×
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম

২০২৬ অক্টোবর ২৭ ১১:২৭:১৭
বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম

নিজস্ব প্রতিবেদক: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নাম পরিবর্তনের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত রাখা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম প্রজ্ঞাপনটি জারি করেন। এর ফলে সরকারি নথিপত্র, দাপ্তরিক যোগাযোগ, প্রজ্ঞাপন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে মন্ত্রণালয়ের নতুন বাংলা নাম ব্যবহার করতে হবে। তবে ইংরেজি নাম অপরিবর্তিত থাকায় ইংরেজি ভাষায় মন্ত্রণালয়ের পরিচিতিতে কোনো পরিবর্তন আসছে না।

এর আগে গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিদ্ধান্তটি আনুষ্ঠানিক রূপ পায়।

নারী ও শিশুদের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ মন্ত্রণালয়। নাম পরিবর্তনের ফলে মূলত মন্ত্রণালয়ের বাংলা দাপ্তরিক পরিচিতিতে পরিবর্তন এসেছে। মন্ত্রণালয়ের ইংরেজি নাম এবং এর দায়িত্ব ও কার্যক্রমে পরিবর্তনের বিষয়ে প্রজ্ঞাপনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে