×
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার

২০২৬ অক্টোবর ১৮ ১০:৩৯:৩৬
ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসি তাদের শেয়ারহোল্ডারদের বিও আইডির তথ্য যাচাই ও হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, বিইএফটিএন (BEFTN) পদ্ধতিতে অনলাইনে ডিভিডেন্ড পেতে শেয়ারহোল্ডারদের বিও আইডির সঙ্গে যুক্ত ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর এবং রাউটিং নম্বরসহ ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ঠিক আছে কিনা তা যাচাই করে প্রয়োজনে হালনাগাদ করতে হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে