ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীদের ভোগান্তি কমানো, লাইসেন্স সংগ্রহের প্রক্রিয়া সহজ করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে একক অনলাইন পোর্টালের মাধ্যমে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যু করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বিভিন্ন সরকারি সংস্থার পৃথক পরিদর্শনের পরিবর্তে যৌথ পরিদর্শন ব্যবস্থা চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।শনিবার (১৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন পৃথক ব্যবস্থার মাধ্যমে ট্রেড লাইসেন্স ইস্যু করে। এই প্রক্রিয়াকে একক অনলাইন প্ল্যাটফর্মের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ে ‘ডিরেগুলেশন অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন-সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স’-এর প্রথম বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, প্রস্তাবিত পোর্টাল চালু হলে ব্যবসায়ীরা ঘরে বসেই লগইন করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড এবং নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারবেন।
ব্যবসায়ীদের প্রশাসনিক জটিলতা কমাতে ট্রেড লাইসেন্সের মেয়াদ বাড়ানোর বিষয়টিও বিবেচনা করছে সরকার। পাশাপাশি লাইসেন্সের নাম পরিবর্তন করে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা এ ধরনের কোনো নাম দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারের প্রত্যাশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে লাইসেন্স নবায়ন ও সংগ্রহে সময় এবং খরচ কমবে।
ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত অনুমোদন, অনুমতিপত্র ও লাইসেন্স পেতে দীর্ঘসূত্রতা এবং বিভিন্ন সংস্থার কাজের পুনরাবৃত্তি কমাতে অগ্রাধিকারভিত্তিতে পাঁচটি খাত চিহ্নিত করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন সরকারি সংস্থার আলাদা আলাদা পরিদর্শনের মুখোমুখি হতে হয়। এতে সময় ও খরচ বাড়ার পাশাপাশি ব্যবসায়ীদের ভোগান্তি তৈরি হয়। এ সমস্যা কমাতে যৌথ পরিদর্শন ব্যবস্থা চালুর কথা ভাবছে সরকার।
প্রস্তাবিত ব্যবস্থায় ভবনের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা ও পরিবেশসংক্রান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট সংস্থাগুলো একই দিনে পরিদর্শন করবে। পরিকল্পনা অনুযায়ী, ‘ইনভেস্ট বাংলাদেশ’ এই যৌথ পরিদর্শন কার্যক্রমের নেতৃত্ব দেবে।
বৈঠকে বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র ও ওয়ার্ক পারমিট নবায়নের জটিলতার বিষয়টিও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বিদেশি কর্মীরা বৈধ প্রতিষ্ঠানে কাজ করেন এবং নিয়মিত কর পরিশোধ করেন।
তাঁদের ওয়ার্ক পারমিট ও নিরাপত্তা ছাড়পত্র নবায়ন প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান তিনি।
ব্যবসায়ীদের হয়রানি কমানো, নিয়ম পালনের খরচ হ্রাস এবং বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে গত আগস্টে শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে ২১ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন করে সরকার। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের আগে প্রশাসনিক জটিলতা দূর করা এবং দেশের ব্যবসায়িক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তবে একক অনলাইন পোর্টাল, লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি এবং যৌথ পরিদর্শন ব্যবস্থা এখনো পরিকল্পনা ও বিবেচনার পর্যায়ে রয়েছে। এগুলো বাস্তবায়নের সময়সূচি ও চূড়ান্ত নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
জাতীয় এর সর্বশেষ খবর
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান













