বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস পিএলসির ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে মিশ্র চিত্র উঠে এসেছে। প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়েছে। তবে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কিছুটা কমেছে। অন্যদিকে, তৃতীয় প্রান্তিক শেষে চলতি অর্থবছরের নয় মাসে শেয়ারপ্রতি আয় ও পরিচালন নগদ প্রবাহ—দুটিই আগের বছরের একই সময়ের তুলনায় হ্রাস পেয়েছে।
কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছরের একই সময়ে এই আয় ছিল ১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বেড়েছে ১ পয়সা।
এ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২২ পয়সা। অর্থাৎ পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ বেড়েছে ৮ পয়সা।
অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ৫৩ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই তারিখে অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এই পরিমাণ ছিল ৫৩ টাকা ৭৯ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ১১ পয়সা। অর্থাৎ ছয় মাসের হিসাবে শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় ১ পয়সা কমেছে।
তবে এ সময়ে কোম্পানিটির পরিচালন কার্যক্রম থেকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ বেড়েছে। জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ সময়ে এনওসিএফপিএস হয়েছে ৬৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৫৫ পয়সা। সে হিসাবে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বেড়েছে ১২ পয়সা।
এদিকে, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৩ টাকা ৬৬ পয়সা। আগের বছরের একই তারিখে অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে এনএভি ছিল ৫৩ টাকা ৩৬ পয়সা। এতে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ৩০ পয়সা।
অন্যদিকে, তৃতীয় প্রান্তিকের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির আয় ও নগদ প্রবাহে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে সমন্বিত ইপিএস হয়েছে ১৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪-মার্চ ২০২৫) এই আয় ছিল ২৫ পয়সা। অর্থাৎ নয় মাসে শেয়ারপ্রতি আয় কমেছে ১২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির সমন্বিত এনওসিএফপিএস কমে দাঁড়িয়েছে ৯৩ পয়সা। আগের অর্থবছরের প্রথম নয় মাসে যা ছিল ১ টাকা ১২ পয়সা। সে হিসাবে পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ কমেছে ১৯ পয়সা।
তবে আয় ও পরিচালন নগদ প্রবাহ কমলেও কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যে সামান্য উন্নতি হয়েছে। ৩১ মার্চ ২০২৬ তারিখে সমন্বিত এনএভি ছিল ৫৩ টাকা ৬৯ পয়সা। আগের বছরের একই তারিখে অর্থাৎ ৩১ মার্চ ২০২৫ তারিখে এই পরিমাণ ছিল ৫৩ টাকা ৫১ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ১৮ পয়সা।
উল্লেখ্য, বেস্ট হোল্ডিংসের প্রকাশিত তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, প্রথম প্রান্তিকে ইপিএস ও এনওসিএফপিএসে উন্নতি হলেও নয় মাসের হিসাবে আগের বছরের তুলনায় উভয় সূচকেই অবনতি হয়েছে। অন্যদিকে, তিনটি প্রান্তিকের তুলনামূলক তথ্যেই শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যে সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেছে।
এসএ খান/
পাঠকের মতামত:
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- ভূমি অফিসে না গিয়েই দিন জমির খাজনা, জেনে নিন ৮ ধাপ
- এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ
- স্কুল-কলেজে বছরজুড়ে ১০ খেলাধুলার নির্দেশ, তালিকায় যা যা
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- নিত্যপণ্য আমদানিতে যুক্ত হবেন কয়েক শ বিনিয়োগকারী, জানালেন বাণিজ্যমন্ত্রী
- ব্যাংক খাতে নজিরবিহীন সংকট: ৩২% ছাড়িয়েছে খেলাপি ঋণ
- শেয়ারবাজারে সতর্ক বিনিয়োগকারীরা, বাড়ছে না আস্থার গতি
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ
- আন্তর্জাতিক শেয়ারবাজারে প্রবেশের প্রস্তুতি, বন্ড ছাড়বে বাংলাদেশ
- একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইলেন ইলিয়াস আলীর স্ত্রী
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো বিডি পেইন্টস
- শেয়ারবাজার কারসাজির অভিযোগে সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নাম
- একের পর এক বাংলাদেশি পাচ্ছেন ফ্রি ওমরাহর সুযোগ
- যে কারণে ঘুম হচ্ছে না প্রতিমন্ত্রী নুরুল হক নুরের
- জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, ঘরে বসেই যেভাবে করবেন আবেদন
- ওরিয়ন ইনফিউশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আজকের ডলার, পাউন্ড, ইউরোসহ ১১ দেশের মুদ্রার বিনিময় হার
- উত্তেজনার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আসিফের নতুন প্রস্তাব
- সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দাপট দেখাল সাত প্রতিষ্ঠান
- জীবন বিমা কোম্পানির সাড়ে ১৪ কোটির জমি বিক্রিতে বিএসইসির কড়া নজরদারি
- ‘এনআইডি ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে যাচ্ছে’
- শেয়ারবাজারে সতর্ক বিনিয়োগকারীরা, বাড়ছে না আস্থার গতি
- নুসরাতের বাড়িতে হামলার তদন্তে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর দাবি
- বিয়ের সিদ্ধান্ত অতঃপর ভারতে গিয়ে বিপাকে কানাডার নারী
- রাজনীতি নয়, শর্তের মঞ্চে আমির হামজা
- ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা
- সিলকো ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- দ্য পেনিনসুলা চিটাগংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনারগাঁও টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দো-বাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২০২৭ সালে যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্স, যেসব যোগ্যতা লাগবে
- শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- দেশবন্ধু পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মা সম্পূর্ণ মালিকানাধীন নতুন সাবসিডিয়ারি গঠনের অনুমোদন
- হাসিনার ফেরা নিয়ে ভারতের গণমাধ্যমের বিস্ফোরক তথ্য
- বসুন্ধরা পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- প্রভাতী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- হাক্কানি পাল্পের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজার কারসাজির অভিযোগে সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নাম
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ







.jpg&w=50&h=35)


