×
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রেনেটার ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ১৭ ১৯:২৯:১৫
রেনেটার ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৫৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ৭৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১৯ টাকা ৩৬ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪৯ টাকা ৮৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪১ টাকা ১৬ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২৯ টাকা ১৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর, বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে