×
ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা

২০২৬ অক্টোবর ০৪ ১১:২৯:৪৫
দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা

নিজস্ব প্রতিবেদক: দেশের ছয় বিভাগের বিভিন্ন এলাকায় আজ রোববার (৪ অক্টোবর) সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এই পরিস্থিতির কারণে দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে