×
ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ নভেম্বর ১৬ ১৪:৫৬:৫৮
১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। আজ কোম্পানিটির ৩৩ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকার।

২৬ কোটি ৪৭ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মতিন স্পিনিং মিলস, বারাকা পতেঙ্গা পাওয়ার, আইপিডিসি ফাইন্যান্স, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, শাইনপুকুর সিরামিকস এবং ব্র্যাক ব্যাংক।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে