ধর্ম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নারী এমপিকে ‘থাপ্পড়’, প্রধানন্ত্রীর কাছে বিচার দাবি
নিজস্ব প্রতিবেদক : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের উপস্থিতিতে জামালপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংরক্ষিত আসনের সংসদ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
গত ১৭ আগস্ট রাত ৯টার দিকে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ‘সিরিজ বোমা হামলা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ওই সংসদ সদস্য।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার বরাবর সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন নারী এমপি হোসনে আরা।
লিখিত অভিযোগে এমপি হোসনে আরা উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ও তার ভাই দপ্তর সম্পাদক মাহমুদুল আলমসহ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগপত্রে তিনি লিখেছেন, আমি বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য। আমার নির্বাচনী এলাকায় শোকের মাস আগস্ট উপলক্ষে গত ১১ আগস্ট থেকে অবস্থান করছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্বাচনী এলাকায় সব রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় জাতীয় শোক দিবস উপলক্ষে ১৬ আগস্ট নিজ উদ্যোগে শোক দিবসের, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করি। আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সব সদস্যকে অংশগ্রহণের জন্য অনুরোধ করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ধর্ম প্রতিমন্ত্রীর নির্দেশনায় আমার শোক সভায় কাউকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।
এছাড়া ১২ আগস্ট ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় কোনো প্রকার ফোন বা দাওয়াতপত্র ছাড়াই অংশ নিই। সেখানে দপ্তর সম্পাদক মাহমুদুল ইসলামকে আমি জিজ্ঞাসা করি- আমাকে কোনো খবর দেওয়া হয়নি কেন? এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বরং সময় ধর্ম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে তিনি আমার দিকে তেড়ে আসেন এবং অশালীন ভাষা ব্যবহার করে আমাকে হুমকি দেন।
তিনি আরও বলেন, ১৭ আগস্ট ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় রাত ৮টার দিকে উপস্থিত হই। সেখানে উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য হিসেবে আমাকে কেন কোনো দাওয়াতপত্র, মেসেজ বা ফোন কল করা হয় না আবারও জিজ্ঞাসা করি।
এই কথা জিজ্ঞাসা করতেই ধর্ম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি উগ্রভাবে অশালীন ভাষায় কথা বলেন। আনোয়ারুল ইসলাম আমাকে বলতে থাকেন- ‘আপনি কে? আপনাকে খবর দিতে হবে, তুই তো কেমনে এমপি হয়েছিস কার সঙ্গে কী করে হয়েছিস সেটা আমি ভালো করেই জানি, বেশি বাড়াবাড়ি করলে সব প্রকাশ করে দিমু।’ তখন আমি ধর্ম প্রতিমন্ত্রীর সামনে প্রতিবাদ করলে তিনি আমার দিকে তেড়ে আসেন এবং আমাকে ধাক্কা দিতে গেলে আমি আত্মরক্ষার্থে হাত এগিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করি তখন তার থাপ্পড়টি আমার হাতে এসে লাগে।
এই সময় ধর্ম প্রতিমন্ত্রী আনোয়ারুল ইসলামকে নিভৃত না করে উল্টো আমাকে হুমকি দিয়ে বলেন- ‘আমি উপজেলা আওয়ামী লীগরে সভাপতি আমি যা বলব তাই-ই হবে।’
অভিযোগপত্রে তিনি আরও উল্লেখ করেন ১২ ও ১৭ তারিখে যে দুজন নেতা হোসনে আরার সঙ্গে দুর্ব্যবহার করেছেন তারা দুজনই সহোদর এবং গত পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করার কারণে দুজনেই বহিষ্কৃত হয়েছিলেন।
এমপি হোসনে আরা বলেন, প্রধানমন্ত্রী একজন নারী, জাতীয় সংসদের স্পিকার একজন নারী, জাতীয় সংসদের উপনেতাও একজন নারী; প্রধানমন্ত্রীর দেওয়া একজন নারী সংসদ সদস্য হিসেবে একজন নির্বাচিত পুরুষ সংসদ সদস্যের সামনে একজন পুরুষ দ্বারা নারী সংসদ সদস্যের গায়ে হাত তোলার মাধ্যমে তিনি পুরো নারী জাতিকে অপমান করেছেন।
তিনি বলেন, এর দায়ভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান কোনোভাবেই এড়াতে পারেন না।
দলীয় প্রধানকে লক্ষ্য করে তিনি আরও বলেন, এই ঘটনায় আমি একজন নারী সংসদ সদস্য হিসেবে আপনাকে সব বিষয় অবগত করলাম, এই বিষয়ে আপনার সিদ্ধান্ত আমার কাছে শিরোধার্য।
তবে অভিযোগ অস্বীকার করে আনোয়ারুল ইসলাম বলেন, এমপি হোসনে আরাই প্রথমে আমাকে ধাক্কা দিয়েছেন।
এদিকে ঘটনার বিষয়ে জামালপুর জেলা আওয়ামী লীগ ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে জানিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বলেন, এ ঘটনায় কমিটি তদন্ত কমিটি ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছে।
এই বিষয়ে অভিযোগকারী ও নারী এমপি হোসনে আরা সংবাদ মাধ্যমকে বলেন, আমি প্রধানমন্ত্রী, স্পিকার এবং জেলা আওয়ামী লীগ বরাবর চিঠি দিয়েছি। প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, স্পিকারও দেশে আসছেন। আমি নেত্রী এবং স্পিকারের সঙ্গে বিষয়টি মৌখিকভাবেও আলোচনা করব।
শেয়ারনিউজ, ২৭ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল













