‘হায় হায়’ কোম্পানি সম্পর্কে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ‘এমটিএফই’ নামক একটি কোম্পানি বহু যুবকের লাখ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে আলোচিত ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফাইড পেজে একটি পোস্ট করেছেন। পাঠকদের সুবিধার্থে পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো-
শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘এমটিএফই’ নামক একটি এমএলএম কোম্পানি লক্ষ লক্ষ যুবকের বিনিয়োগকৃত দশ হাজার কোটি টাকা বিদেশে সরিয়ে নিয়েছে, এটি পুরনো খবর। এই ধরনের এমএলএম ব্যবসা হারাম, এর মধ্যে প্রতারণার নানা ফাঁদ রয়েছে—এ বিষয়ে আমরা অনেক আগে থেকেই দেশবাসীকে সতর্ক করে আসছি। অন্যান্য ওলামায়ে কেরামও নানা সময়ে দেশবাসীকে সতর্ক করেছেন।
তিনি লিখেন, বছরখানেক আগে এসপিসি ওয়ার্ল্ড নামক একটি এমএলএম কোম্পানির ব্যাপারে আমরা হারাম ফাতওয়া দিয়েছিলাম। তখন তারা আমাদের অফিসে এসে হুমকি দিয়েছিল এবং মামলা-মোকাদ্দমার ভয় দেখিয়েছিল।
মজার ব্যাপার হলো, এর কিছুদিন পরই গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগে কোম্পানিটির সিইও এবং পরিচালককে গ্রেফতার করে প্রশাসন। আরো চাঞ্চল্যকর তথ্য হলো, এই সিইও এক সময় ডেসটিনি ২০০০ এর উচ্চ পর্যায়ের টিম লিডার ও প্রশিক্ষক ছিলেন।
যে কোনো অপরাধ সংঘটিত হওয়ার পূর্বেই কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণ করা উচিত। লক্ষ লক্ষ মানুষ সর্বস্বান্ত হওয়ার পর পদক্ষেপ নিলে তার সুফল ভুক্তভোগী জনগণ পর্যন্ত পৌঁছে না। ইসলাম স্বাভাবিক পন্থায়, হালাল উপায়ে ধনী হওয়াকে উৎসাহিত করে। কিন্তু বিনা পরিশ্রমে, সংক্ষিপ্ত পদ্ধতিতে বিপুল অর্থের মালিক হওয়ার পথ ইসলামে খোলা নেই। চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে, বিনা পরিশ্রমে যারাই রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখায়, দিনশেষে তারাই গ্রাহকের বহু পরিশ্রমের অর্থ লুটে নিয়ে উধাও হয়ে যায়, তা আজ প্রমাণিত সত্য।
ওই পোস্টে তিনি আরও লেখেন, প্রতারণার অসংখ্য উদাহরণ থাকার পরও আমরা যদি লোভের রাশ টেনে ধরতে না পারি, কল্যাণকামী আলেমদের পরামর্শে কর্ণপাত না করি, তবে এই ধরনের ‘হায় হায় কোম্পানিগুলোর’ রমরমা ব্যবসা চলতেই থাকবে আর সর্বস্বান্ত হয়ে আমরা শুধু হায় হায় করতে থাকব।
শেয়ারনিউজ, ২২ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- আওয়ামী লীগকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
- সুইডেনের নাগরিকত্ব নিয়ে বড় সিদ্ধান্ত, যাদের হারাতে হতে পারে পাসপোর্ট
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- বিমা খাতে ভয়াবহ চিত্র, ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি
- সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়
- জুলাই-সেপ্টেম্বর’২৬ লোকসানে ৮ ব্যাংক
- জুলাই-সেপ্টেম্বর’২৬ প্রান্তিকে আয় কমেছে ৭ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ফেসবুক প্রোফাইল বন্ধের ঘোষণা, তথ্য সংরক্ষণ করবেন যেভাবে
- পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নতুন মোড়, অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক
- শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়
- ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণ জানালেন জুলকারনাইন সায়ের
- উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
- দুই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা
- যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস
- যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি
- বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা
- ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলার নেপথ্যে
- চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার
- ৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ!
- স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ
- স্বর্ণের বাজারে স্বস্তি, আজকের দাম প্রকাশ
- ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি
- কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা
- আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস
- হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!
- যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির এমপি
- সাদ্দাম থেকে সাঈদ খোকন, চেহারা বদলে আলোচনায় যেসব পলাতক
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা













