×
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি

২০২৬ নভেম্বর ১৩ ১২:০৮:৫৩
ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ ইরানের সেরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে আক্রমণের প্রতিশোধ হিসেবে বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের ভূখণ্ডে হামলার পাল্টা জবাব দিতেই তারা এই পদক্ষেপ নিয়েছে।

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক খবরে আইআরজিসির বরাতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর উসকানিমূলক আকাশ তৎপরতা এবং তেল পাচারের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া হিসেবেই বাহরাইনের ওই রাডার স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আগ্রাসী শত্রুদের জন্য এটি একটি চূড়ান্ত সতর্কবার্তা। তাদের অবশ্যই আকাশপথে উসকানিমূলক কর্মকাণ্ড এবং হরমুজ প্রণালিতে তেল পাচার বন্ধ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের কোনো আগ্রাসন বা আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা আঘাত হানতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, বৃহস্পতিবার হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সেরিকে ‘শত্রুপক্ষের হামলা’ চালানো হয়েছে। ওই হামলায় শহরটির একটি টেলিযোগাযোগ টাওয়ারকে নিশানা করা হয়েছিল।

তবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই আগাম সতর্কতামূলক রাডারে চালানো হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে