বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে লেনদেনের নিম্নমুখী প্রবণতা এবং সূচকের পতনে বাজার নিয়ন্ত্রণে বর্তমান কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসেই লেনদেন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে বর্তমান কমিশনের ওপর আর আস্থা রাখা যাচ্ছে না বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
তাদের মতে, শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের প্রত্যাশায় আগের কমিশন ভেঙে নতুন কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে নতুন কমিশন দায়িত্ব পেয়েছে, তা অর্জনে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারবাজারের প্রতি আগ্রহ থাকলেও বর্তমান কমিশনের কার্যক্রমের ওপর আস্থা ক্রমেই কমছে।
বাজারসংশ্লিষ্টদের অভিযোগ, একটি স্থিতিশীল বাজারকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে লেনদেন তলানিতে নামিয়ে আনা হয়েছে। এতে বিনিয়োগকারীদের পাশাপাশি বাজারের বিভিন্ন পক্ষের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। তাদের অনেকেই বর্তমান কমিশনের পরিবর্তন চান। তাদের ভাষ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে বাজার নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কোনো সাফল্য দেখাতে পারেনি বর্তমান কমিশন। বরং বাজারের পরিস্থিতি সামাল দিতে কমিশনের ব্যর্থতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
এ অবস্থায় যত দ্রুত সম্ভব বর্তমান কমিশন পরিবর্তনের দাবি জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। তবে তাদের মতে, কেবল কমিশন পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না। নতুন কমিশন গঠনের ক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতাকে প্রাধান্য দিতে হবে। পাশাপাশি সরকারি নিবন্ধিত বিনিয়োগকারী সংগঠনগুলোর নেতৃবৃন্দকেও পরামর্শক হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তারা। তাদের প্রত্যাশা, অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে কার্যকর কমিশন গঠন করা হলে বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব হবে।
এদিকে, আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর হ্রাস পেয়েছে।
দিনের বাজারচিত্র পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮.৮৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩৩.১৭ পয়েন্টে নেমে এসেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৫৭ পয়েন্ট হ্রাস পেয়ে ১ হাজার ৭২.৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৫.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯০.৫১ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৯৬টির দর বেড়েছে, ২২৯টির দর কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত ছিল।
লেনদেনের পরিমাণেও বড় ধরনের পতন দেখা গেছে। দিনটিতে ডিএসইতে প্রায় ৩১৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৯৯ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১৮২ কোটি ৩১ লাখ টাকা।
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ কমেছে। এদিন বাজারটিতে শেয়ার ও ইউনিট মিলিয়ে মোট ৭ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২০ কোটি ৫৪ লাখ টাকা।
সিএসইতে এদিন মোট ১৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৬১টির দর বেড়েছে, ৮৪টির দর কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে।
দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩.৩৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৭৩.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কর্মদিবসে সূচকটি ৬০.৯৮ পয়েন্ট বেড়েছিল।
সূচক ও লেনদেনের এই পতনের মধ্য দিয়ে সপ্তাহের শুরুতেই দেশের দুই শেয়ারবাজারে দুর্বল পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে। বাজারসংশ্লিষ্টদের মতে, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং লেনদেনে গতি সঞ্চার করতে হলে বাজারের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
এসএ খান/
পাঠকের মতামত:
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- জিপিএইচ ইস্পাতের নিরীক্ষা প্রতিবেদনে নতুন তথ্য
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- মেসেজে সালামের জবাব না দিলে কি গুনাহ হবে? জানুন বিস্তারিত
- প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- জিপিএইচ ইস্পাতের নিরীক্ষা প্রতিবেদনে নতুন তথ্য
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা







.jpg&w=50&h=35)





