×
ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ নভেম্বর ১৬ ১৪:৫৪:৪৬
১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে মেট্রো স্পিনিংয়ের।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬০ পয়সা বা ৬.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ টাকা ২০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের দর কমেছে আগের দিনের তুলনায় ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ, দাঁড়িয়েছে ১ টাকা ৮০ পয়সায়।

আর ৪ টাকা বা ৪.৯৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আল-হাজ টেক্সটাইল, দিনশেষে যার দর দাঁড়ায় ৭৭ টাকা ১০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাইফ পাওয়ারটেক ৪.৬৯ শতাংশ, জেনারেশন নেক্সট ৪.১৭ শতাংশ, বিএসআরএম লিমিটেড ৪.১১ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংক ৪.০০ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ৩.৯৪ শতাংশ, ক্যাপিটেক মিবিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩.৭৯ শতাংশ ও কাসেম ইন্ডাস্ট্রিজ ৩.৬৭ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে