×
ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ নভেম্বর ১৭ ১৪:৫৪:৪০
১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ওয়াটা কেমিক্যালসের।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১৫ টাকা ৪০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬৯ টাকা ৪০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ, দাঁড়িয়েছে ৭৫ টাকা ২০ পয়সায়।

আর ৩ টাকা ১০ পয়সা বা ৯.৮১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক, দিনশেষে যার দর দাঁড়ায় ৩৪ টাকা ৭০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী ব্যাংক ৯.৭৩ শতাংশ, নাভানা সিএনজি ৯.৫৭ শতাংশ, আগ্রণী ইন্স্যুরেন্স ৯.০৯ শতাংশ, সুরিদ ইন্ডাস্ট্রিজ ৮.৮৯ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৮.৫৭ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স ৭.৯২ শতাংশ ও এসকে ট্রিমস ৭.৪১ শতাংশ দর বেড়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে