কেন আড়ালে অভিনেত্রী পপি?
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। পরিচিতজনদের কাছে দারুণ আড্ডাবাজ হিসেবে পরিচিত ছিলেন তিনি। যেখানেই থাকতেন, চারপাশ জমিয়ে রাখতেন। ঢালিউডের খোলা মনের এ মানুষটি নেই কোনো শুটিংয়ে। গত তিন বছরে নেই কোনো নতুন সিনেমার খবরেও।
আড়ালে যাওয়ার কিছুদিন পরে গুঞ্জন শোনা যায়, বিয়ে করে তিনি সংসারী হয়েছেন। তার মা হওয়ার খবরও এসেছে। এরপরও তাকে ক্যামেরার সামনে পাওয়া যায়নি। তাকে জড়িয়ে রহস্যে জট বাঁধছে। সবশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটের আগে পপির ৫ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও চলচ্চিত্র শিল্পীদের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে।
ওই ভিডিওতে পপি বলেন, ভেবেছিলাম আর কখনো ক্যামেরার সামনে আসব না। কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের একটা দায়িত্বের জায়গা থেকে আজ কিছু না বললেই নয়। দীর্ঘ ২৬ বছর ধরে শিল্পে সুনামের সাথে কাজ করার চেষ্টা করেছি। ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আজ অনেক কষ্টে কথা বলি, আজ আমি কোথায়! আমি আছি তোমাদের মাঝে, ভাগ্য ভালো হলে হয়তো আবার ফিরে আসবো।
তিনি বলেন, শিল্পী সমিতির একটিমাত্র লোকের কারণে, তার পলিটিক্স এবং তার অনেক রকম অসহযোগিতার কারণে তাকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু তাকে নয়, রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, নিপুণও অপমানিত হয়েছেন। তাদের ব্যবহার করে এই চেয়ারে ওই লোক বসেছেন—সেখানে বসে বিভিন্ন অপকর্মের চেষ্টা করেছেন। কিন্তু তারা গুটিকয় তাতে সায় দেননি। যার কারণে তিনি ভিকটিম। তার মতো শিল্পীকে সদস্য পদ বাতিলের চিঠি দেওয়া হয়। এসব কারণে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন।
সবশেষ ২০২০ সালের ২৩ অক্টোবর ‘ধোঁয়া’ নামের একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন পপি। প্রযোজকের কাছ থেকে সাইনিং মানি হিসেবে নেন ১ লাখ টাকা। পরের বছরের মার্চে ছবির শুটিং শুরুর কথা ছিল। তবে কাজ শুরুর আগে চুক্তির খবরটি মিডিয়াতে প্রকাশ না করার অনুরোধ করেন পপি। এর পর হঠাৎ আড়ালে চলে যান পপি। আর কোথাও তাকে পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে ব্যবহার করা মুঠোফোন-হোয়াটসঅ্যাপও বন্ধ রেখেছেন।
ঢালিউড তারকা মৌসুমীর ফুফাতো বোন পপি, ওমর সানীর শ্যালিকা। মৌসুমীর পরিবারও কিছু জানে না কোথায় আছেন তিনি। তাদের সঙ্গেও যোগাযোগ নেই।
পপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন বলেন, ‘পপি আসলে এখন মিডিয়ার সামনে আসতে চাইছে না। সে তার মতো করে ভালো আছে।’ আরেকজন জানান, সংসার নিয়ে শান্তিতে আছেন পপি। তাকে খোঁজার চেষ্টা করে কোনো লাভ নেই। তার কাছে ইন্ডাস্ট্রির সবার মুঠোফোন নম্বর আছে। সময় হলে তিনি নিজেই প্রকাশ্যে আসবেন।
তার আরেক ঘনিষ্ঠজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমার সঙ্গে তার হঠাৎ কথা হয়। কিন্তু কী করছে, কোথায় আছে—এসবের কিছুই জানতে চাই না। আমি মনে করি, প্রত্যেক মানুষের প্রাইভেসির প্রতি আমাদের সবার শ্রদ্ধা থাকা উচিত। কথা হলে শুধু এটুকু জিজ্ঞেস করি, কেমন আছে। সে–ও জানায়, বেশ ভালো আছে। আসলে তার ভালো থাকাটাই আমাদের কাছে সবচেয়ে জরুরি। যেখানে থাকুক ভালো থাকুক। তার জন্য সব সময় শুভকামনা।’
এদিকে পপির আড়ালে থাকায় ঝুলে আছে কয়েকটি সিনেমার কাজ। এর মধ্যে রয়েছে- রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা দুটি। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি।
শেয়ারনিউজ, ২৭ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ট্রাম্পের নৈশভোজে শি, টেবিলে ছিল যেসব চমকপ্রদ খাবার
- জাতিসংঘে জাইমা রহমানের কাজ, বেতন নিয়ে যা জানা গেল
- আম্বানির ছেলের অধ্যাপক পদ নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউনিভার্সিটি
- এক কাঠামোয় পুলিশে আসছে নতুন ‘বিশেষ ইউনিট’
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- জাতিসংঘে অংশ নেননি কিম-পুতিন-মোদীসহ ৫০ বিশ্বনেতা, নেপথ্যে
- ২০২৭-এ বিদেশে পড়তে যাওয়ার বাজেট গাইডলাইন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না’
- দুর্গাপূজার ছুটি নিয়ে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের
- ‘বিয়ে হয়নি’ বলেই বিমানবন্দরে ৩ তরুণীকে আটকের অভিযোগ
- আজ শুক্রবার ও শনিবার যেসব ব্যাংক শাখা খোলা
- বাংলাদেশের সাথে চুক্তি নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্পের বিশেষ পোস্ট
- আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম জানালেন স্কালোনি
- অবশেষে নেইমারের ১০ নম্বর জার্সি পেলেন যিনি
- বাণিজ্য সহজীকরণে বড় উদ্যোগ, ডব্লিউটিওর শর্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ
- ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ পড়ার উপায়
- অগ্রণী ব্যাংকের এজেন্ট আউটলেটে কোটি টাকার প্রতারণার অভিযোগ
- সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটির সুযোগ
- অস্ট্রেলিয়ার ভিসায় সাত খাতে অগ্রাধিকার, জানুন বিস্তারিত
- সোনা-রুপা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের দাম
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ২১ মিনিটের ভাষণে উঠে এলো যেসব বিষয়
- ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক না দিলেই বাতিল হবে ১৪ হাজার আবেদন
- রাত ২টার ঘটনা, গৃহবধূর চিৎকারে ছুটে এসে যা দেখলেন স্বজনরা
- নেতানিয়াহুর কড়া বক্তব্যের পর মুখ খুললেন মামদানি
- ঋণ, আমানত ও সম্পদের হিসাবে বড় অসংগতি, নিরীক্ষায় যা বেরিয়ে এলো
- অতিরিক্ত ক্রয়ক্ষমতা দেখিয়ে সুবিধা দেওয়ার অভিযোগ, তদন্তে বিএসইসি
- চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের বড় সুখবর
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর
- ভালোবাসায় বয়সের হিসাব মানেননি বলিউডের ৭ নায়িকা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
- ইরানের আকাশে নেমে এলো অদৃশ্য অবরোধ!
- অনিয়মের পাহাড়ে থাকা ব্যাংকের পর্ষদ ভাঙছে বাংলাদেশ ব্যাংক
- নতুন পে স্কেলে কারা বেতন পাবেন, কারা পাবেন না—জেনে নিন
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- ২০২২ সালের পর ভারতের সাথে বাংলাদেশের বড় চুক্তি
- মুনাফা কমতেই ডিভিডেন্ডে কাটছাঁট তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানির
- মক্কাসহ সৌদির ৫ এলাকায় হঠাৎ সতর্কতা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- ধর্ষণের অভিযোগে সাময়িক নিষিদ্ধ বাংলাদেশি ক্রিকেটার
- মরিয়মের মৃত্যু নিয়ে রিমান্ডে যা বললেন গাজী নজরুল
- হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
- সরকারের বিশেষ অনুদান পেতে নতুন সুযোগ, যেভাবে আবেদন করবেন
- গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা
- সাকিবের ঘাটতি পূরণে নতুন অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ
- ট্রাম্পের সিদ্ধান্তের উপর আদালতের চপেটাঘাত
- গ্রাহকদের শেয়ার কেনার টাকা আত্মসাত, ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে মামলা
- বারিধারার আলোচিত গাড়িচাপার ঘটনায় নতুন মোড়
- বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ
- প্রচলিত বাজারের বাইরে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড বাংলাদেশের
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক













