ঢাবি শিক্ষক সমিতির শোক দিবসের বিজ্ঞপ্তিতে ২৬ বানান ভুল!
নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা সভার সংবাদ বিজ্ঞপ্তিতে বানান ভুল, সমাসবদ্ধ শব্দের ভুল ব্যবহার, সন্ধি, সাধু ও চলিত ভাষার মিশ্রণ, অপব্যবহৃত রীতির প্রয়োগ দেখা গিয়েছে। বুধবার (১৬ আগস্ট) সংগঠনটির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।
তবে দু-একটি ছাড়া বাকি ভুল মানতে নারাজ অধ্যাপক জিনাত হুদা। তার মতে, ‘পৃথিবীতে ইউনিভার্সাল বলে কিছু নেই। বানান পরিবর্তনশীল।’
আলোচনা সভার সংবাদ বিজ্ঞপ্তিতে ‘জতির পিতা, কালরত্রী, অধ্যাদেশেরে, প্রচারনা, পূর্নবাসন, শ্রেণী, দাবী, বৈশিক, কোনভাবেই, কোন ব্যক্তি, ব্যতয়, প্রযোগের সুপারিশ, নেপথ্য কুশীলবদের’ লেখা হয়েছে।
আধুনিক বাংলা বানানের নিয়মে এগুলোর শুদ্ধরূপ হবে যথাক্রমে 'জাতির পিতা, কালরাত্রি, অধ্যাদেশের, প্রচারণা, পুনর্বাসন, শ্রেণি, দাবি, বৈশ্বিক, কোনোভাবেই, কোনো ব্যক্তি, ব্যত্যয়, প্রয়োগের সুপারিশ, নেপথ্যের কুশীলবদের'। এ ছাড়া হিসেবে শব্দের পরিবর্তে দু’বার সাধুভাষায় ‘হিসাবে’ লেখা হয়েছে।
ট-বর্গীয় বর্ণে মূর্ধন্য-ণ ব্যবহারের পরিবর্তে দন্ত্য-ন ব্যবহার করা হয়েছে। শিক্ষকমণ্ডলী, হত্যাকাণ্ড, ঘণ্টাব্যাপী শব্দের পরিবর্তে ‘শিক্ষক মন্ডলী, হত্যাকান্ড (দুইবার), ঘন্টা ব্যাপী’ উল্লেখ করা হয়েছে। শিক্ষকমণ্ডলী ও ঘণ্টাব্যাপী শব্দদ্বয় একত্রে বসবে, বিজ্ঞপ্তিতে আলাদা লেখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ‘বিচার প্রক্রিয়া’, ‘বিশ্ববিদ্যালয় সহ’, ‘শিক্ষা প্রতিষ্ঠান’ ‘সরকার বিরোধী’ ও ‘বাংলাদেশ বিরোধী’ শব্দগুলো আলাদা লেখা হয়েছে। এ শব্দগুলো একত্রে বসবে যেমন বিচারপ্রক্রিয়া, বিশ্ববিদ্যালয়সহ, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারবিরোধী, বাংলাদেশবিরোধী। সন্ধির নিয়মে যুদ্ধ ও অপরাধী দুই শব্দ মিলে ‘যুদ্ধাপরাধী’ হবে, এখানে ‘যুদ্ধপরাধী’ উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ‘বিভিন্ন ঐতিহাসিক, রাজনৈতিক ও সমাজতাত্বিক কারণসমূহ’ লেখা হয়েছে। বাক্যটি শুদ্ধভাবে ‘বিভিন্ন ঐতিহাসিক, রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক কারণ’ অথবা ‘ঐতিহাসিক, রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক কারণসমূহ’ হবে। আরেকটি বাক্যে ‘রাশেদ চৌধুরীসহ ও অন্যান্যরা’ লেখা হয়েছে। এটি ‘রাশেদ চৌধুরীসহ অন্যরা’ হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা কিছু শব্দ আগের বানানে লেখা হলেও বর্তমানে তার প্রচলন নেই। যেমন এতে ‘বাঙ্গালী, দাবী, শ্রেণী’ লেখা হয়েছে। এগুলো বর্তমানে বাঙালি, দাবি, শ্রেণি লেখা হয়।
এ বিষয়ে জিনাত হুদা গণমাধ্যমকে বলেন, 'এই প্রজন্মের ছেলে-মেয়েদের সঙ্গে আমাদের মিলবে না। আমরা যেভাবে পড়াশোনা করেছি, সেভাবেই লিখি। বাংলায় আমি অত্যন্ত ভালো, হলিক্রস স্কুলে আমি পড়েছি। কয়েকটি শব্দে টাইপিং ভুল হয়েছে। অন্যগুলোর কোনোটা ভুল- এটা আমি স্বীকার করব না। দ্যাটস ইট, আমার বক্তব্য পরিষ্কার।'
তিনি বলেন, 'বাংলা একাডেমির তার জায়গায় থাকবে। আজকের ভুল আগামী দশ বছর পরে তারা শুদ্ধ বলবে। বাংলা ডিকশনারি নিয়ে আমাকে পড়তে হবে? গ্রামার সর্বদা পরিবর্তনশীল।'
জানতে চাইলে ঢাবির ইমেরিটাস অধ্যাপক ও রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক আবুল কাশেম ফজলুল হক বলেন, শিক্ষক সমিতির বিবৃতিতে এরকম বানান ভুল, ভাষাগত ভুল সম্পূর্ণ অবাঞ্ছনীয়। আর যে কথাগুলো বলা হয়েছে, এতে দলীয় সংকীর্ণতার প্রকাশ আছে, জাতীয় স্বার্থে বলা দরকার। যখন এগুলো দলীয় স্বার্থে বলা যায়, তখন এটি ঠিক হয় না।
শেয়ারনিউজ, ১৭ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল













