×
ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ অক্টোবর ৩১ ১২:১৩:১৫
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২০৯ কোটি ৫৯ লাখ টাকা, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৬৬ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২০১ কোটি ৭৩ লাখ টাকা, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৪৮ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে প্রাইম ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৪৩ লাখ টাকা, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.০৩ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ১২৬ কোটি টাকা (২.৮০ শতাংশ), সায়হাম টেক্সটাইলের ১০৬ কোটি ১৭ লাখ টাকা (২.৩৬ শতাংশ), মতিন স্পিনিং মিলসের ৯৩ কোটি ২৫ লাখ টাকা (২.০৭ শতাংশ), আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮৯ কোটি ৫১ লাখ টাকা (১.৯৯ শতাংশ), ফার্স্ট প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮৩ কোটি ২৩ লাখ টাকা (১.৮৫ শতাংশ), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৭৫ কোটি ৬৯ লাখ টাকা (১.৬৮ শতাংশ) এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৭৩ কোটি ৮৯ লাখ টাকা (১.৬৪ শতাংশ) লেনদেন হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে