শেয়ারবাজারে অ্যানথ্রপিকের সিস্টেমে প্রবেশ! আইপিওর আগে নতুন উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ক্লডের নির্মাতা অ্যানথ্রপিক শেয়ারবাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য আইপিও ও কোম্পানির বিপুল বাজারমূল্য নিয়ে আলোচনার মধ্যেই প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ব্যবসায়িক সিস্টেমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ক্যাথেড্রাল নামের একটি স্টার্টআপের দাবি, তাদের এআই এজেন্টগুলো মাত্র ১২ ঘণ্টার প্রচেষ্টায় অ্যানথ্রপিকের অভ্যন্তরীণ কিছু সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতির অংশ হিসেবে অ্যানথ্রপিক নিয়ন্ত্রক সংস্থার কাছে নথি দাখিল করেছে। এসব নথিতে কোম্পানিটির সম্ভাব্য বাজারমূল্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন থেকে ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলারের মধ্যে নির্ধারণের লক্ষ্য উল্লেখ করা হয়েছে। আইপিওর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। এ প্রক্রিয়ায় তাদের সঙ্গে রয়েছে মরগান স্ট্যানলি।
তবে আইপিওর প্রস্তুতির মধ্যেই কোম্পানিটির সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দ্য ওয়াশিংটন পোস্ট ও ডিক্রিপ্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাথেড্রালের এআই এজেন্টগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবহৃত অ্যাডমিনিস্ট্রেশন ও বিক্রয় ব্যবস্থাপনার টুলের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে অ্যানথ্রপিকের কিছু অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশের পথ খুঁজে পায়।
ক্যাথেড্রাল প্রতিষ্ঠা করেছেন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বৃদ্ধি-সংক্রান্ত বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই)-এর সাবেক চার কর্মী। প্রতিষ্ঠানটির দাবি, তাদের এআই এজেন্টগুলো অ্যানথ্রপিকের অভ্যন্তরীণ ব্যবসায়িক ব্যবস্থার বিভিন্ন অংশে প্রবেশ করতে সক্ষম হয়েছিল।
ক্যাথেড্রালের একটি খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় কোম্পানিটির বিভিন্ন বৈঠকের কথোপকথনের প্রতিলিপি, কর্মীদের বেতন ও চাকরির প্রস্তাবসংক্রান্ত তথ্য এবং উন্নত এআই মডেল নিয়ে আলোচনার কিছু স্ল্যাক বার্তায় প্রবেশের সুযোগ তৈরি হয়েছিল। এসব সিস্টেমে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগ, কর্মীদের তথ্য এবং ব্যবহারকারীদের অ্যাকাউন্টের মৌলিক রেকর্ড সংরক্ষিত থাকে।
অ্যানথ্রপিকও নিরাপত্তা গবেষকদের প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে। কোম্পানিটির ভাষ্য অনুযায়ী, গবেষকেরা তাদের বিক্রয়, মানবসম্পদ (এইচআর) ও তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের ব্যবহৃত সিস্টেমের সীমিত কিছু অংশে প্রবেশ করেছিলেন।
তবে অ্যানথ্রপিক জানিয়েছে, এ ঘটনায় গবেষকেরা ক্লডের সঙ্গে গ্রাহকদের কথোপকথন, কোম্পানির সোর্স কোড কিংবা এআই মডেলের ওয়েটস—অর্থাৎ প্রশিক্ষিত মডেলের মূল প্যারামিটার—অ্যাক্সেস করতে পারেননি। এ ছাড়া ক্যাথেড্রাল ছাড়া অন্য কোনো পক্ষ এসব নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়েছে, এমন প্রমাণও কোম্পানিটি পায়নি বলে জানিয়েছে।
দ্য ওয়াশিংটন পোস্টকে অ্যানথ্রপিক আরও জানিয়েছে, ক্যাথেড্রাল বিষয়টি জানানোর আগেই তাদের পর্যবেক্ষণব্যবস্থা গবেষকদের কিছু কার্যকলাপ শনাক্ত করেছিল।
ঘটনাটি এআই খাতে সাইবার নিরাপত্তার গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে, বড় পরিসরে ব্যবসায়িক তথ্য ও কর্মীদের সংবেদনশীল তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নিরাপত্তার দুর্বলতা কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে, তা সামনে এসেছে।
অন্যদিকে, অ্যানথ্রপিকের সম্ভাব্য আইপিও এবং এর লক্ষ্য করা বিপুল বাজারমূল্য বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। তবে নিরাপত্তা-সংক্রান্ত এ ঘটনার প্রভাব কোম্পানিটির সম্ভাব্য শেয়ারবাজারে প্রবেশের প্রক্রিয়ায় কতটা পড়বে, তা এখনো স্পষ্ট নয়।
মুয়াজ/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে অ্যানথ্রপিকের সিস্টেমে প্রবেশ! আইপিওর আগে নতুন উদ্বেগ
- বিতর্কের মধ্যে নতুন অভিযোগ, এবার মুখ খুললেন তাশরীফের মা
- আনোয়ার গালভানাইজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিবিএস ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- এনসিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের ডিভিডেন্ড ঘোষণা
- এডিএন টেলিকমের ডিভিডেন্ড ঘোষণা
- বিডি অটোকারসের ডিভিডেন্ড ঘোষণা
- প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- জাহিন স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- বিডিকম অনলাইনের ডিভিডেন্ড ঘোষণা
- সম্পদের চেয়ে দেনা বেশি: অস্তিত্ব সংকটে আইএফআইসি ব্যাংক
- পতনের বাজারে ডিভিডেন্ডের ব্যস্ততা, যেখানে সম্ভাবনা খুঁজছেন বিনিয়োগকারীরা
- ভালো ডিভিডেন্ডেও বাড়ছে না শেয়ারের চাহিদা, বাজারের বেহাল দশা পর্যালোচনার দাবি
- দুই কোম্পানির উদ্যোক্তাদের শেয়ার বিক্রি সম্পন্ন
- ৭ নভেম্বর ব্যাংকিং সেবা বন্ধ, গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর
- হাউওয়েল টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম
- মাইগভ বন্ধ, ৪৪০ সরকারি সেবা একসঙ্গে বন্ধ!
- সিটি গ্রুপকে নতুন করে ১,৭০০ কোটি টাকা দিচ্ছে আট ব্যাংক!
- বাবার অভিযোগের পর ফেসবুকে তাশরীফের মন্তব্য
- সেন্ট্রাল ফার্মার ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- কে অ্যান্ড কিউ এর ডিভিডেন্ড ঘোষণা
- রহিম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- মালেক স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- রংপুর ফাউন্ড্রির ডিভিডেন্ড ঘোষণা
- রানার অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- তিতাস গ্যাসের ডিভিডেন্ড ঘোষণা
- গ্রামীণ ফোনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিঙ্গার বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কপারটেক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মীর আক্তারের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সিলকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- এএমসিএলের (প্রাণ) ডিভিডেন্ড ঘোষণা
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রাউন সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- অ্যাডভেন্ট ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- তসরিফা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই সিরিঞ্জেসের ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- সৌদিগামী বাংলাদেশিদের জন্য বড় সুখবর, আকামা নিয়ে বড় ঘোষণা
- মোস্তফা মেটালের ডিভিডেন্ড ঘোষণা
- ‘মা-আম্মা’, ‘জল-পানি’ নিয়ে শুভেন্দুর মন্তব্যে দুই বাংলায় বিতর্ক
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ব্যাংকিং খাতে বড় রদবদল: রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন সিইও
- একমি ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- আয়কর রিটার্ন না দিলেই পেতে হবে ৬ শাস্তি
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারে অ্যানথ্রপিকের সিস্টেমে প্রবেশ! আইপিওর আগে নতুন উদ্বেগ
- আনোয়ার গালভানাইজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিবিএস ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা










