×
ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন

২০২৬ নভেম্বর ১৭ ১০:৩৪:৩০
গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে এসআরবির পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১-এর একটি দল সাঈদ খোকনকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে সাঈদ খোকনকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে প্রাথমিক বার্তায় বিস্তারিত কিছু জানানো হয়নি।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে