×
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি

২০২৬ অক্টোবর ১৭ ১৭:৪৯:২৩
ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৯ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে। এজন্য কোম্পানি ১৯টি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ১৯টি হলো- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, মোজাফ্ফর হোসেন স্পিনিং, আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, অগ্রণী ইন্স্যুরেন্স, এসবিএসি ব্যাংক, সিটি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মীর আক্তার হোসেন, মেঘনা ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, আরডি ফুড, ইফাদ অটোস, গ্রামীণ ফোন, বিডিকম অনলাইন, ইস্টার্ন ব্যাংক, শাশা ডেনিমস এবং সেনা ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে বিডিকম অনলাইন, শাশা ডেনিমস, দেশ গার্মেন্টস, আরডি ফুড, ইফাদ অটোস, মীর আক্তার হোসেন, মোজাফ্ফর হোসেন স্পিনিং ও বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

আর স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, অগ্রণী ইন্স্যুরেন্স, এসবিএসি ব্যাংক, সিটি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মেঘনা ইন্স্যুরেন্স, গ্রামীণ ফোন, ইস্টার্ন ব্যাংক এবং সেনা ইন্স্যুরেন্স ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

আগামী ২৫ অক্টোবর দুপুর আড়াইটায় সাইথইস্ট ব্যাংক, ২৬ অক্টোবর বিকাল পৌনে ৩টায় সেনা ইন্স্যুরেন্স, ৩টায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সাড়ে ৩টায় মোজাফফর হোসেন স্পিনিং ও গ্রামীণ ফোন এবং ৪টায় বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস ও ৫টায় মীর আক্তার হোসেনের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

আগামী ২৭ অক্টোবর বিকাল ৩টায় বিডিকম অনলাইন, ৩টায় আইডিএলসি ফাইন্যান্স ও ইফাদ অটোস এবং ৫টায় শাশা ডেনিমসের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

আগামী ২৮ অক্টোবর দুপুর আড়াইটায় ইস্টার্ন ব্যাংক, বিকাল ৩টায় দেশ গার্মেন্টস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স ও মেঘনা ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

আগামী ২৯ অক্টোবর দুপুর আড়াইটায় এসবিএসি ব্যাংক, বিকাল ৩টায় সিটি ব্যাংক এবং ৫টায় আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে