনানি শেষে প্রতিষ্ঠানটির কাছে পাওনা বাতিলের বিচারাদেশ করেন।
তবে বিষয়টি নিয়ে অন্ধকারে ছিল জাতীয় রাজস্ব বোর্ড। এই বিচারাদেশের কারণে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোও তাদের কাছে ভ্যাটের পাওনা অস্বীকার করছে। এই জটিলতা নিরসনে তদন্ত কমিটি করেছে এনবিআর। সর্বশেষ কমিটি বিশাল অঙ্কের এই রাজস্ব আদায় করতে সংশ্লিষ্ট কমিশনারেটকে নির্দেশ দিয়েছে।
শেয়ারনিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ







.jpg&w=50&h=35)



