×
ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি

২০২৬ নভেম্বর ১৬ ১২:১৩:০৩
ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার এই তিন কর্মকর্তাকে কিশোরগঞ্জের বিভিন্ন থানায় পদায়ন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজির সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশ বিভাগে একের পর এক রদবদল হচ্ছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর এবার জেলার তিন থানার ওসিকে অন্য জেলায় বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাঁদের কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের সই করা এক চিঠিতে এ বদলির বিষয়টি জানানো হয়।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়। তাঁদের বদলির পর এবার জেলার তিন থানার ওসিকেও দায়িত্ব থেকে সরিয়ে অন্য জেলায় পাঠানোর সিদ্ধান্ত এলো।

এদিকে গতকাল দিনভর গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে