×
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি

২০২৬ অক্টোবর ১৮ ১৭:২৯:৩৩
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে জীবন বিমা হিসাবের উদ্বৃত্ত উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটির মোট আয় থেকে দাবি পরিশোধসহ মোট ব্যয় বাদ দেওয়ার পর উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৬ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ উদ্বৃত্ত ছিল ১ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে জীবন বিমা হিসাবের উদ্বৃত্ত হয়েছে ৯ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। ২০২৫ সালের একই সময়ে এ পরিমাণ ছিল ৭ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা।

এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির জীবন বিমা তহবিলের স্থিতি দাঁড়িয়েছে ৮৫ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে এ তহবিলের পরিমাণ ছিল ৭০ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে জীবন বিমা তহবিলে নিট বৃদ্ধি হয়েছে ১৫ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৮৪ পয়সা। ২০২৫ সালের একই তারিখে এ পরিমাণ ছিল ১ টাকা ৯৭ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে