×
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট

২০২৬ অক্টোবর ১৮ ১১:৫৭:০৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অফিশিয়াল ফেসবুক পেজের কার্যক্রম ও ভূমিকার প্রশংসা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম। তাঁর মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালন ও প্রশাসনিক কার্যক্রম ভবিষ্যতের সরকারপ্রধানদের জন্যও নতুন মানদণ্ড তৈরি করছে।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন হামিম।

পোস্টে তিনি নাগরিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘PMO Bangladesh’ নামের অফিশিয়াল ফেসবুক পেজটি দেখার আহ্বান জানান। হামিম লেখেন, পেজটি দেখলে বাংলাদেশের নাগরিকেরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গর্ব করবেন বলে তাঁর বিশ্বাস।

পোস্টে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুল আলোচিত ইংরেজি উক্তি—‘I will make politics difficult for the politicians’—উল্লেখ করেন ছাত্রদল নেতা। এর বাংলা অর্থ, ‘আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলব।’

এই বক্তব্যের সূত্র ধরে হামিম তারেক রহমানের দায়িত্ব পালনের বিষয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন। তিনি লেখেন, প্রধানমন্ত্রী প্রতিদিন কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতের প্রধানমন্ত্রীদের জন্যও রাজনীতির মানদণ্ড কঠিন করে তোলার বিষয়টি তারেক রহমানের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন তিনি।

হামিমের পোস্টে প্রধানমন্ত্রীর প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি ও কর্মতৎপরতার প্রশংসা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সরকার পরিচালনার ক্ষেত্রে তারেক রহমান একটি উচ্চ মানদণ্ড স্থাপন করছেন বলেও মন্তব্য করেন এই ছাত্রদল নেতা।

তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজের কার্যক্রম নিয়ে হামিমের এসব বক্তব্য তাঁর ব্যক্তিগত মূল্যায়ন ও রাজনৈতিক প্রশংসা হিসেবে বিবেচ্য।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে