পিকে হালদারের কুমিরের ফার্ম বিক্রি করে দিল ইন্টারন্যাশনাল লিজিং
নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকায় প্রায় ১৩.৮ একর জমির উপর প্রতিষ্ঠিত পিকে হালদারের কুমিরের খামারটি সম্প্রতি এক নিলামে প্রায় ৩৮ কোটি টাকায় কিনেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’। খামারটিতে বর্তমানে প্রায় ২,৫০০ কুমির রয়েছে।
এর আগে ২০০৩ সালে রেপটাইলস ফার্ম লিমিটেড নামে দেশে প্রথমবারের মতো কুমির খামার প্রতিষ্ঠা করেছিলেন উদ্যোক্তা মুশতাক আহমেদ। প্রাথমিক উদ্দেশ্য ছিল, কুমিরের চামড়া রপ্তানি করা।
এরপর ২০১৩ সালে পিকে হালদার ও তার সহযোগীরা মুশতাকের কাছ থেকে খামারটি কিনে নেন। কিন্তু ঋণ পরিশোধ না করায় অর্থ আত্মসাৎ ও কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারের মালিকানাধীন কুমিরের খামারটি বিক্রি করেছে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
২০০৩ সালে রেপটাইলস ফার্ম লিমিটেড নামে দেশে প্রথমবারের মতো কুমির খামার প্রতিষ্ঠা করেন উদ্যোক্তা মুশতাক আহমেদ। প্রাথমিক উদ্দেশ্য ছিল, কুমিরের চামড়া রপ্তানি করা।
২০১৩ সালে পিকে হালদার ও তার সহযোগীরা মুশতাকের কাছ থেকে খামারটি কিনে নেন। ২০১৪ সালে খামারটি কুমিরের চামড়া রপ্তানি শুরু করে।
একজন লেখক হিসেবে পরিচিত মুশতাক আহমেদ ফেসবুকে 'সরকার-বিরোধী লেখা পোস্ট করার অভিযোগে' ২০২০ সালের মে মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে গ্রেপ্তার হন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে গাজীপুরের কাশিমপুর কারাগারে হেফাজতে থাকা অবস্থায় তিনি মারা যান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় অভিযুক্তদের একজন পিকে হালদার। জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে, তিনি পলাতক। এই মামলায় আরও ১৪ জনকে আসামি করা হয়েছে।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মশিউর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, "আমাদের ঋণ পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে রেপটাইলস ফার্মের নিলাম করা হয়েছিল। খামারটি অধিগ্রহণের জন্য নিলামের সময় উদ্দীপন সর্বোচ্চ দরের প্রস্তাব দেয়।"
ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি বলেন, বকেয়া ঋণের পরিমাণ অনেক বেশি হলেও খামারটি প্রায় ৩৮ কোটি টাকায় বিক্রি হয়েছে, যা বেশ আশানুরূপ একটি দাম।
উদ্দীপনের একজন কর্মকর্তা খামারটি অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা বর্তমানে নিলামের অর্থ পরিশোধের প্রক্রিয়ার মধ্যে আছি। নিয়ম অনুযায়ী মালিকানা হস্তান্তর করা হবে।"
২০১৩ সালে কুমিরের খামারটি অধিগ্রহণের পর পিকে হালদার ও তার সহযোগীরা কুমির উৎপাদন সম্প্রসারণের জন্য উদ্যোগ শুরু করেন। এই প্রচেষ্টার অংশ হিসেবে তারা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ৫৭ কোটি ৮৭ লাখ টাকা ঋণ নেয়। এক্ষেত্রে রেপটাইল ফার্মের ১৩.৪০ একর জমি জামানত হিসেবে ব্যবহার করে তারা। ২০১৫ ও ২০১৬ সালে খামারের নামে এই ঋণ বাড়ানো হয়।
ইন্টারন্যাশনাল লিজিং সূত্রে জানা গেছে, ঋণের জামানত হিসেবে ব্যবহৃত বন্ধকী জমির বিক্রয়মূল্য ছিল ৪ কোটি ২৮ লাখ টাকা। বর্তমানে বকেয়া ঋণ প্রায় ১০৮ কোটি টাকা; এটি এখন খেলাপি অবস্থায় রয়েছে।
২০১৯ সাল থেকে ফার্মের ব্যবস্থাপনায় থাকা ব্যক্তিদের অনুপস্থিতির কারণে বকেয়া ঋণ পুনরুদ্ধার করতে পারছিল না ইন্টারন্যাশনাল লিজিং।
তাছাড়া সময়ের সাথে সাথে খামারে কুমিরের সংখ্যা কমেছে, যা মূলত অব্যবস্থাপনার কারণে কুমিরের খাদ্য ঘাটতি এবং ফার্মের আর্থিক সংকটের সাথে জড়িত।
ইন্টারন্যাশনাল লিজিংয়ের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই পরিস্থিতি মোকাবেলায় ছয় সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করেছে।
বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কুমির বিশেষজ্ঞ এনাম হক ফার্মের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০০৪ সালে মালয়েশিয়া থেকে আমদানিকৃত ৭৫টি কুমির নিয়ে প্রতিষ্ঠিত হয় রেপটাইলস ফার্ম লিমিটেড।
ফার্মের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, কুমিরের প্রজনন মৌসুমে প্রতি বছর কৃত্রিম উপায়ে প্রায় ১০০টি কুমিরের বাচ্চা উৎপাদন করে।
বিভিন্ন জিনিস যেমন ব্যাগ, বেল্ট, জুতা তৈরিতে ব্যবহার করা হয় কুমিরের চামড়া।
এছাড়া এর হাড় সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়, দাঁত ব্যবহৃত হয় গয়না এবং অন্যান্য বিলাসবহুল পণ্য তৈরিতে। এ প্রাণীর পেটের দিকের চামড়া প্রতি সেন্টিমিটার বিক্রি হয় ১৫ ডলারে।
এমনকি কুমিরের মাংস প্রতি কেজি ৪০ ডলার থেকে ৫০ ডলার পর্যন্ত দামে বিদেশে রপ্তানি ও বিক্রি করা হয়।
শেয়ারনিউজ, ১৬ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী! যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সুখবর
- শনিবার স্বর্ণ কিনলে কত টাকা লাগবে? দেখে নিন ২২ আগস্টের দাম
- মির্জা ফখরুলকে অভিনন্দন,যা বললেন ভারতের রাষ্ট্রপতি
- কবে বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর
- স্পেন-আর্জেন্টিনা ফাইনালের সংঘর্ষে এলো কঠোর শাস্তি
- দুই মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ
- নতুন মন্ত্রিসভায় পাঁচজন, পূর্ণমন্ত্রী হলেন প্রতিমন্ত্রী
- মির্জা ফখরুলের শপথ, বঙ্গভবনে নতুন অধ্যায়ের সূচনা
- রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে রদবদল
- দিল্লি সফর নিয়ে জল্পনা, কী বলছে ঢাকা?
- গণপিটুনির বদলে ২০০ রাকাত নামাজে মিলল শাস্তি!
- দুই দিনেই গোলাপি বাসের নারী চালকদের হতাশা কেন?
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা




.jpg&w=50&h=35)






