সায়ন্তিকার বিরুদ্ধে অর্থ মেরে দেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে ভারতীয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রথমে এনেছিলেন গুরুতর অভিযোগ। তিনি জানিয়েছিলেন, কক্সবাজারে শুটিং করার সময় অনুমতি না নিয়ে তার হাত স্পর্শ করেছেন সিনেমার নৃত্য পরিচালক মাইকেল বাবু।
এরপর বেরিয়ে আসে এই নায়িকার অপেশাদার আচরণের কথা। প্রযোজক মনিরুল ইসলাম জানান, যৌন হয়রানি নয়, বরং নায়িকাই নৃত্যপরিচালককে ‘লাথি’ মারতে চেয়েছিলেন। মাইকেল প্রযোজকের কাছে জায়েদ-সায়ন্তিকার অপেশাদার আচরণ নিয়ে অভিযোগও করেছিলেন।
এমন কথা শোনার পর ভারতের আনন্দবাজারে দেওয়া এক সাক্ষাৎকারে প্রযোজককে প্রশ্নবিদ্ধ করেছেন সায়ন্তিকা। আর এবার নায়িকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন প্রযোজক।
মনিরুল ইসলাম ভাষ্য, ‘সায়ন্তিকার সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর। হাত ধরা নিয়ে সায়ন্তিকার সমস্যা মাইকেল বাবুর সঙ্গে। তিনি পরিচালককে ফোন করে মাইকেল বাবুকে মারতেও চেয়েছিলেন। এখন আমার বিরুদ্ধে সায়ন্তিকা কেন অভিযোগ করছেন, সেটাই তো বোধগম্য নয়।’
তিনি বলেন, ‘অপেশাদার আচরণ আমি নই, সায়ন্তিকা করেছেন। চুক্তির বাইরে আমরা তাকে ৫০ হাজার রুপি দিয়েছি (বাংলা টাকায় প্রায় ৬৬ হাজার) পোশাকের জন্য। অথচ তিনি কোনো পোশাক নিয়ে আসেননি। এরপর আবার ড্রেসম্যান মনিরকে দিয়ে পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। সেই পোশাকগুলোও সায়ন্তিকা ফেরত দিয়ে যাননি।’
এদিকে, গত ৩০ আগস্ট ঢাকায় আসেন সায়ন্তিকা। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজারে শুটিং করার। কিন্তু শুটিং না করে গেল ৭ সেপ্টেম্বরই তিনি চলে যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গান দিয়ে শুরু হয় সিনেমার কাজ। নির্বিঘ্নেই শেষ হয় প্রথম গানের শুটিং। দ্বিতীয় গানের শুটিং চলাকালীন হঠাৎ করেই সায়ন্তিকা অভিযোগ করেন নৃত্য পরিচালক মাইকেলের বিরুদ্ধে। তার দাবি, নৃত্য পরিচালক অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করেছে।
প্রযোজক মনিরুলের ভাষ্য, ‘সেদিন বিকালে ৫টার পর মাইকেল আমাকে জানায়, জায়েদ ও সায়ন্তিকা ড্রেস চেঞ্জের কথা বলে দুপুরে হোটেলে গিয়েছেন। তারা দীর্ঘ সময় পর স্পটে আসেন। তখন বিকাল ৫টা। সূর্যের আলো প্রায় পড়ে গেছে। দিনের সিকোয়েন্সটা তিনি এখন কীভাবে করবেন, সেটা মাইকেল জানতে চান আমার কাছে। আর রাতে সায়ন্তিকা আমাকে মেসেজ করেন, “যদি মাইকেল থাকেন তাহলে তিনি কাজ করবেন না।”
তিনি বলেন, ‘পরদিন আমি স্পটে সবাইকে ডাকি। জানতে পারি, আমাকে বলা মাইকেলের কথাটা (অভিযোগ) সায়ন্তিকা শুনে ফেলেছিলেন। বিষয়টি তিনি ভালোভাবে নেননি। এরপর গানের কাজ দেড় ঘণ্টা হয়েছে। কিন্তু মাইকেলের একটি ডিরেকশন তিনি বুঝতে পারছিলেন না। মাইকেল তখন দেখিয়ে দেবেন কিনা জানতে চায় সায়ন্তিকার কাছে। সায়ন্তিকার চার আঙুল ধরে সেটা দেখিয়ে দেন। সায়ন্তিকা সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেন। এবং জিজ্ঞেস করেন, তিনি কেন হাতটা ধরেছেন? হাত না ধরে মুখে বলার কথা বলেন সায়ন্তিকা।’
ভারতীয় পত্রিকাতে দেওয়া সাক্ষাৎকারে সায়ন্তিকা জানান, মূল সমস্যার নেপথ্যে রয়েছেন সিনেমার প্রযোজক। অভিনেত্রীর ভাষ্য, ‘বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো উত্তরই পাওয়া যায়নি। তার কোনো পরিকল্পিত ব্যবস্থা নেই।’
তিনি জানান, দু’দিন ধরে কক্সবাজারে গিয়ে তিনি অপেক্ষা করেন। প্রযোজকের কোনো পরিকল্পনা ছিল না। অভিনেত্রীর কথায়, ‘হঠাৎ বলা হলো নাচের দৃশ্যের শুটিং করা হবে! বারবার যোগাযোগের চেষ্টা করার পরেও যখন মনিরুল উত্তর দেননি; তখন বলেছিলাম, আমি এই ভাবে কাজ করব না মাইকেলের সঙ্গে।’
সায়ন্তিকার দাবি, এত কিছুর পরেও প্রযোজক মনিরুল নাকি জানিয়েছিলেন, মাইকেলকে নিয়েই কাজ করতে হবে। ‘ছায়াবাজ’ সিনেমাটি পরিচালনা করছেন তাজু কামরুল।
শেয়ারনিউজ, ১৭ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- লংমার্চে নাহিদের কড়া বক্তব্য, টার্গেট তারেক রহমান
- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন শর্ত ট্রাম্প প্রশাসনের
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- মাহবুবার হলফনামায় ব্যারিস্টার লেখা নিয়ে নতুন ব্যাখ্যা
- আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন সমীকরণ
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- কিম জং উনের বিলাসী জীবনের অজানা তথ্য
- বাংলাদেশও পেতে পারে ১২৩ কোটি টাকা, ফিফাকে চিঠি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে কারণে বাড়ে বাংলাদেশের বাজারের খরচ
- দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন যেসব খাবারে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর
- বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ
- হাসিনা আমলের চুক্তি নিয়ে ঢাকাকে দিল্লির হুমকি
- ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার নতুন খবর
- আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
- নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার
- বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
- আজ শনিবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: বড় লাফে বাড়ল ব্রিটিশ পাউন্ড
- ঝাড়ু মিছিল ও অবাঞ্ছিত ঘোষণার বিরুদ্ধে নতুন জবাব রুমিন ফারহানার
- চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি
- আগামী সপ্তাহে আসছে দুই কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড
- স্পেনের নতুন দল ঘোষণা, নেই বিশ্বকাপজয়ী ৪ ফুটবলার
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের শাস্তি, প্রকাশ্যে তালিকা
- সরকারি চাকরিজীবীদের জন্য একসঙ্গে বদলাচ্ছে ৭ নিয়ম
- হাসিনার বৈঠক বাতিল নিয়ে যা জানা গেল
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- স্বাস্থ্যসেবা নাকি বড় ব্যবসা; ভারতের চিকিৎসা খাত নিয়ে নতুন বিতর্ক
- ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় নিয়ে নতুন পূর্বাভাস, জানুন সম্ভাব্য গতিপথ
- দাম বাড়ানোর পরও কেন বাজারে নেই সয়াবিন তেল?
- মধ্যপ্রাচ্যের হামলার আঁচ বাংলাদেশে, সামনে বড় চাপ
- ভেতরে নারী বাইরে নারী, মাঝখানে ‘ওসি’ মাহবুব
- তারেক রহমানের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ, যা জানা গেল
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- চোখে ছানি পড়ার কারণ জানা গেলো কোরআন থেকেই
- ভারতের হাই কমিশনারকে সতর্ক করে দিলো ঢাকা
- ডলারের বিপরীতে শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা
- যুদ্ধের মধ্যেই ইরানের প্রেসিডেন্টকে ভিসা দিল যুক্তরাষ্ট্র
- ব্রিকসে যোগ দিয়ে অসুস্থ একের পর এক বিশ্ব নেতা
- স্বাধীনতা হারানোর নেপথ্য গল্প- যেভাবে হারিয়ে গেল এক রাজার দেশ
- সিদ্ধ ডিম যতক্ষন পর খেলে বিপদ হতে পারে
- পরীক্ষায় চ্যাটজিপিটিতে প্রশ্ন সার্চ করতেই ডাকসু নেতা ধরা
- তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’, নির্বাচনের আগে বড় ধাক্কা মমতার
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ













