×
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

২০২৬ অক্টোবর ১৮ ১০:৫৭:৩২
সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পেশাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য অবদান এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ ও শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। সেনানিবাসে পৌঁছালে তাঁকে সশস্ত্র সালাম জানানো হয়। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।

এ বছর জাতীয় পতাকা পাওয়া সাতটি ইউনিট হলো—প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

সেনাবাহিনীর এসব ইউনিটের পেশাগত দক্ষতা, দায়িত্ব পালনে অবদান এবং বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবেই জাতীয় পতাকা প্রদান করা হয়। সেনাবাহিনীর ঐতিহ্য ও মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা অর্জন বিশেষ সম্মানের বিষয় হিসেবে বিবেচিত হয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে