×
ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ

২০২৬ নভেম্বর ১৬ ১০:৪৭:৫৯
আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫৫ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৬৫ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৮৩ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে