মাইগভ বন্ধ, ৪৪০ সরকারি সেবা একসঙ্গে বন্ধ!
নিজস্ব প্রতিবেদক: সরকারি সেবা গ্রহণের একক ডিজিটাল প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রত্যাশীরা। প্ল্যাটফর্মটিতে প্রায় ৪৪০ ধরনের সরকারি সেবা পাওয়া যায়। ওয়েবসাইটে প্রবেশ করতে না পারায় বিভিন্ন সেবার আবেদন, প্রয়োজনীয় নথি জমা এবং অনলাইনে নির্ধারিত কাজ সম্পন্ন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) থেকে মাইগভের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সাইটটি বন্ধ ছিল। ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ‘ওয়েব সার্ভার ডাউন’ বার্তা দেখা যাচ্ছে। এদিকে, প্ল্যাটফর্মটির ফেসবুক পেজে জরুরি রক্ষণাবেক্ষণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি সংশোধনের অংশ হিসেবে ওয়েবসাইটের সফটওয়্যার সংস্করণ ও একাধিক ডোমেইন হালনাগাদের কাজ চলছে। কয়েক দফা পরীক্ষা শেষে মঙ্গলবারের মধ্যে সেবাটি আবার চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ওয়েবসাইটটি ঠিক কখন পুরোপুরি সচল হবে, সে বিষয়ে নিশ্চিত সময় জানা যায়নি।
ওয়েবসাইট বন্ধ থাকায় জরুরি নথি জমা দেওয়া, সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং বিভিন্ন সরকারি সেবার আবেদন সম্পন্ন করতে গিয়ে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন বা অন্যান্য কাজ শেষ করতে না পারার আশঙ্কাও তৈরি হয়েছে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখে নিরাপত্তা ত্রুটি সংশোধনের প্রয়োজন হতে পারে। তবে এ ধরনের পরিস্থিতিতে বিকল্প সেবা চালু রাখা এবং আবেদনকারীদের স্বার্থে প্রয়োজন অনুযায়ী সময়সীমা বাড়ানোর ব্যবস্থা করা জরুরি।
অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই) উদ্যোগের আওতায় পরিচালিত মাইগভ প্ল্যাটফর্মে প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ বিভিন্ন সেবা গ্রহণ করেন। ই-অ্যাপোস্টিল, জমিসংক্রান্ত সেবা, বিভিন্ন সনদ, ট্রেড লাইসেন্স, অনুমতি এবং অনুদানের জন্য আবেদনসহ নানা ধরনের সরকারি কাজ এই প্ল্যাটফর্মের মাধ্যমে করা যায়।
ডিজিটাল পদ্ধতিতে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে মাইগভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ওয়েবসাইটটি বন্ধ থাকায় একাধিক সেবা কার্যক্রমে সাময়িক বিঘ্ন তৈরি হয়েছে। দ্রুত ওয়েবসাইট সচল করা এবং যেসব আবেদনকারী নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারবেন না, তাঁদের জন্য প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মুয়াজ/
পাঠকের মতামত:
- মাইগভ বন্ধ, ৪৪০ সরকারি সেবা একসঙ্গে বন্ধ!
- সিটি গ্রুপকে নতুন করে ১,৭০০ কোটি টাকা দিচ্ছে আট ব্যাংক!
- বাবার অভিযোগের পর ফেসবুকে তাশরীফের মন্তব্য
- সেন্ট্রাল ফার্মার ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- কে অ্যান্ড কিউ এর ডিভিডেন্ড ঘোষণা
- রহিম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- মালেক স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- রংপুর ফাউন্ড্রির ডিভিডেন্ড ঘোষণা
- রানার অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- তিতাস গ্যাসের ডিভিডেন্ড ঘোষণা
- গ্রামীণ ফোনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিঙ্গার বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কপারটেক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মীর আক্তারের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সিলকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- এএমসিএলের (প্রাণ) ডিভিডেন্ড ঘোষণা
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রাউন সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- অ্যাডভেন্ট ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- তসরিফা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই সিরিঞ্জেসের ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- সৌদিগামী বাংলাদেশিদের জন্য বড় সুখবর, আকামা নিয়ে বড় ঘোষণা
- মোস্তফা মেটালের ডিভিডেন্ড ঘোষণা
- ‘মা-আম্মা’, ‘জল-পানি’ নিয়ে শুভেন্দুর মন্তব্যে দুই বাংলায় বিতর্ক
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ব্যাংকিং খাতে বড় রদবদল: রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন সিইও
- একমি ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- আয়কর রিটার্ন না দিলেই পেতে হবে ৬ শাস্তি
- একসঙ্গে তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি বদল
- কারখানার শ্রমিক থেকে চারবারের প্রেসিডেন্ট লুলার জীবনকাহিনি
- পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রি নিয়ে রহস্য, তদন্তের মুখে দুই প্রতিষ্ঠান
- কেডিএস এক্সেসরিজের ডিভিডেন্ড ঘোষণা
- দিল্লির দাপটে ধাক্কা, বাংলাদেশে চীনের বড় চাল
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- এবার ইসরায়েলে ঝুঁকছে বাংলাদেশ
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ইরানের নতুন চালেই পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ!
- জমি কেনার আগে মোবাইলে যাচাই করুন এই ৬টি গুরুত্বপূর্ণ তথ্য
- সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীকে ঘিরে নতুন বিতর্ক
- তামান্নাকে নিয়ে ফেসবুকে সাদিক কায়েমের পোস্ট
- প্রাণঘাতী রোগের হুমকিতে জনপ্রিয় ফল কলা
- বিদেশে চাকরি ও উচ্চশিক্ষার দরজা খুলতে পারে যে ১০ ভাষা
- মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
- ২৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, সরকারের কাছে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা
- ২৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক













