×
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা

২০২৬ অক্টোবর ১৮ ১১:০০:৫৭
ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)।

শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ডেসকোর আওতাধীন প্রি-পেইড গ্রাহকদের মিটারে পর্যাপ্ত ব্যালান্স নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য ছুটির আগেই প্রয়োজন অনুযায়ী বিদ্যুতের টাকা রিচার্জ করে রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ডেসকোর গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ছুটির সময়ে বিদ্যুৎ ব্যবহারে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে ডেসকো।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে