×
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

হু হু করে বাড়ছে ডলারের দাম, এক সপ্তাহে বড় পরিবর্তন

২০২৬ অক্টোবর ৩০ ১৬:২৮:৪৫
হু হু করে বাড়ছে ডলারের দাম, এক সপ্তাহে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: দেশের বৈদেশিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম ঊর্ধ্বমুখী। খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৮ টাকায়। এক সপ্তাহ আগে এ দর ছিল ১২৬ টাকা। আর মাসখানেক আগে ডলার হাতবদল হতো ১২৪ টাকায়। অর্থাৎ এক মাসের ব্যবধানে খোলাবাজারে ডলারের দাম বেড়েছে ৪ টাকা।

বাজারসংশ্লিষ্টদের মতে, হঠাৎ ডলারের চাহিদা বেড়ে যাওয়ার বিপরীতে জোগান পর্যাপ্ত না থাকায় দাম বাড়ছে। চাহিদা ও সরবরাহের এই ব্যবধানের প্রভাব পড়েছে খোলাবাজারের পাশাপাশি ব্যাংকিং খাতেও।

ব্যাংকগুলোর মধ্যেও ডলারের দাম বেড়েছে। বৃহস্পতিবার আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলার লেনদেন হয়েছে ১২৩ টাকা ৯৯ পয়সায়। এদিন ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দর একই ছিল। আগে এই দুই দরের মধ্যে ব্যবধান দেখা যেত।

আমদানি ঋণপত্র বা এলসিতেও ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১২৪ টাকা ৩০ পয়সায় উঠেছে। এতে আমদানি ব্যয় ও বৈদেশিক দায় পরিশোধের খরচ বেড়েছে। ডলারের দর বাড়ায় আমদানিকারকদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হচ্ছে।

এদিকে, বাজারে ডলারের সরবরাহ বাড়াতে বুধবার ১২ কোটি ২৪ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন পর রিজার্ভ থেকে ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক।ডলারের বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ কতটা কার্যকর হয়, তা এখন দেখার বিষয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে