×
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি

২০২৬ নভেম্বর ১৩ ১৯:১৯:৩৮
এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ের তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের জন্য আন্তঃনগর ট্রেনে কর্তব্যকালীন ভ্রমণে প্রথম শ্রেণির শীতাতপনিয়ন্ত্রিত (এসি) সিঙ্গেল কেবিন সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে বিভাগীয় প্রধানসহ তৃতীয় গ্রেডের কর্মকর্তারা কর্তব্য পাশের বিপরীতে এ সুবিধা ভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের পার্সোনেল-২ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। উপপরিচালক (পার্সোনেল-২) পলাশ কুমার সাহা স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ১৯৮৫ সালের ৭ মার্চের স্মারক এবং ২০১৭ সালের ১৫ নভেম্বরের আদেশের ধারাবাহিকতায় পাশ বিধিমালায় এ সংশোধনী আনা হয়েছে।

আদেশ অনুযায়ী, রেলওয়ের প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা প্রাপ্যতা অনুযায়ী সেলুন সুবিধা পেয়ে থাকেন। তবে প্রয়োজনে আন্তঃনগর ট্রেনে কর্তব্যকালীন ভ্রমণের ক্ষেত্রে প্রথম গ্রেডের কর্মকর্তারা কর্তব্য পাশের বিপরীতে প্রথম শ্রেণির একটি এসি ডাবল কেবিন এবং দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা প্রথম শ্রেণির একটি এসি সিঙ্গেল কেবিন ব্যবহার করতে পারবেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের পাশাপাশি তৃতীয় গ্রেডের কর্মকর্তারাও এখন থেকে কর্তব্যকালীন ভ্রমণে প্রথম শ্রেণির এসি সিঙ্গেল কেবিন ব্যবহারের সুযোগ পাবেন।

রেলওয়ের এ সিদ্ধান্তের ফলে আন্তঃনগর ট্রেনে দায়িত্ব পালনের প্রয়োজনে ভ্রমণকারী তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের জন্য কেবিন সুবিধার পরিধি বাড়ল।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে