শেয়ারবাজারের তিন রুগ্ন কোম্পানির মালিকের শত কোটি টাকার বিয়ে
নিজস্ব প্রতিবেদক:শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি রুগ্ন কোম্পানির মালিক ও বিতর্কিত ব্যবসায়ী জাভেদ অফগ্যানহাফেন বিয়ে করেছেন। তার বিয়েতে বয়ে গেছে জৌলুসের নহর। ফ্রান্সের রাজধানী প্যারিসে দুটি ভাগে বিয়ে ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ও শনিবার (৮ ও ৯ সেপ্টেম্বর) প্যারিসের অপেরা গার্নিয়ার ও পার্ক ডি বাগাটেলি নামের যে দুটি ভেন্যুতে জাভেদের বিয়ের অনুষ্ঠান হয়েছে, সে দুটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল ভেন্যু।
বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন হারপারসবাজার সূত্রে এ খবর জানা গেছে। এদিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাভেদের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। তাতে বলা হচ্ছে, এসব অনুষ্ঠানে নাকি শত কোটি টাকা ব্যয় হয়েছে।
হারপারসবাজারের খবর অনুসারে, জাভেদ অফগ্যানহাফেনের স্ত্রীর নাম রোজেমিন মাধবজি। দুবাইতে বসবাসরত রোজেমিন ভারতীয় বংশোদ্ভূত। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা।
জাভেদ অফগ্যানহাফেন ও রোজেমিন মাধবজির বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ থেকে অতিথিরা অংশ নেন বলে জানা গেছে।
অতিথিদের মধ্যে মাফিয়া ডন হিসেবে পরিচিত ও বাংলাদেশ থেকে পলাতক ব্যবসায়ী অলিম্পিক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাইসহ বাংলাদেশের অনেকেই ছিলেন।
শেয়ারবাজারে নানা কারসাজি, জালিয়াতিসহ অসংখ্য অভিযোগ রয়েছে জাভেদ অফগ্যানহাফেনের বিরুদ্ধে। একাধিক ঘটনায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিজের ও কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
দুবাই-ভিত্তিক কন্টেন্ট নির্মাতা ও উদ্যোক্তা রোসেমিন মাধবজি এবং বাংলাদেশি ব্যবসায়ী জাভেদ অফগ্যানহাফেন বিয়ে সম্পন্ন করেছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি বিশাল দক্ষিণ-এশীয় স্টাইল পার্টির মাধ্যমে তাদের প্রেম উদযাপন করেছেন।
নতুন এই দম্পতি আয়োজনকে দুটি জমকালো ইভেন্টে ভাগ করেছিলো। প্রথমটি শুক্রবার অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় অনুষ্ঠানটি পরের দিন শনিবার রাতে প্যারিসের একটি বাগানে অনুষ্ঠিত হয়েছে।
ফ্যাশন ম্যাগাজিন হারপারসবাজারে আরও বলা হয়, এই দম্পতির প্রেম উদযাপন করতে সারা বিশ্ব থেকে অতিথিরা এসেছিলেন। তাদেরকে দক্ষিণ-এশীয় সেরা পোশাকে সজ্জিত করা হয়। অনেকেই মনীশ মালহোত্রা এবং ফারাজ মাননের মতো বিখ্যাত ভারতীয় ডিজাইনারদের পোশাক পড়েছিলেন।
এছাড়াও দুবাই-ভিত্তিক প্রভাবশালী ফ্যাশন ডিজাইনার লিনা ডেরাওয়ান ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। অপরদিকে সিরিয়ার উদ্যোক্তা এবং লা লোজ বিউটি সেলুনের প্রতিষ্ঠাতা রিম খাব্বাজেহ তার স্বামীর সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি লুই ভিটন ব্যাগের সাথে একটি কালো কেপ পোষাক পরেছিলেন। এদিন তিনি ইনস্টাগ্রামে সুন্দর সাজসজ্জার ছবি শেয়ার করেছেন
এভাবে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা ব্যক্তিরা বিয়ের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। দুইদিনের জমকালো অনুষ্ঠানে শিল্পী, ব্যবসায়ী, ড্যান্সার. আর্টিস্ট সহ অনেকেই যোগদান করেন।
উল্লেখ, জাভেদ অফগ্যানহাফেন শেয়ারবাজারে তঅলিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিলের চেয়ারম্যান। খুবই দুর্বল এই কোম্পানির পরিশোধিত মূলধন ২০১৫ সালেও ছিল মাত্র ১০ কোটি টাকা। পরের বছর এর মূলধন দেখানো হয় ২১০ কোটি টাকা।
প্লেসমেন্টে নামে-বেনামে শেয়ার ইস্যু করে পরবর্তীতে ওই শেয়ার উচ্চ দামে বিক্রি করে কয়েকশত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে কোম্পানির উদ্যোক্তাদের বিরুদ্ধে।
শুধু তাই নয়, ২০২০ সালে কোম্পানিটির বিরুদ্ধে প্লেসমেন্ট ইস্যু করা ১ কোটি ৮০ লাখ শেয়ার আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠলে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ওই শেয়ার ফ্রিজ করে দেয়।
জাভেদ অফগ্যানহাফেন পরবর্তীতে তালিকাভুক্ত কোম্পানি ফুওয়াং সিরামিক অধিগ্রহণ করেন। আর এই অধিগ্রহণের সময়ও নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়।
জাভেদ অফগ্যানহাফেন শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। এ কোম্পানিটির বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
জাভেদের নিয়ন্ত্রনাধীন তিনটি কোম্পানির মধ্যে এসএস স্টিল ও ফু-ওয়াং সিরামিক সর্বশেষ বছরের জন্য ২ শতাংশ হারে এবং জেনারেশন নেক্সট ১ শতাংশ হারে ডিভিডেন্ড দিয়েছে। জেনারেশন নেক্সট আগের তিন বছরে শেযারহোল্ডারদের কোনো ডিভিডেন্ডই দেয়নি।
এমন দুর্বল ও রুগ্ন কোম্পানির মালিক জাভেদের এত জৌলুসময় বিয়ে দেশে-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বছরের ১২ হাজার ডলারের বেশি অর্থ দেশের বাইরে নিয়ে যাওয়ার সুযোগ না থাকলেও জাভেদ অফগ্যানহাফেন ওই বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানের অর্থ কীভাবে নিয়ে গেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তালিকাভুক্ত কোম্পানি তিনটিকে ব্যবহার করে আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং ও হুন্ডির মাধ্যমে বিপুল এই অর্থ পাচার করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
শেয়ারনিউজ, ১২ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


