পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত জ্বালানি খাতের কোম্পানি পদ্মা অয়েল পিএলসির ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে গুরুতর আর্থিক ও হিসাবসংক্রান্ত বিভিন্ন অসংগতি তুলে ধরেছেন নিরীক্ষক।
বিশেষ করে পাঁচটি সংকটাপন্ন ব্যাংকে কোম্পানিটির ৩৩১ কোটি টাকার বেশি স্থায়ী আমানত (এফডিআর) আটকে রয়েছে। এসব ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হলেও কোম্পানিটি জমাকৃত অর্থের বিপরীতে সুদ আয় হিসেবে প্রায় ৩৬ কোটি টাকা দেখিয়েছে। অথচ সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে অর্থ উত্তোলনের আবেদন করেও মাত্র ৬৪ লাখ ৪৪ হাজার টাকা আদায় করতে পেরেছে।
এ ছাড়া বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিপুল পরিমাণ পাওনা, ব্যাংক ও হিসাবের বইয়ে ১১১ কোটি টাকার বেশি পার্থক্য, দীর্ঘদিনের অনাদায়ী পাওনা, বিপুল পরিমাণ অবিক্রীত বা অকেজো মজুত এবং সরকারি ঋণের অর্থ শেয়ার মূলধনে রূপান্তর না করার বিষয়েও আপত্তি জানিয়েছেন নিরীক্ষক।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত নিরীক্ষকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণীর ওপর নিরীক্ষক শর্তযুক্ত মতামত বা ‘কোয়ালিফায়েড ওপিনিয়ন’ দিয়েছেন। পাশাপাশি আরও ১২টি বিষয় বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন, যেগুলো নিরীক্ষকের মূল মতামত পরিবর্তন না করেই আর্থিক বিবরণীর স্বচ্ছতা ও যথার্থতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে।
পাঁচ ব্যাংকে আটকে ৩৩১ কোটি টাকার বেশি এফডিআর
নিরীক্ষকের প্রতিবেদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে ছয়টি ব্যাংকে পদ্মা অয়েলের বিনিয়োগের তথ্য। এর মধ্যে পাঁচটি ব্যাংক মারাত্মক তারল্য সংকটের কারণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কোম্পানিটির ৩৫ কোটি ৫৭ লাখ ৬২ হাজার ৭২৫ টাকা, ন্যাশনাল ব্যাংকে ৬ কোটি ১৪ লাখ ১ হাজার ২১ টাকা, ইউনিয়ন ব্যাংকে ৫৫ কোটি ৮৫ লাখ ৭১ হাজার ৫৬০ টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকে ৭৯ কোটি ৫৩ লাখ ১০ হাজার ১৫৮ টাকা এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে ১৬ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা এফডিআর রয়েছে।
এ ছাড়া এক্সিম ব্যাংকে স্বল্পমেয়াদি এফডিআর হিসেবে ১৪৪ কোটি টাকা এবং অবচয় তহবিল হিসেবে আরও ৫০ লাখ টাকা জমা রয়েছে।
অর্থাৎ এক্সিম ব্যাংকসহ পাঁচটি একীভূত হওয়া ব্যাংকে পদ্মা অয়েলের মোট বিনিয়োগের পরিমাণ ৩৩১ কোটি ৪৯ লাখ ১৬ হাজার ৪৪৩ টাকা। অন্যদিকে ন্যাশনাল ব্যাংকে রয়েছে আরও ৬ কোটি ১৪ লাখ ১ হাজার ২১ টাকা। সব মিলিয়ে ছয় ব্যাংকে কোম্পানিটির মোট বিনিয়োগ ৩৩৭ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৪৬৪ টাকা।
নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো থেকে অর্থ উত্তোলনের জন্য পদ্মা অয়েল চিঠি দিয়েছিল। কিন্তু এসব বিনিয়োগের বিপরীতে অর্থ আদায়ের ক্ষেত্রে কোম্পানিটি বড় ধরনের সমস্যার মুখে পড়েছে। আবেদন করার পরও মাত্র ৬৪ লাখ ৪৪ হাজার ৩৪১ টাকা পে-অর্ডারের মাধ্যমে নগদায়ন করা সম্ভব হয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব সংকটাপন্ন ব্যাংকে থাকা বিনিয়োগের বিপরীতে কোম্পানিটি ৩৫ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৬৭৮ টাকা সুদ আয় হিসেবে দেখিয়েছে। অথচ মূল বিনিয়োগের সামান্য অংশই নগদায়ন করা সম্ভব হয়েছে। ফলে এসব অর্থের প্রকৃত আদায়যোগ্যতা এবং সুদ আয়ের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরীক্ষক।
বিমান বাংলাদেশের কাছে ৬৩৪ কোটি টাকা পাওনা, সুদ নিয়েও আপত্তি
পদ্মা অয়েলের আর্থিক প্রতিবেদনে বাংলাদেশ বিমান বা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে বিপুল পরিমাণ পাওনার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
নিরীক্ষকের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১ নভেম্বর পদ্মা অয়েল ও বিমান বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়। ওই চুক্তিতে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের অনাদায়ী পাওনা ২ হাজার ১০৮ কোটি ১৯ লাখ ৯৭ হাজার ২৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে মূল পাওনা ছিল ১ হাজার ৪৪৯ কোটি ৫২ লাখ ৫২ হাজার ৯৮৯ টাকা এবং ৮ শতাংশ হারে সুদ ছিল ৬৫৮ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার ২৮৫ টাকা।
নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বিমান বাংলাদেশের কাছে পদ্মা অয়েলের পাওনা দাঁড়িয়েছে ৬৩৪ কোটি ৪ লাখ ৬৯ হাজার ২৩৮ টাকা। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিতে স্বীকৃত পাওনার বিপরীতে কোম্পানিটি ৪০৬ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ৮২৩ টাকা আদায় করেছিল।
তবে নিরীক্ষকের আপত্তি রয়েছে সুদের অর্থের হিসাব দেখানোর পদ্ধতি নিয়ে। কোম্পানিটি ৬৫৮ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার ২৮৫ টাকা সুদ পাওনাকে কন্টিনজেন্ট অ্যাসেট বা সম্ভাব্য সম্পদ হিসেবে দেখিয়েছে। অথচ দুই পক্ষের মধ্যে চুক্তির মাধ্যমে এই পাওনা স্বীকৃত হয়েছে। তাই আন্তর্জাতিক হিসাবমান আইএএস ৩৭ অনুযায়ী এটিকে সম্ভাব্য সম্পদ হিসেবে না দেখিয়ে সুদ আয় হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত ছিল বলে মনে করেন নিরীক্ষক।
রেলওয়ের কাছে ২২৮ কোটি টাকা পাওনা, সুদ আদায় হয়নি
বাংলাদেশ রেলওয়ের কাছেও পদ্মা অয়েলের বিপুল পরিমাণ অর্থ পাওনা রয়েছে। নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের সঙ্গে পদ্মা অয়েলের পৃথক চুক্তি রয়েছে। ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি এবং ২০ ডিসেম্বর এসব চুক্তি সম্পাদিত হয়।
চুক্তি অনুযায়ী, ১৫ দিনের বেশি সময় ধরে বকেয়া থাকা অর্থের ওপর নির্ধারিত সুদ আরোপ করার কথা। কিন্তু ২২৮ কোটি ২৭ লাখ ৪৩ হাজার ২০৫ টাকা পাওনার বিপরীতে কোম্পানিটি প্রাপ্য সুদ আদায় করতে পারেনি।
ফলে রেলওয়ের কাছে দীর্ঘদিনের বকেয়া অর্থের পাশাপাশি সুদ আদায় না হওয়ার বিষয়টিও নিরীক্ষকের পর্যবেক্ষণে উঠে এসেছে।
ব্যাংকের হিসাব ও কোম্পানির বইয়ে ১১১ কোটি টাকার পার্থক্য
পদ্মা অয়েলের ব্যাংক হিসাবের তথ্যের সঙ্গে কোম্পানির হিসাবের বইয়ের বড় ধরনের পার্থক্য পেয়েছেন নিরীক্ষক।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন নির্ধারিত কাট-অফ তারিখে বিভিন্ন ব্যাংকে থাকা তহবিলের স্থিতি ছিল ৩৮৮ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৮২৮ টাকা। অথচ একই তারিখে কোম্পানির হিসাবের বইয়ে এই অর্থের পরিমাণ দেখানো হয়েছে ২৭৬ কোটি ৮২ লাখ ৭১ হাজার ৬৮২ টাকা।
অর্থাৎ ব্যাংকের হিসাব ও কোম্পানির বইয়ের মধ্যে পার্থক্য দাঁড়িয়েছে ১১১ কোটি ৪১ লাখ ৬১ হাজার ১৪৬ টাকা।
নিরীক্ষক এই পার্থক্য দ্রুত সমন্বয় করে প্রকৃত হিসাব নির্ধারণের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে কোম্পানি এবং সংশ্লিষ্ট তহবিলের হিসাবের বইয়ে যেন একই পরিমাণ অর্থ প্রতিফলিত হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
এ ধরনের বড় অঙ্কের পার্থক্য কোম্পানির আর্থিক হিসাবের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে।
দীর্ঘদিনের পাওনা ২ হাজার ৭৭৩ কোটি টাকা
পদ্মা অয়েলের সহযোগী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে পাওনার পরিমাণও অনেক বেশি। নিরীক্ষকের প্রতিবেদনের ১১ নম্বর নোট অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাছে কোম্পানিটির পাওনা দাঁড়িয়েছে ২ হাজার ৭৭৩ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৯০৮ টাকা।
এর মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে হ্যান্ডলিং কমিশন, লাইটারেজ চার্জ এবং বিভিন্ন ব্যয়ের পুনর্ভরণ বাবদ পাওনা রয়েছে ৪৬৮ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৫৭৩ টাকা।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের কাছে হ্যান্ডলিং চার্জ বাবদ পাওনা ৭ কোটি ৫৭ লাখ ৮৭ হাজার ৪৫ টাকা। যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের কাছে একই খাতে পাওনা রয়েছে ১৮ কোটি ৯৮ লাখ ১৮ হাজার ৩৮৭ টাকা।
এ ছাড়া ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসির ডিউটি রিভলভিং অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের ডিউটি রিভলভিং অ্যাকাউন্টে আরও ৫০ লাখ টাকা পাওনা রয়েছে।
নিরীক্ষকের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব পাওনার একটি বড় অংশ ২০২০ সাল থেকে অনাদায়ী অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে অর্থ আটকে থাকায় সংশ্লিষ্ট আর্থিক সম্পদের ঋণঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন।
আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস ৯ অনুযায়ী, প্রতিটি হিসাবকাল শেষে আর্থিক সম্পদের ঋণঝুঁকি মূল্যায়ন করতে হয়। ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে পুরো মেয়াদের সম্ভাব্য ঋণক্ষতির হিসাব করে প্রয়োজনীয় সংস্থান রাখতে হয়। কিন্তু পদ্মা অয়েলের এসব পাওনার বিপরীতে যথাযথ সম্ভাব্য ঋণক্ষতি নির্ধারণের প্রয়োজনীয়তা নিরীক্ষক বিশেষভাবে উল্লেখ করেছেন।
৯২১ কোটি টাকার পাওনার নিশ্চিতকরণ মেলেনি
কোম্পানিটির পাওনা হিসাবের যথার্থতা যাচাই করতে নিরীক্ষক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে সরাসরি ব্যালেন্স কনফার্মেশন বা পাওনার স্থিতি নিশ্চিত করার জন্য চিঠি পাঠিয়েছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, গ্রাহকদের কাছে পাওনা হিসেবে দেখানো ৯২১ কোটি ৪২ লাখ ৯ হাজার ৬৬৬ টাকা এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাছে পাওনা হিসেবে দেখানো ২ হাজার ৭৭৩ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৯০৮ টাকার বিষয়ে নিশ্চিতকরণ চাওয়া হয়েছিল।
কিন্তু নির্ধারিত প্রতিবেদনকাল পর্যন্ত শুধু বর্ডার গার্ড বাংলাদেশের কাছ থেকে জবাব পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের সঙ্গে পদ্মা অয়েলের হিসাবের ৩৫ হাজার ৫৪০ টাকার পার্থক্য পাওয়া গেছে।
অর্থাৎ কয়েক হাজার কোটি টাকার পাওনার বিপরীতে অধিকাংশ প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে এসব পাওনার হিসাব স্বাধীনভাবে যাচাই করার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হয়েছে।
অকেজো মজুত বেড়ে ৩৭৩ কোটি টাকা
পদ্মা অয়েলের মজুত ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ দুর্বলতার বিষয় তুলে ধরেছেন নিরীক্ষক। বিশেষ করে দীর্ঘদিন ধরে অবিক্রীত বা অকেজো অবস্থায় পড়ে থাকা মজুতের পরিমাণ এক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন কোম্পানিটির ডেড স্টকের পরিমাণ ছিল ১ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার ১১৩ লিটার। ২০২৬ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লাখ ২৫ হাজার ৪২৩ লিটারে।
এই ডেড স্টকের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৩৭৩ কোটি ৩৩ লাখ ৫৪ হাজার ১০৫ টাকা।
অর্থাৎ এক বছরের ব্যবধানে ডেড স্টকের পরিমাণ বেড়েছে ১ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ৩১০ লিটার। এতে কোম্পানির মজুত ব্যবস্থাপনা ও পণ্যের ব্যবহারযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এ ছাড়া কোম্পানির অপারেশন বিভাগ থেকে দেওয়া প্রতিবেদনে দেখা গেছে, ৮ হাজার ৯৩৯ লিটার এমটিটি পণ্যের মূল্য ১১ লাখ ৬৮ হাজার ৭৭৪ টাকা এবং ১০ হাজার ৩৩৯ লিটার এসবিপি পণ্যের মূল্য ১৪ লাখ ৩ হাজার ৫১৯ টাকা আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়নি।
ফলে এসব পণ্যের হিসাব যথাযথভাবে আর্থিক বিবরণীতে প্রতিফলিত হয়েছে কি না, সে বিষয়েও নিরীক্ষক বিশেষ গুরুত্ব দিয়েছেন।
সরকারি ঋণের ৭ কোটি টাকার বেশি শেয়ার মূলধনে রূপান্তর হয়নি
পদ্মা অয়েলের গোদনাইল ডিপোতে স্টোরেজ ট্যাংক নির্মাণের জন্য সরকার থেকে নেওয়া ঋণের হিসাবেও অনিয়মের বিষয় তুলে ধরেছেন নিরীক্ষক।
প্রতিবেদন অনুযায়ী, ঋণের শর্ত ছিল মোট অর্থের ৪০ শতাংশ শেয়ার মূলধনে রূপান্তর করা হবে এবং বাকি ৬০ শতাংশ ৫ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে পরিশোধ করতে হবে।
কোম্পানিটি এই ঋণের অব্যবহৃত অংশ হিসেবে ১ কোটি ৪২ লাখ ৭৪ হাজার ২৮৪ টাকা ফেরত দিয়েছে। ফলে মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ কোটি ৩৪ লাখ ৬২ হাজার ৭১৬ টাকা।
এর মধ্যে ৭ কোটি ৩৩ লাখ ৮৫ হাজার ৮৬ টাকা শেয়ার মূলধনে রূপান্তরযোগ্য অংশ হিসেবে রয়েছে। কিন্তু কোম্পানি এই অর্থকে শেয়ার মানি ডিপোজিট বা ঋণের উদ্দেশ্য বোঝায় এমন অন্য কোনো পৃথক হিসাবে দেখায়নি।
নিরীক্ষকের মতে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) ১১ ফেব্রুয়ারি ২০২০ তারিখের ১৪৬/এফআরসি/অ্যাডমিন/সার্কুলার/২০২০/০১ নম্বর পরিপত্র অনুযায়ী, ঋণের এই অংশ শেয়ার মানি ডিপোজিট হিসেবে দেখানো এবং ঋণ গ্রহণের ছয় মাসের মধ্যে শেয়ার মূলধনে রূপান্তর করার কথা ছিল। কিন্তু কোম্পানি এখনো তা করেনি।
অন্যান্য দায়ের বিপরীতে নিশ্চিতকরণ পাওয়া যায়নি
কোম্পানিটির অন্যান্য পাওনা ও দায়ের হিসাব যাচাইয়ের ক্ষেত্রেও নিরীক্ষক সীমাবদ্ধতার কথা জানিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির প্রদেয় হিসাব বা অ্যাকাউন্টস পে-অ্যাবলের বিপরীতে ৩ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার ৩৩৯ টাকা এবং সহযোগী প্রতিষ্ঠানের হিসাবে ৬ কোটি ৮০ লাখ ৮৮ হাজার ৭২৫ টাকার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে নিশ্চিতকরণ চাওয়া হয়েছিল।
কিন্তু এসব অর্থের বিপরীতে সংশ্লিষ্ট পক্ষগুলো কোনো জবাব দেয়নি। ফলে আর্থিক বিবরণীতে দেখানো এসব দায়ের যথার্থতা সরাসরি যাচাই করা সম্ভব হয়নি।
ভাড়া আয় ও সম্পদের হিসাবেও প্রশ্ন
পদ্মা অয়েল ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন পক্ষের কাছ থেকে ৬৯ লাখ ৮৯ হাজার ৮১৯ টাকা ভাড়া আয় হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু যে সম্পদগুলো থেকে এই ভাড়া আয় এসেছে, সেগুলো আন্তর্জাতিক হিসাবমান আইএএস ৪০ অনুযায়ী বিনিয়োগ সম্পত্তি হিসেবে যথাযথভাবে হিসাবভুক্ত করা হয়নি।
নিরীক্ষকের মতে, এসব সম্পদের শ্রেণিবিন্যাস ও হিসাব উপস্থাপনের ক্ষেত্রে প্রযোজ্য হিসাবমান অনুসরণ করা প্রয়োজন ছিল।
এ ছাড়া কোম্পানিটি তার সম্পদের মূল্যহ্রাস বা ইমপেয়ারমেন্ট যাচাইয়ের জন্য আইএএস ৩৬ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করেনি। প্রতিটি হিসাবকাল শেষে সম্পদের মূল্যহ্রাসের কোনো লক্ষণ রয়েছে কি না, তা যাচাই করে প্রয়োজন হলে আদায়যোগ্য মূল্য নির্ধারণ করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু আলোচ্য অর্থবছরে পদ্মা অয়েল এ ধরনের পরীক্ষা সম্পন্ন করেনি।
জেট এ-১সহ পণ্যের ক্রয়মূল্যে ২৫৬ কোটি টাকার সমন্বয়
পদ্মা অয়েলের পণ্য ক্রয়মূল্য নির্ধারণেও বড় অঙ্কের সমন্বয়ের বিষয় তুলে ধরেছেন নিরীক্ষক।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নির্দেশনার ভিত্তিতে কোম্পানিটি জেট এ-১সহ প্রধান কয়েকটি পণ্যের ক্রয়মূল্য থেকে ২৫৬ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার ৪২৮ টাকা কমিয়েছে। এই সমন্বয়কে ‘উইন্ডফল গেইনস অ্যান্ড লসেস’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর ফলে সংশ্লিষ্ট পণ্যগুলোর বিক্রিত পণ্যের ব্যয় বা কস্ট অব গুডস সোল্ডের পরিমাণও প্রভাবিত হয়েছে।
তবে নিরীক্ষকের মতে, আন্তর্জাতিক হিসাবমান আইএএস ২-এর ৯, ১১ ও ১৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মজুত পণ্যের মূল্য নির্ধারণের যে পদ্ধতি অনুসরণ করার কথা, এই সমন্বয় তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ফলে ২৫৬ কোটি টাকার বেশি এই সমন্বয়ের কারণে কোম্পানির পণ্যের প্রকৃত ক্রয়মূল্য ও মুনাফার হিসাব কতটা যথাযথভাবে প্রতিফলিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পূর্ববর্তী বছরের সম্পদ চলতি বছরের হিসাবে দেখানোয় মুনাফা বেশি হওয়ার আশঙ্কা
কোম্পানিটির নির্মাণাধীন মূলধনী সম্পদ বা ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস (সিডব্লিউআইপি) হিসাব থেকেও গুরুত্বপূর্ণ অসংগতি পেয়েছেন নিরীক্ষক।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে ৬০ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার ২৩৯ টাকার নির্মাণাধীন সম্পদ স্থায়ী সম্পদ বা প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট (পিপিই) খাতে স্থানান্তর করা হয়েছে।
কিন্তু এই অর্থের মধ্যে ৪৪ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৮৯ টাকা আগের বছরের স্থিতি। নিরীক্ষকের মতে, এই অর্থ পূর্ববর্তী বছরগুলোতেই স্থায়ী সম্পদ হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত ছিল।
ফলে আগের বছরগুলোতে সংশ্লিষ্ট সম্পদের বিপরীতে অবচয় ব্যয় হিসাব করা হয়নি। এর ফলে পূর্ববর্তী বছরগুলোর মুনাফা বেশি এবং অবচয় ব্যয় কম দেখানোর বিষয়টি উঠে এসেছে।
নিরীক্ষক আরও জানিয়েছেন, কোম্পানিটি কোনো অমূর্ত সম্পদ বা ইনট্যানজিবল অ্যাসেট আলাদাভাবে স্বীকৃতি দেয়নি। এ ধরনের সম্পদকে পৃথকভাবে দেখানোর পরিবর্তে অন্যান্য সুযোগ-সুবিধা বা ‘আদার ফ্যাসিলিটিজ’ খাতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইআরএল ইউনিট-২-এর জমি বিক্রি ও আগের ভাড়া আয় ফেরত চাওয়া
পদ্মা অয়েলের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিটের জন্য বরাদ্দ করা জমি বিক্রির বিষয়টিও নিরীক্ষকের শর্তযুক্ত মতামতের ভিত্তিতে উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ২০ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির ৫৪তম বার্ষিক সাধারণ সভার অনুমোদনক্রমে ইআরএল ইউনিট-২-এর জন্য বরাদ্দ করা জমি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে ১৬২ কোটি ৭ লাখ ১০ হাজার ৭৮৪ টাকায় বিক্রি করা হয়।
এর আগে ২০১৯-২০ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ওই জমির বিপরীতে কোম্পানিটি ১৬ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭৮ টাকা ভাড়া আয় হিসেবে স্বীকৃতি দিয়েছিল। পরবর্তী সময়ে জমিটি ভাড়া মূল্যে বিক্রির সিদ্ধান্ত হওয়ায় ২০২৩-২৪ অর্থবছর থেকে ভাড়া আয় স্বীকৃতি দেওয়া বন্ধ করে দেয়।
কিন্তু আগের বছরগুলোতে স্বীকৃত ভাড়া আয়ের অর্থ ফেরত পাওয়ার জন্য ২০২৬ সালের ৬ জানুয়ারি বিপিসির কাছে চিঠি পাঠিয়েছে পদ্মা অয়েল। চিঠিতে আগের স্বীকৃত ১৬ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭৮ টাকা ফেরত চাওয়া হয়েছে।
এ বিষয়ে নিরীক্ষক লেনদেন ও সংশ্লিষ্ট হিসাবের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছেন।
জমির মালিকানা নিবন্ধন সম্পন্ন হয়নি
নিরীক্ষকের প্রতিবেদনে পদ্মা অয়েলের জমির মালিকানা নিবন্ধন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির নিজস্ব মালিকানায় মোট ১৪৩.৮৭৯৯ একর ফ্রি-হোল্ড জমি রয়েছে। এসব জমির মূল্য আর্থিক বিবরণীতে ২ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ২১৩ টাকা দেখানো হয়েছে।
তবে দৌলতপুর ডিপোর ০.৮২ একর এবং ব্রাহ্মণবাড়িয়ার ০.৩৬ একর জমি এখনো কোম্পানির নামে নিবন্ধিত হয়নি। অর্থাৎ মোট ১.১৮ একর জমির মালিকানা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে নিরীক্ষক উল্লেখ করেছেন।
নিরীক্ষকের শর্তযুক্ত মতামতের মূল কারণ
পদ্মা অয়েলের ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীর ওপর নিরীক্ষক শর্তযুক্ত মতামত দেওয়ার ক্ষেত্রে পাঁচটি বিষয়কে প্রধান ভিত্তি হিসেবে চিহ্নিত করেছেন।
এর মধ্যে রয়েছে সংকটাপন্ন পাঁচটি ব্যাংকে বিপুল পরিমাণ এফডিআর আটকে থাকা এবং সংশ্লিষ্ট সুদ আয়, ইআরএল ইউনিট-২-এর জমি বিক্রি ও আগের স্বীকৃত ভাড়া আয় ফেরত চাওয়া, বিমান বাংলাদেশের কাছে পাওনা সুদকে সম্ভাব্য সম্পদ হিসেবে দেখানো, বাংলাদেশ রেলওয়ের কাছে পাওনা অর্থের বিপরীতে সুদ আদায় না হওয়া এবং ব্যাংকের হিসাবের সঙ্গে কোম্পানির হিসাবের ১১১ কোটি টাকার বেশি পার্থক্য।
অন্যদিকে জমির মালিকানা নিবন্ধন, দীর্ঘদিনের পাওনা, সহযোগী প্রতিষ্ঠানের কাছে আটকে থাকা অর্থ, ডেড স্টক, সরকারি ঋণের হিসাব, সম্পদের মূল্যায়ন, পণ্য ক্রয়মূল্যের সমন্বয় এবং অবচয় ব্যয়ের মতো আরও ১২টি বিষয় নিরীক্ষক বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন।
সব মিলিয়ে পদ্মা অয়েলের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নগদ অর্থের আদায়যোগ্যতা, ব্যাংকে রাখা আমানতের নিরাপত্তা, বিপুল পরিমাণ পাওনা আদায়, মজুত ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক হিসাবমান অনুসরণের ক্ষেত্রে একাধিক দুর্বলতার চিত্র উঠে এসেছে। বিশেষ করে পাঁচটি সংকটাপন্ন ব্যাংকে ৩৩১ কোটি টাকার বেশি বিনিয়োগ আটকে থাকা এবং হাজার হাজার কোটি টাকার পাওনার বিপরীতে পর্যাপ্ত নিশ্চিতকরণ না পাওয়ার বিষয়গুলো কোম্পানিটির আর্থিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে।
এসএ খান/
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার






.jpg&w=50&h=35)




